গরীব দুঃখী

ভোরে দেখি এক ছেলে আদুল গায়ে,
জুতা সেন্ডেল নেই তার কোন পায়ে।
চোখে ও মুখে তার বিষন্নতার ছাপ ,
মনে হলো হয়তো করেছে সে পাপ।
বললাম কি হলো ?ছেলেটি তোমার!
দেখালো সে ছিড়া , টুকরো জামার।
পরে বললো যে তার, করুন ঘটনা!
শুনে মনে হলো নয়তো ইহা রটনা।
শুয়ে ছিলাম রাতে ঐ রাস্তার ধারে,
সহসা দৌড় – ঝাপ এপারে ওপারে।
জেগে দেখি মানুষের ই কোলাহল,
বুঝে ওঠার আগে, চড়াও একদল।
চোর চোর বলেই , করে অত্যাচার;
পেলামনা সেখানে,কার ও সুবিচার।
উল্লাস করে মোর জামা কাপড় ছিড়ে!
এতই ভোরে যে পাখিরা ছিলো নীড়ে।
হায়রে নিয়তি ! গরীব দুঃখী মোরা ;
ন্যায় বিচার করোনি! কখনো তোরা।
চিটিং বাটপার ও চুরেরা, চুরি করে ;
নিরীহ নির্দোষ সব অত্যাচারে মরে !

Similar Posts

  • ব্যাথার জ্বালা !

    কতো শতো লোক কষ্টে আছেকেহো জানে না তাদের ভাগ্যেকি বা যায় ঘটে আর সুখ শান্তিঅনেকের বেশ দূরে চলে গেছে! অনেকে ব্যাধি যাতনায় ভোগেদুর্বিষহ অবস্থা আর কত যেনব্যাথা যন্ত্রণার মধ্যে যত সময়অতিক্রম করছে কঠিন রোগে! কষ্ট সহ্য করে সবে চলতে হয়জীবনে যার যতো কিছুই ঘটেসব কিন্তু আল্লাহর আদেশেরফলে যা সকলের ললাটে রয়! সৃষ্টি কর্তা অসংখ্য মেহেরবানতাঁর…

  • সদাশয়

    তপস্যা সাধনায় জীবন ঘুরেসৎ পথে সঠিক সময়ে চেষ্টাকরায় কতো জনের অভাবঅনটন চলে যায় শতো দূরে। দিন দুপুরে কতো ছুটে যায়সবাই অন্বেষণ করে শান্তিরঅনেক আছে এর মধ্যে যেনজীবনে প্রচুর সফলতা পায়। চাইলেই পাওয়া যায়নি শান্তিকখন কার ভাগ্যে কিবা ঘটেশতো প্রচেষ্টাতে অর্জন করেনেয় তাদের জীবনে প্রশান্তি। আল্লাহ পাক অসীম দয়াময়তাঁর অফুরন্ত অনুগ্রহ আরোকৃপায় বান্দাদের কল্যাণেরজন্যে তিনি অপার…

  • দুষ্ট প্রকৃতি

    দুষ্ট প্রকৃতির অনেক লোকঅপরের ভাল সহ্য করেনিসর্বদা ক্ষতির চিন্তায় থেকেআড়ালে রাখে তাদের মুখ। কোন ভ্রুক্ষেপ করেনি তারাপরের হক নষ্ট করে আরোভরাডুবির যা ধান্দায় থাকেস্বার্থ লাভে সময় দেয় যারা। উন্নত জাতি আমরা মানুষসবার মতি গতি ঠিক রেখেপরের হিতার্থে সকলে উত্তমকাজ কর্মে খরচ করো হুশ। নিজের জন্য যাহা পছন্দ হয়অন্যের তরেও যেন আজীবনপরের মংগলে মূল্যবান সময়আরো ভালো…

  • টইটম্বুর

    বন্যায় কবলিত যারাতাদের জন্য আল্লারকাছে মুক্তি চাই আরসবাই যেন সাহায্যেরহস্ত বর্ধিত করি মোরা। নেমেছে বন্যার পানিকতো স্থানে টইটম্বুরকরেছিল সবে জানিবহু কষ্টে ফেলেছিলএখনো টানছে ঘানি। কতো তলিয়ে গেছেমূল্যবান জিনিসপত্রপোষা হাঁস মুরগী যাগরু ছাগল বহু কিছুআরো ভেসেই নিছে। খোদা রহিম রহমানআমরা সৃষ্টির সেরাজীব তাঁর সন্তোষ্টিরজন্যে বর্ধিত করেনমোদের মান সম্মান!

  • নিঃসঙ্গ জীবন !

    বন্ধুত্ব আটপৌরে পোশাকী ভালোবাসাসর্বদা ব্যবহারযোগ্য কাপড়ের দু’একটিজায়গা সানান্য ছেঁড়া থাকলে চলে ঈষৎময়লা অসুবিধার নয় খুব সুন্দর পরতেনা পারলে নেই কোন বারণ গায়ে দিয়েআরাম পেলে হলো তা হবেনা সর্বনাশা। মূর্খের বন্ধুত্ব থেকে যে নিজে দূরে থাকেজ্ঞানীকেও নষ্ট করে দেয় অজ্ঞের বন্ধুত্বকোন লোক পৃথিবীর কখনো যদিবা সেজ্ঞানী গুনি ব্যাতিরেকে কদাচিত মূর্খেরসঙ্গে গভীর বন্ধুত্বে ও লিপ্ত হয় পরিণামস্বরূপ…

  • উদয়ন

    পিতা মারা গেল শিশু মায়ের কোলেবয়স যখন নয় মায়ের আশ্রয় টুকুওহারিয়ে গেল তার জীবন থেকে বড্ডএকা হয়ে গেল সে অনাথ রূপে যারঠাই হল যে এক অভাবী প্রতিবেশীরবাড়িতে ছেলেটির বেশিরভাগ সময়কাটতো শিশুদের সংগে খেলে ধুলে। মাঠের মাঝে তার নির্জন শস্যক্ষেতসম্পদ বলতে ছিল অল্প শস্যক্ষেতএবং কিছু ফলমূলের গাছ নিজ স্ত্রীকন্যাকে নিয়ে ঐ প্রতিবেশী জীবনযাপন করতো সেখানে ছেলেটি খুবআনন্দ উল্লাসে মেতে উঠতো সর্বদামাঠে শিশুদের সাথে হতো সমবেত। ছোট…

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *