কাঁদালে

খুশিতে ভাসালে ও একটু কাঁদালে
সে আলোয় হাসালে বহু দিন পরে
বাজিয়ে বাঁশি কোন স্নেহে বাঁধালে।

জ্যোৎস্না হয়ে তুমি দাওনা যে ধরা
বাঁচবেনা কোন দিন তোমায় ছাড়া
কতো যেনো যন্ত্রণাতেও যায় মারা।

রাতের যত মনোরম চাঁদের আলো
সে স্তব্ধ সময়ের প্রকৃতিতে তেমনই
তোমার কথা লাগে অত্যন্ত ভালো।

তারার সকাশে তুমি যে চাঁদ অনন্যা
রাতের আকাশে আলোতে তোমার
আঁধার আলোকিত চারদিকে বন্যা।

হাসালে আলোয় আনন্দে ভাসালে
বহুদিন পরে আসি একটু কাঁদালে
প্রাণে বাজিয়ে বাঁশি স্নেহে বাঁধালে।

Similar Posts

  • স্বরতন্ত্রি ছিঁড়েছি !

    তুষের আগুনে কবে থেকে জ্বলছিনিভে গেছি কতো জ্ব’লে জ্ব’লে তাদেখতে পাও নি তাই কষ্টেই বলছি! কবে থেকে যেনো দাঁড়িয়ে রয়েছিবাতি স্তম্ভের মতো দাঁড়িয়ে দাঁড়িয়েপ্রতীক্ষারত অবস্থায় ভেঙে পড়েছি! আরোও অনেক সময় তো ডাকছিধৈর্য্য হারা হয়েছি ডাকতে ডাকতেঅন্তরের অজান্তে স্বরতন্ত্রি ছিঁড়েছি! স্নেহের দায় অকস্মাৎ বোবা হয়েছিবাক শক্তি হারিয়ে পাথরের মতোইকতো নিথর হয়ে এখন বসে গেছি! সেই কবে…

  • সর্ব শ্রেষ্ঠ

    সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব কতোঅনাদর অবহেলায় আছেরাস্তা ঘাট আর যথা তথায়জীবন যাপন করছে শতো। অনেক দু:খ কষ্টে সময় যায়খেয়ে না খেয়ে আবার কোনকোন দিন কারো সহানুভূতিপেয়ে যাহা কিছু খেতে পায়। তারা সাহায্যের প্রতিক্ষায় রয়কতো কাকুতি মিনতির পরেইকেহ সহানুভূতি স্বরূপ কখনোকিছু দান করলে যা খুশী হয়। চাওয়ার পরিমাণ অল্পই থাকেহৃদয়বান ব্যক্তিবর্গের সাহায্যসহানুভূতির মাধ্যমে সৃষ্টি কর্তাআল্লাহ তায়ালা বাঁচিয়ে…

  • উপহাস

    মানুষ ভালোবাসে না থাকতে একাতার দুঃখ গুলো যখন কেউ বুঝতেচায় না সে মানুষটি বাধ্য হয়ে তখননিজেকে সবার কাছে দেয়না দেখা। অন্যের কাছেও প্রকাশ করতে নেইনিজের দুঃখ সবে সমবেদনার সুরেমজা নেবে সুযোগ পেলে ই উপহাসকরে সময় মতো আঘাত দিবে সেই। জল যেমনই একদা বরফ হয়ে যায়অনেক ঠান্ডা হতে হতে ঠিক তেমনিএকটা মন অনেক কষ্ট পেতে পেতেপরে…

  • দেশ বিদেশ

    আমাদের দেশে চলে যত হুলস্থুলঅন্য দেশে রাস্তায় নেই গন্ডগোল। অনেকে বাসে উঠতে মারে ধাক্কাবিদেশে করে অন্যদের অপেক্ষা। ভাড়া নিয়ে কতোই করে ক্যাচালইহাতে ওদের নেই কোন ভেজাল। সিরিঞ্জ মেরে নেশা ঢুকায় ডাবেবিদেশে নেশা করতে যায় ক্লাবে। ময়লা আবর্জনাও রাস্তায় ফেলেওরা সংগে লয় যদিনা বিন মিলে। দেশের অনেক ছাত্র করে সন্ত্রাসপ্রবাসে করে তারা নিয়মিত ক্লাস। কত ছাত্রদের…

  • বৃষ্টির জলে স্নান

    অনেকে কথার ভিতরেও কথা খোঁজেসহজ ভাষা তুমি ভুলে গেছো এসো এবৃষ্টি জলে স্নান করে গা জুড়াই ভিজে। জলের ভিতরে মুক্তি পথ ভেবে দেখোঅবধারিতের জন্য বসে থেকে আরোহৃদয় কিছু কুঞ্চন হয়েছে মনে রেখো। কীর্তন খোলা হিসেবে আছে সেই নাম?তেমনই প্রবাহ মুখটি সে রকমই আছে?সেরকম নেই আর থমকেছে তার কাম। তার ধারে এসে দাঁড়িয়েছ সুপারির সারিতোমার মাটির…

  • বিবর্তন

                  মানসিক কতই না খারাপ হলে ,     ক্ষতির চিন্তা করে যাচ্ছে ফলে ।  কিভাবেই করবে অন্যের ক্ষতি ,  প্রতিনিয়ত আছে যাদেরই মতি । সব কিছুতেই করছে ভেজাল ,  নেইকো তাদের কোন মায়াজাল। সুষম দ্রব্যেই সদা মিশ্রণ করে ,  খাদ্য প্রাণ নষ্টে দিচ্ছে যে ভরে । স্বার্থ সিদ্ধির চিন্তা ফিকির ধরে ,  ছুটছে তারা কতই না…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *