ল্যারি পেজ

৬. ল্যারি পেজঃ

ল্যারি পেজ ধনীদের তালিকায় ৬ নাম্বারে আছেন । তাঁর প্রতিষ্ঠান মানুষের কাছে যতটা পরিচিত ঠিক ততটাই আড়াল করে রেখেছেন তিনি নিজেকে। ক্যালিফরনিয়া নিবাসী এই তরুণ উদ্যোক্তা তাঁর বন্ধুকে নিয়ে গড়ে তুলেছিলেন সবার পছন্দের “গুগল” । ১৯৯৫ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি এবং তাঁর বন্ধু সার্জি ব্রায়ন একটি সার্চ ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন। ২০০১ সাল পর্যন্ত তিনি গুগলের সিইওর দায়িত্ব পালন করেন। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৫ বিলিয়ন ডলার।
ল্যারি পেইজ এর জীবনীঃ
গুগল সার্চ ইঞ্জিন আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। গুগল আমাদের যতটা কাছে থাকে, এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ (Larry Page) ততটাই থাকেন পর্দার আড়ালে। তাই ল্যারি পেইজ (Larry Page) এর সম্পর্কে বেশি কিছু জানা যায় না।
ল্যারি পেইজ একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা। লরেন্স পেইজ (Larry Page) ও সের্গেই ব্রিন এর সাথে গুগল প্রতিষ্ঠা করেন।
ল্যারি পেইজ-এর জন্ম হয় মিশিগান, আমেরিকায়। পিতা কার্ল ভিক্টর পেইজ, মাতা গ্লোরিয়া পেইজ ,বাবা ছিলেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অধ্যাপক। একই প্রতিষ্ঠানে মা-ও কম্পিউটার প্রোগ্রামিং শেখাতেন। বাবা-মা দুজনই কম্পিউটার বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত হওয়ায় বাড়িতে ব্যক্তিগত কম্পিউটার আর কম্পিউটার বিজ্ঞান সম্পর্কিত বই ও সাময়িকী দিয়ে ভরা ছিল। ফলে শৈশবেই কম্পিউটার সম্পর্কিত জ্ঞান অনেক খানি আয়ত্ত করে ফেলেন ল্যারি পেজ। তাঁর বড় ভাই কার্ল পেজ জুনিয়রও একজন সফল অনলাইন উদ্যোক্তা হন। ল্যারি পেইজ ইন্টারনেট উদ্যোক্তা। তিনি গুগলের সহ-প্রতিষ্ঠাতা, আলফাবেট -এর সহ-প্রতিষ্ঠাতা এবং পেইজর‍্যাঙ্কের সহ-উদ্ভাবক।
ল্যারি পেইজ এর শিক্ষাজীবন – Larry Page Education Life :
ল্যারি পেজের প্রাথমিক বিদ্যাপাঠের শুরুটা হয় মন্টেসরি স্কুল থেকে। সেখানের পরিবেশে তাঁর সৃজনশীলতার যে বিকাশ ঘটে, তা পরবর্তী জীবনে তাঁর কাজে প্রভাবিত করেছে বলে মনে করেন তিনি। এরপর পড়াশোনা করেন ইস্ট ল্যান্সিং হাই স্কুলে। স্নাতক করেন ইউনিভার্সিটি অব মিশিগানে কম্পিউটার বিজ্ঞানে। এ সময় ল্যারি পেইজ (Larry Page) সেখানকার ‘সোলার কার টিম’-এ যোগ দেন। উচ্চতর পড়াশোনার জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান পিএইচডি করতে।গুগলের সেখানেই যাত্রা শুরু হয় ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *