কিয়ামতের প্রকম্পন !
সকলে স্রষ্টাকে ভয় করতে হবে
কোরানে বর্ণনায় আছে নিশ্চয়
কিয়ামতের প্রকম্পনটি ভয়ঙ্কর
প্রতি স্তন্য দান কারিনী সে দিন
দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে!
আরো প্রত্যেক গর্ভধারিণী যতো
তাদেরও গর্ভপাত করে ফেলবে
মানুষকে দেখবে যে মাতালদের
মত কিন্তু মাতাল নয় তবে স্রষ্টার
কঠোর শাস্তি ভোগ করবে ততো!
আসমান বিদীর্ণ হয়ে যাবে যখন
আর নক্ষত্রগুলোও ঝরে পড়বে
সব সমুদ্র একাকারও যত কবর
উন্মোচিত হবে প্রত্যেকে জানবে
আগে পিছনে কি রেখেছে তখন!
যতো কিছুর ওয়াদা হয়েছে ভবে
সব অবশ্যই ঘটবে তারকা রাজি
আলোহীন বিদীর্ণ আকাশ আরো
পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হবে সময়ে
উপস্থিত হয়ে যাবেন রাসূল সবে!