অভিশাপ!
চাঁদাবাজি জুলুম নির্যাতন
বৃদ্ধি পেয়েছে অধিক হারে
দুর্বৃত্তরা তাদের ইচ্ছেমতো
যথা তথা গিয়ে কাজ সারে!
মানুষে মানুষে মিল মহব্বত
অতিরিক্ত হারে কমে গেছে,
ভেজাল ও ধোঁকাবাজি করা
অনেকের রক্তে মিশে গেছে!
কেমিক্যাল রাসায়নিক আর
ফর্মালিনে দূষিত করছে কত,
অসাধু ব্যবসায়ীরা মিশ্রণের
জন্য ব্যস্ত আছে প্রতিনিয়ত!
এহেন দৌরাত্ম্যপনার কাজ
সবে শীঘ্রই ছেড়ে দিতে হবে,
নয়তো খোদার নিকট থেকে
ভাগ্যে অভিশাপ জারি রবে!