উপায় নেই আর

অক্লান্ত পরিশ্রম করে কৃষক মজুর ভাই
প্রতিনিয়ত কাজ করেও খাদ্য পায় নাই।

সামন্তবাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদ মিলে
লুটে নিলো দেশের সম্পদ তিনটি দলে।

কইতেও গেলে হক কথা জুলুমের ডর
পায়না রোগে ঔষধ ক্ষিধে ভাত কাপড়।

বিদ্যালয়ে ধনীর ছেলে কত পড়া পড়ে
গরিবের ছেলে মেয়েরা অনাহারে মরে।

চিকিৎসালয়ে ডাক্তাররা বসে দলে দলে
নিঃস্বও ঔষধ পায়না টাকা ছাড়া গেলে।

খোলা রয় কোর্ট-কাছারি হয় যত বিচার
দারিদ্ররা বিচার পায় না টাকা নাই যার।

হত দরিদ্র শোষিত যারা হলো নিরুপায়
শোষণের পালা শোষকের চলে সর্বদায়।

দুর্গতি দুর্ভিক্ষ সৃষ্টির করে যতো কৌশল
আসে বৎসরে বৎসরে কত বন্যার জল।

ফসল নেয় বাড়ি ভাঙে বন্যা যেন আসে
সুদখোর জোতদার যারা সুযোগে হাসে।

অল্প দরে জমিজমা বাড়ি কিনে মহাজন
গলে বাধে সুদের বাধন নিঃস্ব কৃষকগণ।

চাপ দেয় খাজনা-ট্যাক্সের তহশিলদার
ঘরের সব ক্রোক হয় উপায় নেই আর।

দালান গড়তেও শোষক নেতারা পাগল
বের হয়েছে অনেক রঙের শিকারী দল।

জাগো বাঙালি বলে উড়াও জয় নিশান
ধর্ম গেল অনেকে বলে জাগো মুসলমান।

কত আছে কৃষক মজুরের গায় গুণগান
মূলত ধান্দাবাজি লুটে নেওয়ারই সন্ধান।

Similar Posts

  • অনুগমন

    জীবন কতো কঠিন মৃত্যুর চেয়েবিপদ আপদ দুঃখ – কষ্ট কেবলজীবনে ই ভোগ করতে হয় মৃত্যুএ সম্পুর্ণ কিন্তু নিয়ে যায় ধেয়ে। ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়অধ্যবসায়ে কতো যে উন্নতি রয়হয়তো বা আরোও ভালো কিছুরদিকে যাওয়ার রাস্তাটি সুগম হয়। নিজের জীবনে ঝুঁকি নিলে পরেনেতৃত্ত দিবেন তাতে জিতে গেলেআর যদি হারেন অন্যদেরে ঠিকপথ দেখাতে পারেন জীবন ভরে।…

  • বংশী বাদক

    বাঁশের বাঁশির যতো মধুর সুরসে সুর হয় কতো মুগ্ধকর এরআওয়াজ চলে যায় বেশী দূর। অসীম মাহাত্ম্য যার সুর লহরীবংশী ওয়ালা বাজায় বাঁশি সেদিন রজনী আরো নিশি প্রহরী। বংশী বাদকের কত যেনো মোহখেয়াল খুশি মতে সুর দিতে রয়আরো ফুর্তিতে থাকে তার দেহ। কখনোই দেয় মন মাতানো টানবাজাতে থাকে দিয়ে মনো প্রাণমুগ্ধ হয় কতো হৃদয় আর জান!…

  • অপ্রাপ্তির বেদনা !

    কান্নার জল সকলে দেখেহৃদয়ের যতো কষ্ট কেহোকখনো কোনো দিন তাহাকদাচিৎও দেখেনি চোখে। পাওয়ার সুখ শান্তি থাকেআর অপ্রাপ্তির বেদনা যাসারা জীবনে ভোলার নয়ভোগের মধ্যে রাখে যাকে। অন্যকে এমন কথাই বলোযে কথা বার্তায় কারো মনেকখনো কষ্ট দুর্গতি না দেয়তা সর্বদা লক্ষ্য করে চলো। কারোও মনে আঘাত দিলেসে যাতনার কারণে আল্লাহতায়ালার আরশ নড়ে আরতাঁর যতো অসন্তোষ্টি মিলে!

  • শুভ নববর্ষ

    নীল আকাশে তারার ঝলককত না লাগে দেখতে ভালোনব বছরটির আগমন হলেইআমাদের অন্তর হবে আলো। প্রাণ কিন্তু সবার প্রশান্ত হবেনতুন সময় হয়তো যা দেখেসকলকে যেন ভাল জানবোমায়া ও মহব্বত ভরা চোখে। চলতে গিয়ে কতো সে বাঁধাআরো ছিল অনেক পাওয়াসকল হারানো বেদনার চাইনিত্য ও নতুন সুখের ছোঁয়া। অসংখ্য প্রিয়লোক ও স্বজনহারিয়েছি মোরা চলার ক্ষনেআরো এসেছে নতুন মোদেরজ্বেলেছে…

  • শান্তি হবে!

    আল্লাহ পাক আমাদের ভোগান্তি দেনকখনো কখনো শুধু এ জন্য যে তাঁকেবেশী স্মরণ করে গেলে দু:খ যাতোনাকষ্ট দুর্ভোগ আর দুর্গতি যত দূরে নেন! সৃষ্টি কর্তার ভয়ে যত কিছু ছেড়ে দিবেআল্লাহ তায়ালা তোমাকে তার চেয়ে ইআরো অনেক উত্তম কিছু অবশ্য দানকরবেন যাতে প্রয়োজনও সেরে যাবে! ইবাদত বন্দেগী করে মানুষ শান্তি হবেস্রষ্টা এবং তাঁর রাসুল করিম (স.) এরপ্রদর্শিত…

  • যতো কম ততই লাভ

    কতো ধরণের মানুষ দেখিযাদের একদল সবার সাথেসাধারণ ভাবে কথা কখনোএকটু বেশি বলে ফেলে তোআবার আরো একদল যারামানুষ আছে কথা বলতেযেচায় না মানুষের মধ্যে যেইশ্রেনীর মানুষই রয়েছে কথাযা কম বলে একটু চুপচাপতারা ওদের মধ্যে অন্তর্মুখী। বহির্মুখীদের বৈশিষ্ট্য প্রধানসাধারণত: বেশি কথা বলেবন্ধুত্ব স্থাপনে আগ্রহ পছন্দকরে সামাজিক মিথস্ক্রিয়াওঅন্তর্মুখী ব্যক্তিদের শ্রেষ্ঠ গুণহচ্ছে এরা কথা অনেক কমবলে এবং এ ধরনের মানুষেরআগ্রহের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *