এক ঢিলে দুই পাখি

কতো গান মুহূর্তেই ধুলোয় লুটিয়ে পড়ে
চতুর্দিকেতে এতো জম্পেশ খেলাধুলোয়
এসবের মধ্যেতেও বয়ে যেতে হবে বলে
তুলো কানে আরো বেঁধেছে পিঠে কুলো।

তোমার যতো চিন্তা অপমান ছুঁড়ে যাবে
কতো কথা বলেই সুখ পাবে ভেবেছিলে
চক্ষু দৃষ্টির যত আড়ালে অশ্বত্থের ডালে
মরে যাবে ভেবেছ দু’টি পাখি এক ঢিলে।

তুমি মেরেছও বটে তবে যা তোমার নয়
পাখি তো তোমার লুকানো নৌকোজলে
সকলেই জানি লুকোনো যা-কিছু আজ
অবশ্যই পেতে চাও ছলেবলে কৌশলে।

নেই কোন লাজ নিজের ম্লান মুখ দেখে
ফোনটিই রেখেছো তা বলে ঝনাৎ করে
এ-প্রসংগে বেশি কিছু আর বলার নেই
যেটুকুন বলার শেষ বলেছি একাক্ষরে।

গভীরভাবে দেখে শুনে বৈঠা বাইতে হবে
ঘাটে ঘাটে ওত পেতেও আছে ঘড়িয়াল
কবিতায় যদি কোন গল্প লুকোনো থাকে
গাপুস করে তাকে গিলে নেবে সিরিয়াল।

Similar Posts

  • দয়ায় সৃষ্ট !

    জীবনের যৌবন হে মহান তব প্রকাশপ্রভা জীবন ও স্বপ্নের তাবির বিকাশ। জীবনের প্রদীপ জ্বালালে বিশ্ব মাঝেবান্দাদের বিনয় শেখালে কত সাজে। আলোকিত আলম তব ইল্‌মের বলেভোরের হাওয়াও সেপাহী হরদম চলে। মু’জিযায় বলেছে কথা পাথর নিষ্প্রাণতোমার সৃষ্টির সুবাসে মৃত পেলো প্রাণ। শান কতই না বড়ো হে চিরন্তর বিজয়ীঅবয়ব তোমার মহান হওনি পরাজয়ী। রাসূল(স.) শ্বাসের তব দশমাংশের দামদু’জাহানের…

  • প্রেরণা

    বাবা-মায়ের সাথে আচরণ করো হাসি মুখেতাদের সাথে প্রতিদিন আনন্দ শেয়ার করেনিজেকে উন্নত করতে বাবার যতো পরামর্শসকলকে অনুপ্রেরণা যোগাবেই সুখে দু:খে। মনে হয় যে গোগল সমস্যার সমাধান করেএকবার বাবার শরণাপন্ন হয়ে দেখুন যেনোকতো নিখুঁত ও সহজভাবে শত ব্যবহারিকজ্ঞান পাচ্ছেন যা কল্যাণের হয় জীবন ভরে। ভালো বই পড়ে শেয়ার করুন বাবার সাথেশিশুকালে উদ্দীপনা বাড়ানোর কথাই মনেপড়ে যত…

  • শান্তি সারাবেলা !

    যে কোন মুহুর্তে দেখা হবে তোমার সাথেতার পর জীবনভর থাকব তোমার পাশে দীর্ঘদিন প্রতিক্ষার পরেই পরিশেষে দেখাআমাদের সাক্ষাতের ভাগ্যে ছিলো লেখা। কুশল বিনিময়ের পরে উভয় বের হলামকিছুক্ষণ পর রাস্তায় আরো বন্ধু পেলাম। সবে মিলে গল্প করে এক রেস্তোরাঁয় যাইসেথায় কতো পরিচিত কয়েক জন পাই। দীর্ঘ আলোচনার পর আমরা নাস্তা করিনাস্তা পানীয় সারার পরে বের হয়ে…

  • পরো জীবন

    সম্পদের যদি সদ্ব্যবহার করা হয়তবে ইহাই সুখের কারণ সদুপায়েতা বৃদ্ধি করতে সকলে বৈধভাবেচেষ্টা করতেও হাদিসে বর্ননা রয়। যে ব্যক্তি কর্মে চিন্তায়ই সত্য নয়তার চাল চলন কথা বার্তা বাক্যেসে প্রকৃত প্রস্তাবে সত্য নিষ্ঠ নহেআরো আল্লাহ নবীর লানত সয়। বেশ উঁচু স্তরে যখন পৌঁছে যাওতখন চেষ্টা করলে দেখতে পাবেকারাই তোমাকে সাহায্য করেছেতুমি তখন নিচের দিকে তাকাও। তোমার…

  • জাল নোটে সয়লাব

    সক্রিয় জাল নোটের কারবারিরা রোজা এবং ঈদ ঘিরেআইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কত ধরাপড়েছে অসংখ্য জাল নোট আমাদের বাংলাদেশ জুড়ে। চার হাজার থেকে বেশি ব্যাংকিং চ্যানেলে পড়েছে ধরাসবচেয়ে যে বেশি হচ্ছে এক হাজার টাকার জাল নোটএ গুলো দরিদ্রের হাতে পড়লে তারাও যায় মাটে মারা। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সূত্রেই জানা গেছে এ তথ্যপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে…

  • শিশু কিশোর

    শুন হে শিশু ও কিশোর সবেতোমাদের ঘুম শেষ হয় যবে।দোয়া দুরুদ পড়ে জেগে যাওতবে বিছানা ত্যাগ করে নাও।ব্রাশ আরো পেষ্ট হাতে ধরোকুলি শেষে মুখ ধৌত করো।নাস্তার টেবিলে রওয়ানা হওসবে মিলে খোদার নাম লও।আল্লাহর নামে বরকত পাবেউদর পুর্তি হবে সঠিক তবে।এসব শেষ করে পড়তে এসসকলের সীটে ঠিক মত বস।পড়াশোনায় মনোযোগ দাওখাতা আর কলম হাতে নাও।সবে পড়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *