ওৎপেতে থাকে !

কে তুমি হটাৎ ডাক দিলে মোরে
নিদ্রায় কতো যে বিভোর ছিলাম
আরামের ঘুম ভেংগে গেল সুরে।

জেগে দেখি সে আর কেউ বা নয়
ছোট কালের মোর আন্তরিক বন্ধু
আবুল কাশেম যার নাম যেন হয়।

বন্ধুটি মোর কাঁপছে করে থরথর
এক আজব ঘটনা বলতে গিয়েই
দেখি ক্রমে থেমে যাচ্ছে তার স্বর।

এক মধ্য বয়সের লোক পাশে তার
কতো সুন্দর ও নাদুস নুদুস চেহারা
পরে দু:খ কষ্ট সৃষ্টি হয়ে গেল যার।

তিনটি লোক কোত্থেকে ওরে ঘিরে
ঝাপটে ধরে সব যে তার নিয়ে যায়
আরো কতো কিল ঘুষি তারা মারে।

উচ্চ সুরেই কান্না হয়ে গেলো জারী
বাঁচাও শব্দে অনুনয় ও বিনয় করে
আহাজারিতেও বাতাস হলো ভারী !

তখন এগিয়ে গেলে দৌঁড়াতে থাকে
ওদেরি এক হোচট খেয়ে পড়ে যায়
ফলে সে মোবাইল ফোন যায় রেখে।

ঐ মোবাইলের ট্রাকিংয়ে উদ্ধার হয়
সকল মালামাল অন্তরের মধ্যে তো
পেরেশানি কমেও অসীম শান্তি বয়।

সাবধানে চলো যাত্রী ও পথিক সবে
বাটপার আর ধোকাবাজ যথা তথা
অগোচরেই ওৎপেতে থাকে নিরবে!

Similar Posts

  • বিবর্তন

    নশ্বর জগত ছেড়ে যেতে হবেশুধুমাত্র একে অন্যের সাথেইআচার আচরণ কেমন ছিলোতাই মানুষের মনে স্মরণ রবে। কতো ভালো মন্দ মানুষ ছিলসময়ের বিবর্তনের ফলে সবেপর্যায়ক্রমে আল্লাহ তায়ালারহুকুমে ধরণী হতে বিদায় নিল। এর মধ্যে ভালো ছিলো যতোতাঁরা যথাযথ ইবাদত বন্দেগীআর সঠিক সুন্দর পথে চলেসন্তোষ্টি অর্জন করেছে ততো। আরো অনেক স্মরণীয় যারান্যায় সংগত আর স্রষ্টার পথেচলাচল করেই সবার মন…

  • অবশেষে

    বেলাটি শেষ হয়ে গেলেঅনুতাপ ও অনুশোচনাব্যতীত কিছুই থাকবে নাফলে অন্তরেও আজীবনদুর্ভোগ ও অশান্তি মিলে। তাই পল্প গুজবে না বসেঅনর্থক সময় করনা নষ্টনয়তো হয়ে যাবে পথভ্রষ্টঅনুতপ্ত ব্যতিরেকে কিছুকরার মত রবে না শেষে। সবই নিজস্ব গতিতে চলেযারা তাদের কাজ করতেতপস্যা সাধনায় সময়নিষ্টহয়ে ধৈর্য্য ধরে যথা সময়সমাপ্তির পরে শান্তি ফলে। সময় ও স্রোত চীর বহমানএরা কোনো দিনও তাদেরচলতে…

  • মানসিক বিকাশ

    একক পরিবারে যত্ন নেওয়া হয় না সম্ভব,সঠিক শারীরিক বৃদ্ধি ও তাদের অসম্ভব।সৃষ্টি হয় তাদের যে নানান মানসিক সমস্যা,জীবন চলার পথে করতে পারেনা তপস্যা।অনেক ক্ষেত্রে শিশুদের হয়রানির শিকার,স্বাভাবিক চলাচলে ও করে তারা হাহাকার।কিছু পরিবার ডে-কেয়ারের নেয় সহায়তা,সেন্টারের অপ্রতুলতায় প্রকাশ অপারগতা।বেশী ক্ষেত্রে ও সহায়তা সম্ভব হয়ে ওঠেনা,পাড়া-মহল্লায় খেলার মাঠের সৌন্দর্য ঘটেনা।ক্রমে আসছে বিনোদন কমে রয়েছে সীমিত,মাট ঘাট…

  • রকমারি খাবার

    এক সাথে আমরা বেড়াতে যাব,বন্ধু বান্ধব আরো ও সাথী নিব।গাড়িতে সকল সংগীদের নিয়ে ,আমরা যত সবই বসলাম গিয়ে।অনেক রাস্তা যে পেরিয়ে গেলাম,সেথায় গিয়ে প্রতীক্ষায় পেলাম।কুশল বিনিময়ে আসন নিলাম,নতুন অনেক মেহমান দেখলাম।রকমারি খাবারে টেবিল যে ভরা,কে কত খাবে নেইকো বাধা ধরা।মোরগ পোলাও চিকেন তেহারী,খাসীর লেকুশ ফালুদা নেহারি।চিংড়ি কবুতর কাচ্চি বিরিয়ানী,গরু আর খাশির চাপ বোরহানি।অভিজাত খাদ্যের সমারোহ…

  • রুদ্ধ পথ !

    আল্লাহপাক কোরআনে ইরশাদ করে বলেনআমি ইনসানদের তাদের দুনিয়ার জীবনেরউপকরণকে সঠিক বণ্টন মর্যাদাগত প্রাধান্যদিয়েছি কতিপয়কে কতিপয়ের ওপরে যাতেতারা একে অন্যকে কর্মে নিয়োগ করে সুন্দরআরোও সুষ্ঠভাবে জীবন যাপন করে চলেন! অন্যত্র ইরশাদেই যাদের শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছেতারা অধীনস্থদের তাদের নিজেদের সামগ্রীথেকে দিতে চায় না কিছু তারা আশঙ্কা করেএ সম্পদে উভয়ে উভয়ের একই সমান হয়েযাবে তবে তারা কি আল্লাহর…

  • আমরা অন্যের তরে

    আমরা মানব অন্যের ই তরে,নিঃস্বার্থ করব কাজ মন ভরে।গ্রাম গঞ্জ নগর শহর বন্দর,যথায় তথায় কর যত সুন্দর।মন মানসিক যাঁদের ভালো,তাঁদের দ্ধারা আসে আলো।সমাজে বিত্তশালীর যে স্থান,জনস্বার্থ কাজে পায় সম্মান।নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্ছবিত্ত,সবে মিলে সমাজ হয় সত্য।মানুষের মধ্যেই খারাপ যত,কষ্টে ঘুরছে তারা অবিরত।ভবঘুরে অকর্মন্য কত যারা,নিয়মে চলেনা কখনো তারা।অনাদরে অবহেলায় হয় নষ্ট,জীবন চলছে করে কত কষ্ট!যখন মদের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *