কৃষকদের কষ্ট

কত মাঠ ঘাট জমি জমা খাল বিল পেরিয়ে
মানুষ ভোরে গরু বাছুর নিয়ে যায় বেরিয়ে।
কেউ গরু হাঁকিয়ে ওদের পিছে পিছে চলে
অনেকে লাঙ্গল কাঁধে নিয়ে কত গল্প বলে।
কতেক আবার সাবধানে সাথেতে নেয় মঈ
বেশ কিচ্ছা কাহিনী আরোও বলে যত পই।
গরু গুলো চলার পথে এদিক ওদিক যায়
ঘাস ধানের চারাগাছ আরো কত কি খায়।
লোকজন গরু দেরকে হাঁকে আর তাড়ায়
ছড়ি দ্বারা করে আঘাত আর আগে বাড়ায়।
সকল তারা গন্তব্য স্থানে পৌঁছে আর দাঁড়ায়
জমিতে চাষাবাদে লেগে ছড়ি গুলি কুড়ায়।
গরু হাঁকায় আর গান অনেক সুর ধরে গায়
খুশিতে চাষাবাদ করে আরোও শান্তি পায়।
সুর দিয়ে গান গায় আর বিড়ি ধরিয়ে নেয়
হাতে লাঙ্গল ধরে বিড়ি একে অন্যকে দেয়।
চাষাবাদ হলে শেষ গরু জমি থেকে উঠায়
লাঙ্গল মঈ ছড়ি দড়ি সব ই তারা গোছায়।
গরু দেরকে ধোয়ায় আর ছেড়ে দেয় মাঠে
ঘাস লতা পাতা খায় পানি পান করে তটে।
গরু নিয়ে বাড়িতে বিকেলে রওয়ানা দেয়
সেথায় পৌঁছে পানাহার করে বিশ্রাম নেয়।

Similar Posts

  • সমাদর

    জ্ঞানীদের মুখের সুন্দর উক্তি,মূর্খদেরকে যোগান দেয় শক্তি।পথহারাদের দিশারী আলোর,বিতাড়িত করে সব কালোর।দূর হয়ে যায় মনের কালিমা,উদ্ভূদ্ধ মনে শুরু করে তালিমা।আহরন হতে থাকে জ্ঞান গরিমা,উপকৃত লব্দজ্ঞানে গরীব ধনীরা।নিগৃহিত ছিল যারা সাধনায় উন্নত,অলস সকলই তারা সদা অবনত।উদ্ভূত পরিস্থিতির উন্নতির লক্ষ্যে,একনিষ্ঠ কাজ কর সহায়তার পক্ষে।

  • দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি

    ভর করেছে সাধারণ মানুষের অর্থের অভাবপ্রয়োজনীয় যত খাদ্যদ্রব্য সামনে থাকলেওপকেটের দিকেতো তাকিয়ে শুধু দেখে যেতেহচ্ছে এতে ক্রমশ নষ্ট হচ্ছে মানুষের স্বভাব। আজকের দিনে উন্নয়নের দিকে দেশ যাচ্ছেবহুসংখ্যক মানুষই অপর্যাপ্ত আয়ের অন্তর্ভুক্তবর্তমান বাজারে দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতেনিম্ন আয়ের মানুষেরাও হিমশিম খেতে হচ্ছে। ক্রমশই সমস্ত মানুষের ঘনিয়ে আসছে দুর্দিননিত্যদিনের অতি প্রয়োজনীয় জিনিস পত্রেরমূল্য লাগামহীনতার কারণে অস্থিতিশীলতায়ভোগছে লোকজন আসবে…

  • অভ্যাসের দাস

    দুধে মিশ্রণ প্রাক্তন স্বভাবঅধিক মুনাফা অর্জনেরজন্য পানি মিশায় তদুপরিদূর হয় নি তাদের অভাব। মানুষ অভ্যাসের যে দাসচিরাচরিত প্রথা অনুযায়ীদীর্ঘ দিন ধরে প্রতারণায়জীবনটি কয়েছে সর্বনাশ! যতক্ষণ শ্বাস ততক্ষণ আশএ উক্তিটি প্রচলিতই আছেকিন্তু আমরা শ্রেষ্ঠ জীব ইহপরকাল যেন না হয় বিনাশ! আমরা সৃষ্টির উৎকৃষ্ট জাতিসকল ছল চাতুরী পরিত্যাগকরে আল্লাহ এবং রাসুলেরপথে চলে গেলেই পাব মুক্তি।

  • অবিরত

    জগতটা নিয়মেরই গতিতে চলে  , আল্লার ঈশারায় সব কিছু ফলে । সবার খাদ্য তাঁর করুণায় মিলে  ,গাছে কত রঙের ফুল ফল দুলে ।খাল বিল নদ নদী পুকুরের জল ,পান করার উপযোগী কত নির্মল।ধরণীতে যতই বিরাজমান আছে , সাগর জলস্থান ভরে আছে মাছে।পাহাড় পর্বত যত গাছ লতাপাতা , পাখিরা নেচে গেয়ে ঘুরে যথাতথা। হাঁস মোরগী গরু ছাগল ভেড়া কত,দুধ দই  মাখন…

  • শৈশব

    হাঁটি হাঁটি পা পা করে,কোথাও কিছু না ধরে।চলতে শিখেছি আমি,ফেলে যেওনা তুমি।পারবেনা যেতে একা,গেলে হতে পার বোকা।আমি কিন্তু বুঝতে পারি,করবনা মোরা মারামারি।চলবো হাতে ধরাধরি,করতে যাবনা জুরাজুরি।থাকবো করে গলাগলি,উড়াবোনা ধুলোবালি।একত্রে চলবে খাওয়া,থাকবেনা বেশী চাওয়া।মিলেমিশে মোরা পড়ব,সুন্দর জীবন গড়ব । তাপদাহবইতেছে কত প্রখর রোদ,অতিরিক্ত গরমের ক্রোধ।প্রচণ্ড রোদের তীব্রতায়,তাপদাহের অতিষ্টতায়।রাস্তা – ঘাট মাঠ পথ প্রান্তর,খা খা রোদে হয়…

  • ব্যস্ত সারাক্ষণ

    প্রতিনিয়ত চলছেই ভেজালের ছড়াছড়িতা ছড়িয়ে দিলেই শান্তিও পায় তড়িঘড়ি! ভেজালের দায় সারতে করে তাড়াতাড়িঅসাধু সব ভেজালে করে যা বাড়াবাড়ি! অন্যদের সমঝাতে পারলে তারাও বাঁচেপরক্ষণেই ওরা থাকেনা তো আর কাছে! বাটপার চিটিংবাজরা আছে পাছে পাছেটকানোতে তারা কত কথাই বলে মিছে! কোথায় যে কাকে টকায় ব্যস্ত সারাক্ষণপ্রতিনিয়ত এ ধান্দায় থাকেই তাদের মন! ধোকাবাজীতে বিলীন হয় রিজিক ও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *