কোথায় ও কীভাবে বিটকয়েন সেল করে ক্যাশ করবেন?

সোহানুর রহমান

সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

426টিউনস200টিউমেন্টস114ফলোয়ার

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই?

আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

গত কয়েক বছর ধরে বিটকয়েনের দাম উঠানামা করলেও ডিজিটাল কারেন্সি হিসেবে এর যথেষ্ট ভ্যালু রয়েছে।

ধরুন আপনার কিছু বিটকয়েন আছে, তো কিভাবে সেগুলো বিক্রি করবেন? মূলত এই টিউনটি বিটকয়েন কেনাবেচা নিয়েই।

আজকে জানব কিভাবে বিটকয়েন বিক্রি করতে হয় এবং বিক্রি করার সেরা মেথড কি?

১. ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ :

টাকা বিনিময়ে বিটকয়েন সেল করার অনেক ওয়ে আছে এর মধ্যে অন্যতম হল ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ।

এই ধরনের এক্সচেঞ্জের মাধ্যমে আপনি দ্রুত এবং সহজে বিটকয়েন সেল করতে পারবেন।

Binance, Kraken, KuCoin, Bitfinex, এবং Coinbase সহ আরও অনেক কারেন্সি আছে যেগুলো এক্সচেঞ্জ করা যায়।

বিটকয়েন এক্সচেঞ্জ কঠিন কিছু না। প্রথমে নির্দিষ্ট এক্সচেঞ্জে আপনাকে একাউন্ট খুলতে হবে এবং নিজের আইডেন্টি প্রুফ করতে হবে।

তারপর যে পরিমাণ বিটকয়েন সেল করবেন সেই পরিমাণ বিটকয়েন এক্সচেঞ্জ ওয়ালেটে ট্রান্সফার করতে হবে।

বিভিন্ন এক্সচেঞ্জ বিভিন্ন উইথড্র মেথড অফার করে। সব কিছু ঠিক থাকলে আপনি নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এক্সচেঞ্জ এর উপর ভিত্তি করে ফি এর তারতম্য হতে পারে। সুতরাং লেনদেন এর আগে অবশ্যই ফি দেখে নিন।

P2P অথবা পারসোন টু পারসোন ট্রেড অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন অথবা নির্দিষ্ট Decentralized Exchange ব্যবহার করতে পারবেন।

এখানে কোন ব্যক্তি তাদের বিটকয়েন কেনা অথবা বেচার জন্য নির্দিষ্ট P2P প্ল্যাটফর্মে Post করবে।

কেউ একজন সেল করতে রাজি থাকলে পারস্পারিক চুক্তির মাধ্যমে এখানে লেনদেন হয়।

আপনি যদি P2P Trade এ লেনদেন করতে চান তাহলে অবশ্যই বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করুন।

ট্রাস্টেড কিছু প্ল্যাটফর্ম হচ্ছে, Binance, LocalBitcoins, Bybit, Coindirect, এবং Paxful।

০২. বিটকয়েন ATM

নাম ATM হলেও এটা সাধারণ কোন ATM মেশিন ব্যবস্থা নয়।

Bitcoin ATM ব্যবহৃত হয় বিটকয়েন কেনাবেচার কাজে।

আপনি যখন নির্দিষ্ট ফান্ড সেল করার সিদ্ধান্ত নেবেন তখন Bitcoin ATM একটি QR প্রোভাইট করবে।

এখানে লেনদেনের ক্ষেত্রে আপনার অবশ্যই আইডেন্টেকটিউনস ভেরিফিকেশনের প্রয়োজন হবে।

লেনদেন সম্পন্ন হয়ে গেলে আপনি ATM থেকে ক্যাশ উত্তোলন অথবা Redemption কোড পেয়ে যাবেন।

এই পদ্ধতিতে লেনদেন খুবই কম সময়ে কমপ্লিট হয়ে যায়।

আপনি যদি Bitcoin ATM এ BTC সেল করতে চান তাহলে Bitcoin ATM locator এ লোকেশন দেখতে পারেন।

শেষ কথা

এই মুহূর্তে এটা বলার অপেক্ষা রাখে না বিটকয়েনের ভ্যালু এখন সবচেয়ে বেশি।

বর্তমানে এক বিটকয়েনের দাম ৭০ হাজার ডলারের চেয়ে বেশি।

তাছাড়া বিটকয়েন ফিয়াট কয়েন হতেও এখনো অনেক দিন বাকি।

সুতরাং আপনার হাতে এখন কোন বিটকয়েন থাকলে সেগুলো উপরের উল্লেখিত মেথড ব্যবহার করে ক্যাশে কনভার্ট করতে পারেন।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Similar Posts

  • ইউটিউব শর্টস থেকে ইনকাম করার নতুন উপায় গুলো

    প্রিয় পাঠক, এখন বর্তমান সময়ে ইউটিউব শর্টস থেকে টাকা ইনকাম করাটা এমন একটা কঠিন কাজ নয়। অনেক বড় বড় ইউটিউব ভিডিও গুলোর থেকে এই ইউটিউব শর্ট ভিডিও গুলো সম্পূর্ণ আলাদা। তবে চিন্তা করার কিছু নেই, আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের ইউটিউব শর্টস থেকে আয় করার উপায় গুলো স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করবো। How…

  • YouTube চ্যানেল তৈরি করা :

    আপনি Google অ্যাকাউন্ট ব্যবহার করে ভিডিও দেখতে, লাইক করতে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। তবে, YouTube চ্যানেল না থাকলে, আপনার ভিডিও YouTube-এ কেউ দেখতে পাবে না। এমনকি, Google অ্যাকাউন্ট থাকলেও, ভিডিও আপলোড করা, মন্তব্য করা বা প্লেলিস্ট তৈরি করার জন্য আপনাকে YouTube চ্যানেল তৈরি করতে হবে। আপনি YouTube ওয়েবসাইট বা YouTube মোবাইল সাইট থেকে চ্যানেল তৈরি করতে…

  • ইন্সটাগ্রাম মার্কেটিং -2

    আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে ইন্সটাগ্রাম মার্কেটিং করতে পারেন। চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক । Pinterest থেকে একটু সময় নিয়ে খুব সুন্দর সুন্দর ফটো বের করে নিবেন । যেমন বেশি রি-পিন ওয়ালা ফটো ব্যবহার করতে পারেন । তো বেশি রি-পিন ওয়ালা ফটো বের করার জন্য ( Pinterest Sort ) অ্যাডঅনটি ব্যবহার করতে পারেন ।…

  • ইন্সটাগ্রাম থেকে ইনকামের উপায় :

    লাইফস্টাইল ডেস্ক :  আপনাদের সাথে আজ ইন্সটাগ্রাম থেকে ইনকাম করার ৫ টি উপায় নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। ইন্সটাগ্রাম থেকে ইনকামের কথা শুনে অনেকে হয়তো অবাক হয়েছেন। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে ইন্সটাগ্রাম থেকে ইনকাম করাও খুব সহজ। শুধু এর জন্য দরকার একটু দক্ষতা। তো চলুন আমরা জেনে নেই ইন্সটাগ্রাম থেকে…

  • ফেসবুক রিলস থেকে আয়ের উপায় :

    ইউটিউব ও ফেসবুক তাদের প্লাটফর্মে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করতে ‘মনিটাইজেশন’ চালু করেছে। এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের শর্টস ও রিলস থেকে অর্থ আয় করতে পারেন। চীনা প্রতিষ্ঠান টিকটক ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠার পর তাদের পথ অনুসরণ করে ইউটিউব। নিজের প্লাটফর্মে ব্যবহারকারীদের ধরে রাখতে ছোট ভিডিও নিয়ে ইউটিউব চালু করে ‘শর্টস’। পিছিয়ে থাকতে নারাজ ফেসবুকেও। ছোট ভিডিও…

  • আপনার ই-কমার্স ওয়েবসাইট নির্মাতা চয়ন করুন :

    Shopify, WooCommerce, BigCommerce, এবং AppMaster এর মতো বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট নির্মাতাদের গবেষণা এবং তুলনা করে শুরু করুন। আপনার ব্যবসার জন্য সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম নির্ধারণ করতে ব্যবহারের সহজতা, কাস্টমাইজ যোগ্যতা, মাপ যোগ্যতা এবং মূল্য নির্ধারণের মতো বিষয়গুলি মূল্যায়ন করুন। এছাড়াও, no-code প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান প্রবণতা বিবেচনা করুন, যা নন-টেকনিক্যাল ব্যবহারকারীদের কোড না লিখে ওয়েবসাইট তৈরি করতে সক্ষম করে।  AppMaster প্ল্যাটফর্ম, উদাহরণ স্বরূপ,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *