ফেসবুক

              

ফেসবুক যোগাযোগ মাধ্যমের কাজ করে
ব্যবসা আর জীবিকার প্ল্যাট ফর্ম হিসেবে
ব্যবহারে রয়েছে প্রচুর লোক জগৎ ভরে।

পুরোনো বন্ধুদের এর মাধ্যমে পাওয়া যায়
যুক্ত থাকা যায় পৃথিবীর সব প্রান্তের সঙ্গে
কয়েক বছর আগেও ছিল যা বিষম দায়।

মানুষের কল্যাণের আরো কত কিছু হয়
সংবাদ পত্র আর টেলিভিশনের চেয়ে ও
দ্রুততর হাল নাগাদ তথ্য যা প্রকাশ লয়।

নিয়ম মেনে ব্যবহার করলে বেশ ভালো
সঠিক সুন্দর পরিচালনা করার কোনোও
ব্যতিক্রমে চরিত্র নষ্টের এক মাধ্যম হলো!

বিদ্যুতে বাতি পাখা কত কারখানা চলে
একে ভালোবেসে বিদ্যুতের তার শরীরে
জড়িয়ে রাখলে জীবনটাই যাবে বিফলে!

ফেসবুক লাভজনক আরো উন্নত ব্যবস্থা
বটে কিন্তু কৌতুহলের বসে ভূল পথে এর
পরিচালনায় ঘটে যায় বেশ খারাপ অবস্থা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *