ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সেরা ৫টি সাইট :

ফ্রিল্যান্সিং সাইট বা মার্কেটপ্লেস সম্পর্কে জানা থাকলে নতুন ফ্রিল্যান্সাররা খুব সহজেই এই খাত থেকে আয় করতে পারেন।

তবে অধিকাংশ ক্ষেত্রে অপরিচিত বা অজনপ্রিয় সাইটগুলোতে প্রবেশের ফলে অভিজ্ঞতার ভিড়ে নতুনরা ফ্রিল্যান্সিং শুরু করার আগেই হারিয়ে যান।

নতুন ফ্রিল্যান্সারদের সেরা ৫টি সাইট।
ঘরে বসে টাকা আয় করার জন্য এখন সবচাইতে জনপ্রিয় মাধ্যম ফ্রিল্যান্সিং।

যে কোনো বয়সের মানুষের জন্য কোনো আলাদা বিনিয়োগ ছাড়াই এই আয় বর্তমান সময়ে অনেকটা স্বস্তির।

তবে যে হারে এখন ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং সাইট তৈরি হয়েছে, তাতে নতুনদের জন্য প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মার্কেটপ্লেস সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।

আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার এবং গুরু ডট কম এমন ৫টি ফ্রিল্যান্সিং সাইট যা নতুনদের জন্য মার্কেটপ্লেস হিসেবে খুবই উপযুক্ত।

নির্ভরতার দিক থেকে এবং সেবার মানের জন্য অধিকাংশ অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা এই ৫টি সাইটকে নতুনদের ব্যবহারের উপযোগী বলে পরামর্শ দিয়ে থাকেন।

০১) আপওয়ার্ক

আপওয়ার্কে মূলত দুই ধরনের কাজ পাওয়া যায়। ঘন্টা ভিত্তিক এবং মূল্য ভিত্তিকভাবে এই কাজগুলোর কন্ট্রাক্ট হয়ে থাকে।

এই সাইটে কেউ কোনো কাজ ঘন্টা ভিত্তিকভাবে করলে ক্লায়েন্ট প্রতি ঘন্টার নির্দিষ্ট রেট অনুযায়ী কাজের জন্য অর্থ পরিশোধ করে থাকেন।

আর মূল্য ভিত্তিক হলে কাজের জন্য নির্দিষ্ট চুক্তি অনুযায়ী ক্লায়েন্ট অর্থ পরিশোধ করেন।

তবে এক্ষেত্রে কোনো একটি জব বিড-এর জন্য আপওয়ার্ক নির্দিষ্ট পরিমাণ অর্থ বা ফি নিয়ে থাকে।

এছাড়াও পেমেন্টের ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত অর্থ এই সাইটকে ফি দিতে হয়।

তবে বিনা ঝামেলায় ব্যাংক ট্রান্সফার, পেপাল, পেওনিয়ার, ডিরেক্ট ডিপোজিট ইত্যাদির মাধ্যমে ফি ছাড়া পেমেন্টের টাকা উত্তোলন করতে পারেন ফ্রিল্যান্সাররা।

মাইক্রোসফট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন নামী দামী প্রতিষ্ঠানও আপওয়ার্কের ফ্রিল্যান্সার দিয়ে বিভিন্ন কাজ করিয়ে থাকে।

আপওয়ার্কের কাজের পরিমাণ অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটগুলোর তুলনায় অনেক বেশি।

তাই দক্ষতা থাকলে নতুন ফ্রিল্যান্সারদের জন্য এখানে কাজ পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি।

ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার থেকে শুরু করে কাস্টমার সার্ভিসসহ বিভিন্ন ক্ষেত্রে এখানে কাজ করার সুযোগ রয়েছে।

আপওয়ার্ক মূলত ওডেক্সের পূর্বসূরী। ওডেক্স ১৯৯৮ সালে সর্বপ্রথম কোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হিসেবে বিশ্বে হাজির হয়।

২০১৫ সালে ওডেক্স পরিবর্তিত নামে বাজারে আসে আপওয়ার্ক হিসেবে।

০২) ফাইভার :

অন্যান্য মার্কেটপ্লেসের মতো যে কোনো কাজে বিড করার জন্য ফাইভারকে কোনো অর্থ পরিশোধ করতে হয় না।

তাই একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য খুবই দারুণ এবং সুবিধাজনক একটি সাইট এটি।

কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজাইন থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেরই ছোট-বড় কাজের সুবিধা রয়েছে এতে।

নতুনদের জন্য ফাইভারকে উপযুক্ত ভাবার অন্যতম কারণ হচ্ছে এই সাইটে সাধারণত ক্লায়েন্টরা সস্তায় কাজ করিয়ে থাকেন।

তাই নতুনদের এইখানে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

২০১০ সাল থেকে বাজারে ফাইভার বায়ার এবং ফ্রিল্যান্সারদের, বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের জন্য সব চাইতে জনপ্রিয় সাইট হয়ে দাঁড়ায়।

ফাইভ ডলার বা পাঁচ ডলার ব্যয়েও এখান থেকে যে কোনো কাজ করিয়ে নেয়া যায় এমন তত্ত্বে এই সাইটের উৎপত্তি হয়।

০৩) ফ্রিল্যান্সার ডট কম

সফটওয়ার, মোবাইল ডেভেলপমেন্ট, ডিজাইন থেকে শুরু করে কপিরাইটিংসহ নতুনদের জন্য অপ্রতুল কাজ রয়েছে এই সাইটে।

আপওয়ার্কের মতো ঘন্টা ভিত্তিক ও চুক্তি ভিত্তিক কাজের পাশাপাশি এখানে রয়েছে প্রতিযোগিতা ভিত্তিক কাজ। এই কাজের পদ্ধতি নতুনদের জন্য চমকপ্রদ।

ক্লায়েন্ট একটি নির্দিষ্ট অর্থ পুরষ্কার ঘোষণা করে কাজ ছেড়ে দেয় মার্কেটে।

সব ফ্রিল্যান্সার তাদের কাজগুলো নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দেয়ার সেখান থেকে সবচেয়ে ভালো কাজকে বাছাই করে পেমেন্ট বা অর্থ পুরস্কার দেন ক্লায়েন্ট।

২০০৯ সালে যাত্রা শুরু করা অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানটি বায়ার এবং ফ্রিল্যান্সার উভয়ের কাছেই বেশ গ্রহণযোগ্যতা পায়।

বিভিন্ন দেশের প্রায় ৪০ লক্ষাধিক ফ্রিল্যান্সার এই সাইটে কাজ করে থাকেন।

০৪)  পিপল পার আওয়ার :

এই সাইটে ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং থেকে শুরু করে বিজনেস সাপোর্টের সব ধরনের কাজ করা যায়।

মার্কেট প্লেসটিতে কাজ বিড করার পাশাপাশি সার্ভিস সেল করেও কাজ পাওয়া যায়।

সার্ভিস সেল হচ্ছে দক্ষতা এবং অভিজ্ঞতার ওপর নিজের ব্যাপারে পোষ্ট করা।

পোষ্টের মধ্যে যে কোনো কাজের জন্য কাঙ্ক্ষিত অর্থ মূল্যও নির্ধারণ করে দেয়া যায়।

এই মার্কেটপ্লেসে কাজের রেট অনেক বেশি, তাই অনেকেই এখন কম সময়ে বেশি আয় এবং সুযোগ- সুবিধার ওপর নির্ভর করে এই মার্কেটপ্লেসকে বেছে নেন।

২০০৭ সালে যাত্রা শুরু করে যুক্তরাজ্য ভিত্তিক এই মার্কেটপ্লেসটি।

০৫) গুরু ডট কম :

এই সাইটের ফ্রিল্যান্সাররা সাধারণত নির্ধারিত ক্ষেত্রে বেশি কাজ করে।

কারণ সাইটটিতে প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার, সেলস এন্ড মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং, রাইটিং এই জাতীয় ক্ষেত্রের চাহিদা বেশি।

সেই সঙ্গে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বিষয়ক কাজের চাহিদা এবং পরিমাণ অন্যসব সাইটের তুলনায় অনেক বেশি।

এই সাইটে ফ্রিল্যান্সররা গ্রুপ হয়ে কাজ করতে পারেন। সাধারণত বড় বড় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট এইখানে পাওয়া যায়; ফলে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের বন্ধু-বান্ধবরা একসঙ্গে কাজ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারেন।

পেনসিলভানিয়ার পিটসবার্গে ১৯৯৮ সালে মুনলাইটার ডট কম নামে যাত্রা শুরু করে এই ফ্রিল্যান্সিং সাইটটি।

ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং সাইট

আপওয়ার্ক

ফাইভার

ফ্রিল্যান্সার ডট কম

পিপল পার আওয়ার

গুরু ডট কম।

Similar Posts

  • অসহায় ছাত্রী

    ষ্টেন্ডে দাঁড়িয়ে থাকা একটা বাস দেখা গেলসেখান থেকে চিৎকার আসছে নারী কণ্ঠেরউঁকি দিয়ে এক নারীকে চড় – থাপ্পড় আরোকিল ঘুষি মারতেও পুরুষকে দেখতে পেল! মুড়ির টিনের ওই চার চাকার দুজনই যাত্রীবাস ভর্তি পুরুষেরাতো দেখছেন বাসে উঠেলোকটার মারতে উদ্যত হাতটা আটকাতেমানুষের ভিড় পাড়ি দিয়ে দেখে এক ছাত্রী! ছাত্রীটি সম্ভবত ব্যবহারের আপত্তি করছিললোকটির তারপর জোর যার মুলুক…

  • করুণাকামী

    এগিয়ে চলো সৎ পথে আল্লাহ সহায় পাবেতাঁর হুকুম মানলে অশান্তি দূরে চলে যাবে।আল্লাহ এবং রাসুলের প্রদর্শিত যত আছেপালন কর সকল মানুষ শান্তি পাবে পাছে।সর্ব ক্ষেত্রে ধ্যান ধারণা যদি থাকে তাঁদেরআদেশ পালন করলে উন্নতি হবে মোদের।দুঃখ কষ্ট দুর্গতি যাতনা দুর্দশা দুর্ভোগ যতদূর করে দেন সবই প্রমাণ আছে শত শত।আল্লাহ তায়ালা করেন অশেষ মেহেরবানীআমরা সকল আছি যত…

  • ধৈর্যের জয়

    ধৈর্যের ফলেতো হবে জয়ব্যত্যয় ঘটলে হয় বিপর্যয়প্রতিদ্বন্দ্বীতে জয় পরাজয়। পরাজয়েও মর্যাদার লুপ্তিভাগ্যের ফলও থাকে সুপ্তিইজ্জতের ফল হয় ব্যাপ্তি। উন্নতি করেনা যারা ক্ষিপ্তসুনাম ও যশ হয় নিক্ষিপ্তইজ্জত মর্যাদা রয়না গুপ্ত। ছড়িয়ে ছিটিয়েই রয় খ্যাতিচলতে হবে টিক করে মতিমান ও সম্মানে বাড়ে জুতি।

  • জাল নোটে সয়লাব

    সক্রিয় জাল নোটের কারবারিরা রোজা এবং ঈদ ঘিরেআইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কত ধরাপড়েছে অসংখ্য জাল নোট আমাদের বাংলাদেশ জুড়ে। চার হাজার থেকে বেশি ব্যাংকিং চ্যানেলে পড়েছে ধরাসবচেয়ে যে বেশি হচ্ছে এক হাজার টাকার জাল নোটএ গুলো দরিদ্রের হাতে পড়লে তারাও যায় মাটে মারা। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সূত্রেই জানা গেছে এ তথ্যপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে…

  • প্রাক্তন ঈদ

    প্রতি বছর ঘুরে ঈদ আসেদল মত নির্বিশেষে সবারইঅন্তরেতে ঈদের অনাবিলআমোদে পরষ্পরে সকলেকোলাকুলির শেষে মিশে। প্রাক্তন রীতি রেওয়াজ মতঈদের আগমনী বার্তা যখনশুরু হত গ্রাম্য শিশুরা জমিথেকেও নাড়া কুড়িয়ে নিয়েগোসল করে অগ্নি পোহাত। একত্রে গোসল করার জন্যছোটো ছোট ছেলে মেয়েরাভোর থেকে প্রাণের খুশিতেআনন্দ উল্লাসে সবাই মিলেঝুলে নিজেদের ভাবত ধন্য। পুকুরে নেমে ডুব ঝাপ দেয়পৌষ কিংবা মাঘের প্রচণ্ডোঠান্ডায়…

  • মানসিক বিকাশ

    একক পরিবারে যত্ন নেওয়া হয় না সম্ভব,সঠিক শারীরিক বৃদ্ধি ও তাদের অসম্ভব।সৃষ্টি হয় তাদের যে নানান মানসিক সমস্যা,জীবন চলার পথে করতে পারেনা তপস্যা।অনেক ক্ষেত্রে শিশুদের হয়রানির শিকার,স্বাভাবিক চলাচলে ও করে তারা হাহাকার।কিছু পরিবার ডে-কেয়ারের নেয় সহায়তা,সেন্টারের অপ্রতুলতায় প্রকাশ অপারগতা।বেশী ক্ষেত্রে ও সহায়তা সম্ভব হয়ে ওঠেনা,পাড়া-মহল্লায় খেলার মাঠের সৌন্দর্য ঘটেনা।ক্রমে আসছে বিনোদন কমে রয়েছে সীমিত,মাট ঘাট…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *