বেপরোয়া আচরণ

স্টুডিও টুমরোর পাশে লুকাস মোড়ের কাছাকাছি
অনেক দিনের পুরনো ঘটনা তখন তো লেগুনাতে
হঠাৎ ধুম করে আমাদের লেগুনার বডিতে একটা
ইট পড়ল একটা লোক হুঙ্কার ছেড়ে আরো করতে
লাগলো গালাগালি লাফালাফি কতোও নাচানাচি।

কিছুক্ষনের মধ্যেই কয়েকটি ভাঙ্গা ইট ছুটে এলো
এমন পরিস্থিতিতে লেগুনার ভিতরকার সব মোরা
কিছুটা বিহ্বল হয়ে পড়লাম নেমে পড়ব নাকি কি
করব কেউও কিছু বুঝে উঠতে পারলাম না মনের
মাঝে একটা তখন অজানা ভয়ও তৈরী হয়ে গেল।

চেয়ে দেখি যে লোক ইট মারছে সে খুবই ক্ষুব্ধ হলো
শরীরে পড়লে নির্ঘাত জখম একটু খেয়াল করতেই
দেখলাম লোকটির ক্ষোভ অন্য কারো কিছুতেই নয়
তার ক্ষোভ লেগুনার ড্রাইভারদের সাথে ঘটনাকালে
আরও দুটো লেগুনা আমাদের গাড়ির পিছনে ছিল।

লোকটির এতো বেপরোয়া আচরণে পড়ি জামেতে
আমাদের ও তৃতীয় নাম্বার লেগুনার ড্রাইভার হয়েই
যায় পগারপার দ্বিতীয় লেগুনার ড্রাইভারও লেগুনা
থেকে বের হয়ে বলছে ক্ষুব্ধ লোকটিকে স্তব্ধ করতে
সাহস করে দর্শকশ্রেণীর কেউই আসছে না থামাতে।

একটা ইট লেগুনার দ্বিতীয় ড্রাইভারের পড়ে পায়ে
ওর পা থেকে রক্ত ঝরা শুরু করলে উন্মাদনা কিছু
কমে তারপরই সে সবগুলো ড্রাইভারকে কান ধরার
বিনিময়ে ক্ষমা করে আসলে লোকটির আর ঐ সব ড্রাইভারদের সাথে কি সমস্যা তা কেউ নেয়নি গায়ে।

ভয়ের কারণ লোকটির ইট হাতেই উন্মাদ আচরণ
ঐ সব দৃশ্যে তাকে ঘিরে উপস্থিত কত লোক ছিল
লোকটির মৌখিক ভাষা যেন তত বেশী উন্নত নয়
তবুও মানুষের মধ্যেই শঙ্কা কেবল তার বেপরোয়া
আচরণে অবশেষে তার ক্রোধ ক্রমশ হয় নিবারণ।

Similar Posts

  • ঝটপট গ্রাস করে

    স্রোতে স্রোতে নদীর যত ঢেউহঠাৎ ওঠে জেগে তো ঝাপটেপড়ে কতো ভেজা ভেজা মাটিবালু কাঁকর পাথর সহ আরোসিমেন্টের শক্ত বাঁধেরই ওপরকিছু দিয়ে তাকে বেঁধে কেউ। আটকেতো রেখেছিল সকলেলাফিয়ে লাফিয়ে নেচে নেচেউল্লসিত উচ্চ স্বরে চারিদিকেপাড়ায় পাড়ায় অলি গলিতেঘরে আঙিনায় কামরায় আরবাগিচায় সর্বস্থানে ঢুকে পড়ে। কত ঝটপট গ্রাস করে ফেলেকোনো জিনিসই পায়না ছাড়াতার হাত হতে বাসন কোসনঅলঙ্কার কাপড়…

  • বিজয় উৎসব

    খুব ভোরে উঠে প্রস্তুতি নিয়ে বের হয়ে চলেচলার পথে কতো বন্ধু বান্ধব পরিচিত আরঅপিরিচিত অনেকের সাথেই সাক্ষাৎ মিলে। বিজয় দিবসের অনুষ্ঠান সম্পাদনের লক্ষ্যেছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই খুশিতেসাজ সজ্জায় সজ্জিত হয় দেখা যায় সচক্ষে। সৃষ্টি হয় এক মনোরম আনন্দ ঘন পরিবেশপ্রতিটি জনগণের একমাত্র লক্ষ্য শুধু সবাইগন্তব্যে পৌঁছে অনুষ্ঠানের যা করবে উন্মেষ। শীতের প্রচুর ঠান্ডা…

  • অধিষ্ঠিত

    যদি সফলতার আসনে যেতে চাননিজেকে অধিষ্ঠিত দেখতে চাইলেঅতীতের সকল ব্যর্থতার কথা মনথেকে দূর করে সৎ পথে চলে যান। মানসিক শক্তিশালী যদি চাও হতেনিজেকে অসহায়ত্বের দূরে রাখতেপারলে তবে লক্ষ্যের দিকে এগিয়েযেতে অনায়াসে যা পারবেন তাতে। অতীতের ব্যর্থতার কথা মনে করেঅসহায় ভাবনা চিন্তাও ছেড়ে দিয়েমন মানসিকতা উন্নত করে চলাচলকরলে সর্বস্তরেতে উন্নতি হবে পরে। অসহায় হিসেবে প্রকাশ করা…

  • পরিসমাপ্তি

    মানুষের তরে সৃষ্টি জাহানসকলের শ্রেষ্ঠ মুহাম্মদ(স.)জ্ঞান গরিমা ও গুণে মহান। বদনে ছিল না কোন ছায়াতাঁর রয়েছেও অনেক মায়াসব অস্তিত্বে আল্লাহর দয়া। প্রেরিত রাসূল যে আহমদযত প্রজ্ঞা যাঁর সত্তায় গাথাপ্রশংসিত তিনিই মোহাম্মদ। সবাই করে কল্যাণের আশাআদম থেকে ঈসা মসীহ যেসকলের সেরা বিশুদ্ধ ভাষা। প্রতিশ্রুত আলিফের প্রত্যয়শুরুতেই নবী আর অন্ত্যেওনবী অংগীকারে নয় ব্যত্যয়। পদাঘাতে মুহাম্মদ (স.) এরসিংহাসনটি…

  • আমরা শ্রেষ্ঠ জাতি !

    পৃথিবীর বুকে বিরাজমান যতো জাতআল্লাহ পাক সবার উপরেই মানুষকেকরেছেন তো আশরাফুল মাখলুকাত! জ্ঞান আর বুদ্ধিতে উন্নত জাতি মোরাখাছ রহমত দ্বারাই মোদের শ্রেষ্ঠ করেখোদা করেছেন সকল জাতির সেরা! সৃষ্টিকর্তা আল্লাহ কতো ই মেহেরবানসকলের জন্মের পূর্বে যত রিজিকেরব্যবস্থা রেখেছেন তিনিই তো রহমান! তিনি জ্বিন ইনসানকে করেছেন সৃষ্টিশুধু মাত্র তাঁর ইবাদত এবং বন্দেগীরজন্যে যেন সবে রাখে তাঁকে সন্তোষ্টি!…

  • হিজরি নববর্ষ

    সুখ সমৃদ্ধি নতুন বছরে হোক ভরাসবার জীবনে চলে আসুক আলোদুঃখ-কষ্ট দুর্ভোগ থাকুক দূরে সরা। মেঘের ঝড়ো হাওয়াতে ভেসে যায়বছর শেষে নতুন বছরের আগমননতুন আলোকিত স্বপ্ন নিয়ে আয়। নতুন বছর হোক সুখ-শান্তির দ্বারাঅজস্র অঢেল স্নেহের বন্ধনে আরসহানুভূতি পূর্ণ হউক অন্তরে সারা। আসছে কোন ভেলা খুশীতে ভেসেনব বর্ষের উপস্থিতি প্রকৃতির মাঝেতাই তো মন সেজেছে রঙিন বেশে। নিয়ে আসুক নববর্ষ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *