স্মরণ করি তোমাকে

কষ্ট সহ্য করে যে মানুষটি সন্তানের জন্ম দেন
তিনিই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কষ্টের
তীব্রতা অসয্য জ্বালা যন্ত্রণাও বহন করে নেন!

কেঁদেছিলাম অঝোরে সেদিন শুধু
আওয়াজ কোনো ফোটেনি তখন
স্নেহ ভালোবাসায় দিলেন দুধ মধু!

যে মায়ের নাড়ী ছেঁড়া ধন আমি
সে মাকে সৃষ্টিকর্তা নিয়ে গেলেন
ভাগ্যে কি যে জানেন অন্তর্যামি!

বাঘের থাবা থেকে বাঁচতে হরিণ ছানা যেমন
দৌড়িয়ে মায়ের কোলে ঝাপটে পড়ে আমিও
তো মা তোমার কোলে আশ্রয় খুঁজি তেমন!

সাঁজের বেলায় কেউতো অপেক্ষায় থাকেনা
মাগো আর কেউই আমায় খাদ্য মুখে দেয়না
আমার কেউতো আর স্নান করতে ডাকেনা!

কত কান্না আসে মনে পড়ে যখন
কাদাজলে খেলেছি বলে মারেনা
দেয় না কাদা ছাড়িয়ে কেউ এখন!

ঘুমিয়ে পড়ি যখনো কাঁথা ফেলে
মায়া মমতায় ঘুরে ফিরে কখনো
কেউতো গায়ে কাঁথা দেয়না তুলে!

জীবন ডায়রি থেকে মা শব্দটি মুছে দিয়েছে
কোন অপরাধে জানিনা বিধাতা আমার সব
আদর কেন আমার থেকে ছিনিয়ে নিয়েছে!

আজও আমি হন্নে হয়ে খুঁজে বেড়াই তোমাকে
যদি কোথাও পাই খুঁজে তোমায় স্পষ্ট দেখতে
না হয় মা ঘুমের মধ্যে স্বপ্নে দেখা দেও আমাকে!

Similar Posts

  • শুন্য হৃদয় খানি !

    তুমি শুভ দিনে আসবে রাঙা হয়েশুন্য হৃদয় পূর্ণ তোমার বুকে লয়ে। যদি বা রাতের আকাশ জেগে রয়ফুলের যতো সৌরভ বাতাসে বয়। তুমি কাছে আসবে শুধু এ আশায়আমি তো একা এসেছি এ ভরসায়। অল্পে রেগে যাও কেনো বলো তুমিতোমাকেই স্নেহ কম করিনি আমি। তোমার জন্য বসে আছি পথ চেয়েযত আনন্দিত হব তোমাকে পেয়ে। আমরা চলে যাব…

  • জাল নোটে সয়লাব

    সক্রিয় জাল নোটের কারবারিরা রোজা এবং ঈদ ঘিরেআইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কত ধরাপড়েছে অসংখ্য জাল নোট আমাদের বাংলাদেশ জুড়ে। চার হাজার থেকে বেশি ব্যাংকিং চ্যানেলে পড়েছে ধরাসবচেয়ে যে বেশি হচ্ছে এক হাজার টাকার জাল নোটএ গুলো দরিদ্রের হাতে পড়লে তারাও যায় মাটে মারা। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সূত্রেই জানা গেছে এ তথ্যপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে…

  • দালালদের দৌরাত্ম্য

    দালালদের দৌরাত্ম্যও অত্যন্ত পুরনো বিষয়আদালত পাড়ায় বা দেশের সরকারি বিভিন্নদপ্তরে এরা বহিরাগত কাজ করে দেবে বলেসাধারণ নিরীহ মানুষদেরই অর্থকড়ি হাতিয়েনেয় অনেক সময় মানুষ অসহায় হয়ে এদেরশরণাপন্ন হয় সেবা নিতে আসা অনেকে তোওদের খপ্পড়ে পড়ে খুইয়ে যান বিষয়-আশয়। দুর্নীতিবাজ কর্মচারিদের যোগসাজশ রয়েছেদালাল বাটপারদের সঙ্গেই সংশ্লিষ্ট অফিসেরঅনেক দপ্তরেই রয়েছে সরকারি কর্মচারিদেরসমন্বয়ে একটা দালাল চক্র ওদের বিরুদ্ধে যেঅভিযান…

  • তাওয়াক্কুল !

    খুব প্রভাতে পবিত্রতা শেরেফজরের নামাজ শেষ করে! তাজা বাতাসেও শ্বাস নিলেঅন্তরের মধ্যে আরাম মিলে! চোখ দু’টুকে ঘুরাতেও হবেসকল সৌন্দর্য দেখতে রবে! শরীরে যদি কোন ব্যথা পায়ম্যাসেজে শান্তি পাওয়া যায়! ব্যার্থতাকেও তুলনা না করেদিক নির্দেশের ফোকাস ধরে! অন্তর থেকে দুঃখ তুলে নাওকতো সুখ আরাম তবে পাও! আত্ম বিদ্বেষ না করলে বন্ধদূরে চলে যাবে সুখ আনন্দ! শান্তি…

  • বীরের গতি ধীর

    ধরনীতে ছিলেন কতই শক্তিশালী বীরকথা বার্তার জোর ছিল তেজস্বী তিরসব নিস্তেজ হয়েছে গতি ও প্রায় ধীর ! একদা চলা চলে কতই বাহাদুরি ছিলশত নির্যাতন তারা ও করত কই গেলভয়ে থাকত লোক ঐ শক্তি কে নিল ? মানুষের শক্তি আর জীবনের ও ক্ষয়বিরাজমান রা হবে নিঃশেষ এবং লয়এক সময়ের দাপট আরো বিলীন হয় ! পৃথিবীর বুকেতো…

  • এলো রমজান

    সুখের বার্তা নিয়ে এল মাহে রমযান,শৃঙ্খলাবদ্ধ হলো এবার অবাধ্য যতকুমন্ত্রণাকারী জিন আরো শয়তান। দোজখের সকল দরজা বন্ধ এ মাসেবেহেশতের দরজাগুলো খুলে দেওয়াহলো নেককার দের জন্যই অনায়াসে। করবেন দান অগণিত নাজ-নিয়ামতমহান আল্লার অশেষ কৃপায় সজ্জিতহলো সব বেহেশ্ত এসব তাঁর’ই রহমত। মাহে রমযানে কত শক্ত করবে ঈমানরোজা রেখে বান্দাগণ কল্যাণ করোআল্লাহ নিজ হাতে দিবেন ত প্রতিদান। মুক্তির…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *