অসহনীয়
লোকের লোকারণ্যে দলাদলি,
যে কোন প্রসংগ নিয়ে বলাবলি।
দৈবাত হলে কোন গণ্ডগোল,
রিপোর্টারের উপস্থিতি হুলস্থুল।
লেখকের কর্ম লেখালেখি,
অসভ্যদের অস্ত্র গালাগালি।
ঝাড়াঝাড়ি ঠেলাঠেলি বাড়াবাড়ি,
ফলশ্রুতিতে রুপ নেয় মারদাংগা।
উদ্ভূত পরিস্থিতি না হলে ভঞ্জন,
অবশেষে হতে পারে গঞ্জনা ।