অহংকার বড় শত্রু ! 

শত্রুতাকে যায়না উপশম করা 
কিন্তু বন্ধুত্বের দ্বারাই শত্রুতার
উপশম পুরোপুরিও যায় সারা।

ভয় করোনা যে আক্রমণকারী
গুরুতর শত্রু বরং সেই বন্ধুকে 
ভয় করো যে তোষামোদকারী।

নিজের শত্রুকে চিনতে শেখো
হাজারো যুদ্ধে জেতাও কোনো
বড় বিষয় হবেনা জেনে রেখো।

মানুষের অহংকার বড়ো শত্রু
এটিকে ত্যাগ করতে পারলেই 
সকলে যেনো হয়ে যাবে মিত্র। 

শত্রুকে খুব ভালো বাসবে যে
কোন একটি মুহুর্তে ভুলগুলো 
সামনে তুলেই ধরবে যতো সে।

আটকাবেনা শত্রু করলে ভুল
কারণ সেই পরবর্তীতে ভুলের 
কারণ হয়ে বাজাবে গণ্ডগোল। 

কেউ বা কখন শান্তি চাও যদি
তবে মিলে মিশে থাকো শত্রুর 
সাথেই সাফল্য লাভে নিরবধি।

Similar Posts

  • লুকোচুরি খেলা

    ঝরো ঝরো বৃষ্টির চলে যত শব্দঝির ঝির বাতাসের মৃদুমন্দ গন্ধ। তারাদের মিট মিট লুকোচুরি খেলাভাল থেকো তা নিয়ে সারাটা বেলা। বৃস্টি ভেজা পায়েও এলে মনে হয়আকাশের বুকে যে জল ছবি রয়। আরো হাসলে তুমি মনে হয় কতোস্বপ্ন মগ্ন পাখিও ডানা মেলে যতো। বসন্তের অনেক ফুল তোমায় দিবকোকিলের মধুর গান শুনতে পাব। প্রচন্ড তাপ গৃষ্মের দিব…

  • চাহিদা অফুরন্ত

    চাহিদা লাগামহীন বেড়ে যায়অনৈতিক মানসিকতাও গড়েওঠে মানুষেরও মাঝে বাড়তিচাহিদাসৃষ্ট অভাবের তাড়নায়। উপার্জন তৎপরতা ই শুরু হয়সমাজে সর্বত্র অবৈধ পথ ধরেএক শ্রেণীর মানুষের কাছে ইঅধিক সম্পদ জমা হয়ে রয়। ধনী গরিবেরও তৈরি হয় দূরত্বএ রকম অর্থ ব্যবস্থায় নিজেরসঞ্চয়ের ভাণ্ডারকে পুঁজিপতিআরও ভারি করে দেয় গুরুত্ব। অশুভ আচরণে নয় দ্বিধাবোধঅধীনস্থদের ওপর যা শোষণনির্যাতন এরকম অর্থব্যবস্থায়গরীব দু:খীদেরই বাড়ে দুর্ভোগ।…

  • অপার দৃষ্টান্ত

    স্বাভাবিক মানুষ কথা বলে যায়এতে কারা কি বললো বা মন্তব্যকরলো তার তোয়াক্কা করে নাই। কোন ভালো মানুষ ব্যাখ্যা করেতাঁর বিস্তারিত আলোচনা থেকেযেন অন্যরা উপকৃত হতে পারে। উর্ধ্বতন কেহ কাজ করে দেখায়বাস্তবতার মাধ্যমে কর্মজীবনে যাপ্রয়োগ করার কত রাস্তা শিখায়। সেরা কত মানুষ পৃথিবীতে আছেতাঁরা অন্যদের প্রেরণা দিয়ে ভালকর্মের অপার দৃষ্টান্ত রেখে গেছে।

  • শীতের গ্রাম

    চারিদিকে কুয়াশার থাকে বিস্তীর্ণ চাদরগ্রাম বাংলায় বাড়ে খড় কুটারও আদর।ঘন কুয়াশায় যেন ঢেকে যায় যত কিছুদেখা যায়নি কোথায় সে আগে না পিছু।ঘরবাড়ি গ্রাম জলাশয় আরও বাঁশ ঝাড়বিশাল প্রান্তর মাঠ ঘাট আর নদীর পার।গাছের পাতা থেকে ঝরে কুয়াশাও পড়েযার শব্দ হৃদয়কে বিমোহিত কত করে।মন ছুটে তেপান্তরে কলাই ফুলের মাঠেকাটা ধানের নাড়ায় কুয়াশা জমে উঠে।বরবটি লাউ কুমড়া…

  • মাহাত্ম্য

    আমাদের স্রষ্টা দয়াময় কতোসৃষ্টির প্রথম হতে এ পৃথিবীতেঅসংখ্য জীব জন্তু পশু পাখিকল্যাণে রেখেছেন শত শতো। সব প্রাণীকে করেছেন অধীনসৃষ্টির শ্রেষ্ঠ জাতি মোরা কেহঅন্য কোনো জীবের কখনোসৃষ্টিকর্তা করেন নি পরাধীন। আসমান জমিন তরু ও লতাপাহাড় পর্বত নদী নালা খালবিল সমুদ্র সাগর ও মহাসাগরসবই কল্যাণে আছে যথাতথা। খোদা তায়ালার মহিমা অসীমআমরা তাঁর বান্দা তিনি সর্বত্রবিরাজমান সবার সুখে…

  • ধনী – গরীবের গতি

    দেশে ধনী মানুষের সংখ্যা যায় বেড়েতাঁদের সঞ্চিত সম্পদের পরিমাণ খুববেশী তাই ভাগ্যের উন্নতি আরো গড়ে। অপর দিকে গরিব লোক আছে যারাতারা আরও গরিব হচ্ছে তাদের আয়রোজগার কমে আরো নিশ্ব হচ্ছে তারা। উপর দিকে উঠে উপরের যাত্রীর যাত্রাঅগ্রসর হচ্ছে আর নিচের যাত্রীর যাত্রানেমে নিচের দিকে কমে সম্পদের মাত্রা। অনেকের আবাসন ঠিকানা পাঁচতলায়ভাগ্য প্রসন্ন হলে থাকে তারা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *