আনন্দে বিভোর

যতো কিছু তোমার জন্যে সঁপি
দেখেছ জনম ভরে
তুমি তো আন্তরিক তোমার সব
দিয়ে গেছো মোরে।

একান্ত নিকটে আমারে রাখিবে
আমি থাকবো দ্বারে
অন্যদেরকে দূরে থাকতে দিবো
রাখব একাকী পারে।

আপন-জন তব কতো সেবিয়া
আদরে রাখবে যাহা
এসব কিছু তো পরম-আনন্দে
গ্রহণ করে নিব তাহা।

হেলিয়া দুলিয়া কতো আনন্দে
বিভোর থাকব আমি
উৎসাহ উদ্দীপনায় এগিয়ে যাব
উপস্থিত হলেই তুমি।

সাচ্ছন্দ্য নিজের কভু না ভাবিব
থাকব ভাবের ভরে
শ্রদ্ধা আর ভক্তি যথাস্থানে যতো
সঠিক নিয়মে করে।

Similar Posts

  • বহে নদী-নালা !

    আমার স্নেহের বন্ধু কালাসহ্য করতে পারিনা তোরবিরহ ব্যথার যতো জ্বালা। তুমি ভাল আমি কুলবালাফুর্তি খুশিতে পরেছি গলেআমার যে কলঙ্কের মালা। সোনার দেহের করি হেলাতোমার চিন্তায় দুই নয়নেযতো বহে যায় নদী-নালা। ভাবী ও চিন্তি বসে নিরালামনে মানেনা কি আর করিযত দোষ দেয় আলাপালা। দোষ দিলে দু:খ কোন নাইইবাদত বন্দেগী করেই যাইখোদার করুণা যেনো পাই!

  • অভিমান অভিমান  নিজের প্রতি  কষ্ট বাড়ায় অনুভব বসবাস  করে ভালোবাসায় প্রাপ্তি হয় সুলভ  অনুভূতি মৃদু যার পরিধি  বিস্তৃত তার উদ্ভব। অনেক সময় অবস্থা থাকে না প্রকাশ করার   তাই যে বিষয় প্রকাশ করা যায়না  তা গড়ার অনেক বেশি কঠিন কষ্টের হয় তাকে ধরার। এর  মধ্যে  অধিকার  বিষয়টি জড়িত থাকে অভিমান  তার  উপর  যার উপর আস্থা রয় …

  • জঙ্গীর অপবাদ

    সমাজের সান্নিধ্যে আজকতো কিছু জানার ইচ্ছে ,রোহিঙ্গা কেন দেশ ছেড়েপরের দেশে পাড়ি দিচ্ছে? ঘাতের জন্ম আঘাত হতেরয়েছে যে ইতিহাস সাক্ষী ,উগ্রবাদী জঙ্গীর অপবাদআরো সন্ত্রাসীটা বাদ কী? মানবতাবাদীর কাছে খুববেশী জানতে ইচ্ছে করে ,কেন ভারতের ঐ আসামেপ্রচুর মুসলিম জাতি মরে? এ পারে যদি সামান্য ঢিলকোননা হিন্দুর গায়ে পড়ে ,কতো হৈ চৈ ও পারে করেসমস্ত পৃথিবীটা যেন…

  • হিংস্র দানব

    বাঘ সিংহ শিয়াল হায়না ভালুক,বন জংগল যেন তাদের তালুক।বীরত্ব দাম্ভিক হিংস্রের ভয়,প্রতিনিয়ত দূর্বলদের সংশয়।তাণ্ডব লীলা কঠোর দাপট,নিরীহ শাবকসহ হয়যে লোপাট।বসবাস গর্ত খাদ খন্দকে যাদের,কিছুটা হলেও নিরাপদ তাদের।আবাসন যাদের গাছ গাছালিতে,ভক্ষনে পারেনা তাদের ধরে নিতে।

  • নিশি কালে

    কেউ চলছে নিশি বেলাবাসা বাড়ি আরো যতোপ্রতিবেশী সবাই ঘুমিয়েরয় তার যে কত জ্বালা! তাকে ডাক দিলেই পরেগতিবেগ থামিয়ে দাঁড়ায়তার যাত্রার কথাটি বলেচোখে কতো পানি জ্বরে! একমাত্র ছেলে তার মা’রশতো দুর্ভোগের সংসারেসে হাল ধরে পরের বাড়িশ্রমিক মজুরের কর্ম যার। রাতে বস্তিতে আগুন লাগেছেলেটি খবর পেয়ে গিয়েদেখে ওদের বসত ভিটাওপুড়ে যায় সব আগে বাগে। তার মায়ের দায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *