আলীশান

সুন্দর এক ভবন থেকে বের হলো লোক
তাঁকে দেখে থাকল না ওর কোনো দুঃখ।
বাড়ির নাম প্যালেস উত্তরা মডেল ঢাকা
দেয়ালের ভিতরে খালি স্থান আঁকাবাকা।
নীল রঙের জিক্সার মোটরবাইকটি ছিল
গেটের পাশে রাখতেই দারোয়ানটি এল।
দারোয়ান বাইক রাখতেই নিষেধও দিল
ঐ লোক শুনে তখন আশ্চর্য কত হলো।
গার্ড আরোও বললো ইহা প্রিন্সের বাড়ি
রাখা যাবে না কোন বাইক অথবা গাড়ি।
বিনয়ের সঙ্গে বলে বাইরে বাইকটা রাখি
আচ্ছা রাহেন সায়ও দিলো মাথা ঝাঁকি।
বাইক রেখে ভেতরে তে ঢুকতে লম্বা পথ
চতুর্দিকে বিস্তৃত মনোরম ফুলের যুগপৎ।
মূল ভবনের আলীশান একটি দরজা রয়
স্যুট পরা ভিতরের লোকটি পরিচিত হয়।
আলিঙ্গন করে ড্রয়িংরুমে বসালেন তিনি
বিশাল চকচকে যেন আগে আর দেখেনি।
ভেতর থেকে উঠেছে ওপরের দিকে সিঁড়ি
চারদিকে দেয়ালে ছবির নেই কোন জুড়ি।
চাকচিক্য ঐষ্যর্য আরো মন ভুলানো যত
যাঁদেরও ছিল পূর্বের অবস্থা দীনহীন শত।
খুবই গরীব ছিল ভূখা ফাঁকা থাকতো কত
অন্য বস্ত্র সহায় সম্বলহীন তারা ছিল তত
অভাব অনটন আর দুঃখ কষ্টে ছিল যারা
খোদারই কৃপায় সম্পদশালী হয়েছে তারা
ইবাদত বন্দেগী করো ছহীহ ও শুদ্ধ ভাবে
অভাব দুঃখ কষ্ট খোদা দূর করবেন তবে।

Similar Posts

  • মুক্তি

    তুমি ছিলে সাথেই মোরযেদিন ছিল প্রচন্ড জর।শরীরে অনেক অশান্তিঅন্তরে নেই কোন শান্তি!আমরা যা চিন্তিত উভয়নেই কেউ করবে নির্ভয়!উপায়হীন অবস্থা কতোজ্ঞান চলে গেছেই যতো!কিংকর্তব্য বিমূঢ় দু’জনকাছেতো ছিল না সুজন!শারীরিক খারাপ অবস্থাসে করল গাড়ির ব্যবস্থা!ক্লিনিকে ও চলতে থাকিরাস্তায় এক বন্ধুকে দেখি!সে অবস্থা দেখেই হতাশশান্তি দিল না হই নিরাশ!আল্লাহ সহায় চলরে ভাইক্লিনিকে তাড়াতাড়ি যাই!একটু পর পৌঁছে গেলামসেথায় ডাক্তার…

  • সুখ পাখি

    আমরা যত আছি এ ধরার বুকে,সর্বদা চেষ্টা ফিকির থাকব সুখে।সুখ শান্তি সহজেই করব অর্জন ,অবহেলা অলসতা করে বর্জন।সুখপাখি তুমি আছো যে কোথায় ?তোমাকেই খুজি যথায় তথায়।উড়াউড়ি নাহি করে তুমি ধরা দেও,দুঃখ দুর্গতি সব তুমি কেড়ে নেও।তব ব্যতিরেকে শান্তি পাওয়া দায়থাকো যদি পাশে শান্তি সবে পায়।পৃথিবীতে সব আছি যত অশান্তি,আল্লাহর দয়ায়ই সকল হব শান্তি।

  • খেলা ধুলা

    অবিরাম চলার গতিকোনো বিরতি ছাড়াছোটে চলছে যেনোটিক নেই তার মতি। একটি যুবক ছেলেএদিক ওদিক নাহিতাকিয়ে ছুটে যাচ্ছেশরীরকে হেলেদুলে। তার দীর্ঘ সময় যায়পথে অল্প বিশ্রামেরপরে যাত্রাটি আরম্ভকরে সাথীদের পায়। সকল একত্রে মিলেখেলার মাঠে হাজিরহয়ে পরে মিলেমিশেকত খেলা ধুলা চলে।

  • তোমার করুণাকামী !

    তোমাকে চিনতে করব না যেনো কখনো ভুলকারণ একমাত্র তুমি হলে আমার জীবনের ওপ্রথমে আসা স্নেহো মমতায় ফোটা পদ্ম ফুল! তুমি অন্ধকার ঘরের প্রদীপ শিখার ই আলোআমার কুশল মংগল ও কল্যাণ প্রার্থীই ছাড়াকিভাবে আমার জীবনে আমি থাকব ভালো! চাঁদের মিষ্টি আলো দূর আকাশে কতো দেখিআন্তরিক বন্ধু তুমি তোমায় কতো স্নেহ মায়াদিয়ে ভালো বাসি আলোকে এর সাক্ষী…

  • দুর্বার

    এখনকার যোগে হর হামেশা চলেকতো সন্ত্রাসী হানাহানী মারামারিফলে অনেকের শান্তি নাহি মিলে। এ সব ঘটানোর জন্যেই দায়ী যারাপ্রতিনিয়ত পেরেশানি ও দুশ্চিন্তায়কত মূল্যবান সময় নষ্ট করে তারা। ঝামেলা ও ফ্যাসাদ সৃষ্টিকারী যতঅসহনীয় পরিস্থিতির খেসারত ওসম্পুর্ণ ফল ভোগে রয় প্রতিনিয়ত। সহনশীল সুন্দর মনোভাব যাদেরকাজ কর্মে গতিশীল ও উন্নয়নেরলক্ষ্যে পৌঁছার সুযোগ রয় তাঁদের। তাঁরা সৎ ও সুন্দর পথে…

  • বিনোদন

    বিনোদনে দর্শক বা শ্রোতার আকর্ষণ ও হয়তাদের যা আনন্দ প্রদান করতে যোগান রয়। কোন কাজ যে হাজার বছর ধরে হতে পারেএমনটি হতে হবে যার আগ্রহ রেখেছে ধরে। এতে ভিন্ন ভিন্ন কত না পছন্দ মানুষের থাকেবেশির ভাগ স্বীকৃত আর পরিচিত রয় যাতে। সংস্কৃতিতে গল্প বলা সঙ্গীত নাটক এবং নৃত্যবিভিন্ন ধরনের প্রদর্শনই কলা বিদ্যমান সত্য। আধুনিকীকরণ হয়েছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *