আল্লাহ খুশি হন !
এক হতভাগা ছেলে বসে আছে
মা বাবা ধরা ছেড়ে বিদায় নিছে
সে কাঁদে ও বলে পৃথিবীটা মিছে
তাকে একজন কিছু টাকা দিছে
টাকা পেয়েই দু:খ সামান্য গেছে!
জিজ্ঞেস করা হলে উত্তরে বলে
তিন বছরতো বাবা গেছেন চলে
মাকে খোদা কত আগে নিলেন
শিশুকালে সময় কাটতো খেলে
এখন কাজ কর্মতে খাদ্য মিলে!
অনাথ ছেলে পিতা মাতাই হারা
এতিম যতো দুর্ভোগ কষ্টে তারা
দুর্গতি দুর্দশা ভোগান্তিতে সেরা
যাদের মা ও বাবা গেছেন মারা
সুখ পায় আল্লাহর কাজে যাঁরা!
হতভাগাদের করো সকলে স্নেহ
অবহেলা যেনো নাহি করে কেহ
সোহাগে তাদের শান্তি হবে দেহ
আল্লার ওয়াস্তে কর মায়া মোহ
ফলে খুশি হবে সে আল্লাহ সহ!