উজ্জ্বল তারা

এক চোখে ঘুম আরো স্বপ্ন এক চোখে
এক পাশে নীল আরেক পাশে কাশবন
সব কিছুর সমন্বয়ে আছি কতো সুখে।

আরো সমুদ্র পাহাড় আছে অন্য পাশে
পশু পাখি হিংস্র দানব কতো গাছ বৃক্ষ
তরু লতা ঘিরে রয়েছে চতুর্দিকে মিশে।

আন্তরিক বন্ধু হয়ে হাতটি রাখবো ধরে
আরোও মহব্বত করবো জীবনটি ভরে
একদা লুপ্ত হলেও আর হারাস না পরে।

বাগান সাজতে যথেষ্ট একা একটা ফুল
সে ফুল হতে পারে যে কোন ধরনের যা
চামেলি শাপলা কৃষ্ণচুড়া অথবা বকুল।

আলো দিতে একাই যথেষ্ট একটা তারা
সমুদয় পৃথিবীকে উজ্জ্বল করে রাখার
জন্যে সুসজ্জিত হয়ে যায় জীবন ধারা।

মানুষের জীবন মৃত্যুর কাছে হেরে যায়
সুখ সাচ্ছন্দ্য বিলুপ্ত হয় দুঃখেরই কাছে
বিয়োগ হলে এসব যা কিছু লোপ পায়।

Similar Posts

  • কতো সমাদর !

    পথে ঘাটে কতো ধান্দাবাজদল বেঁধে তারা কখনো চলেমাথায় থাকে কি সুন্দর তাজ! কথা বার্তায় পটু আরো সুন্দরসাধু বেশে তারা করে চলাচলমাঝে মধ্যে দেখায় যা সমাদর! কখন যে কাকে কেমনে পটায়এ চিন্তা ফিকির থাকে মাথায়সুবিধা পেলে কত কি না ঘটায়! তাদের যতো চালাকি বুঝা দায়সতর্কতা অবলম্বন করে চললেআল্লার সাহায্যে শত মুক্তি পায়!

  • মধ্যবিত্তের দুর্গতি

    সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর যতো যারাতাদের মাঝামাঝি স্তরের লোকদের মধ্যবিত্ত বলেমধ্যবিত্তের সুনির্দিষ্ট সংজ্ঞা কোনো নেই যা বলতেবোঝায় ধনী ও দরিদ্রের মধ্যবর্তী অবস্থাপন্ন গৃহস্থবিশেষ ধনী বা নিতান্ত দরিদ্র নয় এমন যত তারা। শব্দটি ছোট যা অভিধানে প্রকাশ করা সম্ভব নয়মধ্যবিত্তের জীবনটা কত যে কষ্টের তা ভুক্তভোগীব্যতীত অন্য কেউ ই পারে না বুঝতে অবস্থা হচ্ছেঘরপোড়া গরুর…

  • স্টক আর সিন্ডিকেট

    অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ায়সিন্ডিকেট কারসাজি করে প্রায় সবধরনের পণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয়সামগ্রীর দাম চুড়ান্তেও নিয়ে গড়ায়। এক মাসের ব্যবধানে বেড়ে যায় যতচাল ডাল তেল আটা ময়দা পেঁয়াজমসলা শাক সবজি ইত্যাদি দ্রব্যাদিইরোজা মাসে অতিরিক্ত দাম হয় কত। পণ্য সামগ্রীর দাম বেশ কমানো হয়যেখানে ধর্মীয় উৎসবে বিশ্বের প্রচুরদেশে সেখানে আমাদের দেশে এরবিপরীত সব কিছুর যা চড়া দাম…

  • স্থায়ী নয়

    রে বাহাদুর তোমার শক্তি স্থায়ী নয়পূর্বে যারা সর্বোচ্চ স্থানে ছিল এখনসময়ের বিবর্তনে তারা হয়েছে ক্ষয়। একদা তারা খুবই শক্তিশালী ছিলযথা তথা দাপটে চলত এগুলো ওএখন নেই সব তাদের চলে গেল। গুন্ডামী মাস্তানীর ভয়ে কত লোকনিরাপদে থাকতে পারে নাই সর্বদাসন্ত্রস্ত আরোও রয় হয়রানির দুঃখ! অজস্র দৃষ্টান্ত রয়েছে জগৎ জুড়েদাপটমান শক্তিশালী কতই মানুষআছে যত তারা কাছে আরো…

  • উদ্দীপন

    ব্যস্ততায় থাকে যারাসময়ের গুরুত্ব দিলেসফলকাম হবে তারা। কাজ কর্ম কর যতোকঠোর পরিশ্রম দ্বারাউন্নতি লাভ হবে তত। অত্যধিক উন্নতি হলেপ্রশান্তির আলোকেইশতো উদ্দীপনা মিলে। সঠিক নিয়মেই চলেযত জটিলতা আছেদূরে যাবে যার ফলে। অসাধ্যও হবে সাধনপরিশ্রমের জন্য এররয় না কোনো বাঁধন। বাধা বিপত্তি দূরে যায়আল্লাহ পাকের দয়ায়অন্তরেতে শান্তি পায়!

  • অলস মস্তিষ্ক

    ফেলে দিওনা কঠিন ভেবেআরম্ভ করো মনোযোগেরসাথে কঠোর পরিশ্রম আরতপস্যায় সম্পন্ন হয়ে যাবে। কাহারো অলস মস্তিষ্ক হলেকাজ কর্মে তখন ভয় পেয়েউদ্দেশ্য সফলে বিফল হয়েসব কিছু রেখে দেয় ফেলে। সাহস আরো মনোবল নিয়েকর্ম সম্পাদনের মনোনিবেশকরে ঐকান্তিক চেষ্টার ফলেভয় ভীতিও ত্যাগ করে দিয়ে। সময়ের মূল্যায়ন করে যাবেদুনিয়া ও আখেরাতের কর্মেআল্লাহর মেহেরবানীতে সুখশান্তি সদা সর্বদা পাবে তবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *