এগিয়ে চলো

জীবনের কিছুতো চিরস্থায়ী নয়
আবেগ কিংবা অভিযোগ থেকে
শুরু করে প্রাপ্তি-অপ্রাপ্তি সকল
কিছুর একদিন হয়ে যাবে ক্ষয়।

সম্পর্ক হয়না তো গাঢ় সব সময়
তা এক রকমের হবে না কখনো
আজ যাকে লাগে ভাল কালকে
না লাগতে পারে যা হয় দু:সময়।

প্রশংসা করছেন আজকে যিনি
একান্ত অন্তরের আন্তরিক বন্ধু
হিসেবে যদিও পরিচিত কখনো
সমালোচক হতেও পারেন তিনি।

দুঃখ কষ্টে নেইতো ভেঙে পড়ার
জগতে চলার পথে বাধা বিপত্তি
আসবে এর মধ্যে মনোবল নিয়ে
টিকে থাকতে হবে জীবন গড়ার।

দুর্ভোগ দুর্গতি যত চিরস্থায়ী নয়
তপস্যা সাধনা আরো ঐকান্তিক
প্রচেষ্টা এবং সত্যনিষ্ঠা থাকলেই
সৃষ্টি কর্তার দয়ায় ক্ষণস্থায়ী হয়।

Similar Posts

  • কত যে স্নেহের ভাই বোন,তাদের শেষ হয় না গুণ।তারা এক রক্তের বাঁধন ,যা হয় না কখনো ছেদন।তুমি কেমন জানতে চাই ,হাসি মুখে যার উত্তর পাই।তাকিয়ে দেখি এক পলক,শরীরে কত খুশির জলক।চেহারায় মধুর হাসি তার ,দুঃখ কষ্ট লুকিয়ে রাখে যার।মনে থাকে না কোন কালিমা,অবয়বে দেখা যায় না ম্লানিমা।

  • ভীত সন্ত্রস্ত

    কত জন চুপ থাকে তারা যেন বোকাঅসৎ ও বাটপাররা দেয় কতই ধোকা।ধান্দাবাজ অসাধু বাটপার চিটিংবাজসাধু সেজে তারাই দেয় মাথায় তাজ।জেনে শুনে সরলদের যা দেয় ফাঁকিবিচারেরও রায় দেয় জুরে সুরে হাঁকি।জ্ঞানীগুণীরা যত তাঁরা থাকেন নিরবঅসম্মানের ভয়ে তাঁরা করেনা যে রব।বাটপার প্রতারকের থাকে শোরগোলঅল্প কিছুতে তারা করে যা গন্ডগোল।সুযোগের সন্ধানে থাকে কত যে ব্যস্তনিরীহ সরল ভদ্র যতই…

  • বাতাসের পরশ !

    মনোমুগ্ধকর দুপুর আজ কত স্নিগ্ধজানালার পাশেতে দাড়িয়ে বাইরেরপরিবেশ ভোগ করে হলাম যত মুগ্ধ! বন্ধু হাত দুটিও দিয়েছিলো বাড়িয়েমেঘলা আকাশের দিকে ই তাকিয়েআনন্দঘন মুহূর্ত যায়নি সে ছাড়িয়ে! বৃষ্টির ফোঁটা পড়েছিল তার দু’ হাতেটিপটিপ করেই আমিও এসেছিলামভিজবো বলে ঐ বৃষ্টিতে এক সাথে! যদিও বা স্নিগ্ধ শীতের চাদর হতামআমার স্নেহাস্পদ মানুষটাকেই সবসময় বুকের মধ্যে জড়িয়ে রাখতাম! যদি খা…

  • শ্রেষ্ঠ জীব

    সৎ পথের অনুসন্ধান করোজগতে উত্তম জাতি হিসেবেআল্লাহ পাক সৃষ্টি করেছেনইবাদত বন্দেগী সম্পন্ন করেসুখ ও সাচ্ছন্দের রাস্তা ধরো। সত্যবাদী ন্যায় পরায়ণ যারাপ্রতিনিয়ত মহৎ চিন্তায় চলেকথা বার্তা শালীনতায় বলেকল্যাণ মংগল কর্মের ফলেইহ পরকালে শান্তি হয় তারা! আল্লাহ পাক কত মেহেরবানসকলকে সৃষ্টির উৎকৃষ্ট জীবহিসেবে সৃজন করেছেন বলেতাঁর ও রাসুলের পথে চললেবিপদ আপদে পাব পরিত্রাণ!

  • জঙ্গীর অপবাদ

    সমাজের সান্নিধ্যে আজকতো কিছু জানার ইচ্ছে ,রোহিঙ্গা কেন দেশ ছেড়েপরের দেশে পাড়ি দিচ্ছে? ঘাতের জন্ম আঘাত হতেরয়েছে যে ইতিহাস সাক্ষী ,উগ্রবাদী জঙ্গীর অপবাদআরো সন্ত্রাসীটা বাদ কী? মানবতাবাদীর কাছে খুববেশী জানতে ইচ্ছে করে ,কেন ভারতের ঐ আসামেপ্রচুর মুসলিম জাতি মরে? এ পারে যদি সামান্য ঢিলকোননা হিন্দুর গায়ে পড়ে ,কতো হৈ চৈ ও পারে করেসমস্ত পৃথিবীটা যেন…

  • জীবন বাজি

    রাত পোহালে ছুটে চলে যায়অনেকে কতো মাট ঘাট নদীনালা খাল বিল পাহাড় পর্বতঅতিক্রম করে যার তার রুচিঅনুযায়ী পোশাক পরে গায়। কার গন্তব্যস্থান কোথায় রয়অন্যরা অনেকে তা জানেনাসেথা পৌছিতে যত সীমাহীনদু:খ কষ্ট দুর্ভোগ দুর্গতি আরকতো মাথার ঘাম ছুটেই বয়। প্রত্যেকের যেন উদ্দেশ্য থাকেকেহ প্রমোদ ভ্রমণে দল বেঁধেছুটে চলে যায় আরো অনেকেকর্তব্য কাজে যোগ দিলে পরেশতো কষ্টে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *