এগিয়ে চলো

জীবনের কিছুতো চিরস্থায়ী নয়
আবেগ কিংবা অভিযোগ থেকে
শুরু করে প্রাপ্তি-অপ্রাপ্তি সকল
কিছুর একদিন হয়ে যাবে ক্ষয়।

সম্পর্ক হয়না তো গাঢ় সব সময়
তা এক রকমের হবে না কখনো
আজ যাকে লাগে ভাল কালকে
না লাগতে পারে যা হয় দু:সময়।

প্রশংসা করছেন আজকে যিনি
একান্ত অন্তরের আন্তরিক বন্ধু
হিসেবে যদিও পরিচিত কখনো
সমালোচক হতেও পারেন তিনি।

দুঃখ কষ্টে নেইতো ভেঙে পড়ার
জগতে চলার পথে বাধা বিপত্তি
আসবে এর মধ্যে মনোবল নিয়ে
টিকে থাকতে হবে জীবন গড়ার।

দুর্ভোগ দুর্গতি যত চিরস্থায়ী নয়
তপস্যা সাধনা আরো ঐকান্তিক
প্রচেষ্টা এবং সত্যনিষ্ঠা থাকলেই
সৃষ্টি কর্তার দয়ায় ক্ষণস্থায়ী হয়।

Similar Posts

  • দু:খ বেদনা

    কেউ রোদন করেনা যদি না কখনতাকে বিশ্বাস না করে তয় নিশ্চিতজানো যে পৃথিবীর সুখ করে নাহিভোগ সবার মধ্যে সে অধম তখন। পরের সুখ কখনো সহ্য হয় না তারহতে পারে এমন কোনো আত্মচিত্তবিজয়ী মহাত্মা বিনা বাষ্পমোচনেইগুরুতর মনঃপীড়া সহ্য করেন যার। কস্মিনকালে তিনি না করেন সিক্তএকবিন্দু অশ্রুজলে পৃথিবী কখনোবিরলে তবে তিনি চিত্তজয়ী মহাত্মাহলে হতে পারে কভু নয়…

  • অনুগমন

    জীবন কতো কঠিন মৃত্যুর চেয়েবিপদ আপদ দুঃখ – কষ্ট কেবলজীবনে ই ভোগ করতে হয় মৃত্যুএ সম্পুর্ণ কিন্তু নিয়ে যায় ধেয়ে। ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়অধ্যবসায়ে কতো যে উন্নতি রয়হয়তো বা আরোও ভালো কিছুরদিকে যাওয়ার রাস্তাটি সুগম হয়। নিজের জীবনে ঝুঁকি নিলে পরেনেতৃত্ত দিবেন তাতে জিতে গেলেআর যদি হারেন অন্যদেরে ঠিকপথ দেখাতে পারেন জীবন ভরে।…

  • শান্তি পাই!

    লিখছি লিখেই যাইকে কতোটা লাইকতথা পছন্দ করলোতা না দেখে আমারকাজ আমি চালিয়েঅবারিত শান্তি পাই ! আঁকা বাঁকাতে যশশুধু অনাকাঙ্ক্ষিতকতো গঠনাবলিতেমানুষের রয়ে গেছেকৌতুহল যা অধিরআগ্রহ তে হাস্যরস। আবোল তাবোল যাউল্টো পাল্টাতে রয়সীমাহীন সুখ সমৃদ্ধিযেন অনেকেই ভোগআর অর্জন করতেনষ্টও করে মুহুর্ত টা ! খোদা তাওফিক দেনতাঁর এবং রাসুলুল্লাহ(স.)এর প্রদর্শিত পথেচলা ফেরায় দুনিয়া ওআখেরাতে শান্তি আরকষ্ট অশান্তি তুলে…

  • খেলার সাথী

    আমরা কত উন্নত জাত,যা অনেক আছে জ্ঞাত। পাড়া প্রতিবেশী যারা, খেলার সাথী যে তারা।  অজোপাড়া গাঁয়ে যত ,   তাদের দুঃখ কষ্ট তত।  গরীব দুঃখী অসহায় , কাহারো যে নেই সহায়।  রাজধানীর ও লোক ,   সহ্য করে কত দুঃখ ।অনেক ভ্যানগাড়ি তাতে ,   চালক শুয়েছে যাতে। এই গাড়িগুলোতে দিনে ,নানা রকম দোকান বনে।

  • নির্বাচন! নির্বাচনী হাওয়া বইছেআমাদের বাংলাদেশেতাই তো বহু লোকেরঘুম-নিদ্রা কমে গেছে! গ্রাম গঞ্জে শহর বন্দরেনির্বাচনী আলাপ জুড়েমাইকিং এর শব্দ কিন্তুবিস্তার লাভ করে দূরে! অগনিত নেতা আছেনকতো অহমিকায় চলেপ্রভাব বিস্তারের জন্যেদ্বন্দ্ব বাজায় তাঁর দলে! কত দলের পাতি নেতাদিন-রাত পরিশ্রম করেপক্ষে বিপক্ষের বিতর্কেকভু জীবন বাজি ধরে! দলের পার্থক্যে কখনোবিরোধ সৃষ্টি করাই ভূলরক্তের বাঁধন অটুট রাখনতুবা দিতে হবে মাশুল!…

  • ঈদের প্রতীক্ষার

    সর্বাধিক মহিমান্বিতসাওয়াবে ভর্তি মাসপবিত্র রামাদ্বানে যেনআমরাই গৌরবান্বিত! চন্দ্র বর্ষের দশম মাসযার সূচনা দিনের মধ্যদিয়েই মাহে সাওয়ালেরআগমনে মোদের আশ। সাওয়ালের বাঁকা চাঁদবয়ে আনে মুসলমানেরআনন্দ উৎসবের যতমিষ্টান্নের অফুরন্ত স্বাদ! আর মহা গুচ্ছ স্লোগানখুশির বার্তা ঈদ ঈদ ঈদ!এসো হে! মোবারক ঈদ!অন্তরে দেয় শত যোগান! তুমি আসবেই বলে ঈদপ্রতিক্ষায়ও সময় কাটেতীর্তের কাকের মতোফলে চোখে নেই নিদ। মাস চলে পবিত্র…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *