এতিম

এতিম আর হতভাগা যারা
অসহায় এবং দুর্ভাগা তারা!

কষ্টের জীবন চলে কতো
দুঃখ ভোগ করে শত শত!

দুর্গতি ও দুর্দশায় যত পড়ে
জীবন যুদ্ধেতো তারা লড়ে!

অনাহারে ও অর্ধাহারে রয়
ক্ষুধার জ্বালা যত তারা সয়!

আনন্দ নেই খেলতে যায়না
বন্ধু বান্ধব ও যথেষ্ট পায়না!

অনাদর অবহেলা অশান্তি
অন্তরে ও থাকেনা প্রশান্তি!

তাদের মালামাল স্পর্শ নিষিদ্ধ
উল্লেখও রয়েছে যার প্রশিদ্ধ!

এতিমদের ধন গ্রাস করে যারা
উদরে অগ্নি ভক্ষণ করে তারা!

সকলে তাদের করলে সহায়তা
পরকাল হবে শান্তি নিরাপত্তা!

অনাথদের প্রতি সুবিচার কর
দয়া পরবশে আল্লার পথ ধর।

Similar Posts

  • প্রস্থান !

    চীর স্মরণযোগ্য আজকের এ দিনসহকর্মী জনাব মোঃ মমিনুল হকের বিদায়ী অনুষ্ঠানে ছোট্ট এক কবিতাআমি আবৃত্তি করে যাব সরেজমিন! বিদায়ের ব্যথাতে চোখে আসে জলঅদ্যকার আমার বিদায়ী আন্তরিকসহকর্মীর সাথে অসংখ্য ও অগনিতকত দিন কাটলো সিলেটের কর্মস্থল! সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিতামউভয়ের ব্যক্তিগত পারিবারিক আরো অফিসিয়ালি বিষয় পরস্পরের মধ্যে তাতে কতো যেন সহযোগিতা পেতাম! আগামীতে হয়তোবা দূরে…

  • সমুদ্রের শৈবাল

    আমাজন ফরেস্ট অক্সিজেন করে উৎপাদনছয় শতাংশ বেশিরভাগ অক্সিজেন আসে নাlগাছ থেকে পঞ্চাশ থেকে আশি শতাংশ সমুদ্রশৈবাল থেকে মূলত অক্সিজেন হয় উদ্ভাবন। যেহেতু পৃথিবীর প্রায় জলভূমি ৭১ শতাংশতাই সূর্য জমির চেয়ে পানিতে বেশি কিরণছড়ায় সমুদ্রের উপরের ২০০ মিটার বা প্রায়৬৫০ ফুটকে বলে এপিপিলেজিক অংশ । সূর্যের আলোকে শোষণ করে শীর্ষ অঞ্চলসমুদ্রের ঐ অঞ্চলে থাকা শৈবাল এককোষীউদ্ভিদকে…

  • ফ্যাকাশে মুখ !

    আমি সন্ধ্যায় বাড়িরই বারান্দায় বসেএকদিন চিন্তা যা করেছিলাম শহরেরঅলি গলিতে অব্যাহত জীবন-সংগ্রামনিয়ে ওরা কতো ঘন বসতি ভাবে বাসকরে একে অন্যে সকলে মিলে মিশে ! হকারদের আরোও চিৎকার চেঁচামেচিপেয়েছিলাম যে শুনতে প্রত্যেকে হাঁকছাড়ছিল এরই মধ্যে দাঁড়িয়ে দৃষ্টিপাতকরে অনেক লোকের ভিড় শীঘ্র গিয়েদেখি সব বয়সের ছাড়াও আছে কচি! সেথায় যেন একটি শিশু উপস্থিত রয়একদম ঘেসে আমার কাছে…

  • জড়োসড়ো !

    মানুষ অসৎ থাকে যতো দিনতাদের তেমন শত্রু জন্মায়নিএ বিশ্ব ভ্রম্মান্ডেতে তত দিন। কিন্তু যারা সৎ হয়ে গড়ে উঠেচলাচলের সময়টিতে কখনোতাদের শত্রুর অভাব না ঘটে। সত্য একবার করে বলতে হয়তা বারবার বললে মিথ্যে হয়েশোনার আরো কত দৃষ্টান্ত রয়। কেউ যতোও বলে মিথ্যে কথাযা বারবার বললে সত্যের মতগণ্য করা হয়ে থাকে যথাতথা। সত্যের শক্তি দ্বারা সমর্থিত রয়এই…

  • বাহু শক্তির বল !

    তুমি হয়তো ইতিহাসেই ফেলবে লিখেতিক্ত দুমড়ে-মুচড়ে থাকা মিথ্যে দিয়েকলংক ও ময়লায় মাড়িয়ে তবু ধুলারমতো সে পরে যথেষ্ট কষ্টে উঠবে এবংচেয়ে দেখতেও থাকবে তোমার দিকে। অশুভ আচরণে তোমারই খারাপ মনচেচামেচি আরো রুক্ষ ভাষায় যা কিছুহয়েছে বলা বিষাদ সঙ্গে বিজোড়িতওকঠোর ব্যবহারে ব্যথা পেয়েছো কিন্তুতাতে ই নির্বাক আরো কতো জনগন। আবারো আকাশের চাঁদ সূর্যের মতোশুধু মাত্র একটি চাঁদ…

  • পরিসমাপ্তি

    মানুষের তরে সৃষ্টি জাহানসকলের শ্রেষ্ঠ মুহাম্মদ(স.)জ্ঞান গরিমা ও গুণে মহান। বদনে ছিল না কোন ছায়াতাঁর রয়েছেও অনেক মায়াসব অস্তিত্বে আল্লাহর দয়া। প্রেরিত রাসূল যে আহমদযত প্রজ্ঞা যাঁর সত্তায় গাথাপ্রশংসিত তিনিই মোহাম্মদ। সবাই করে কল্যাণের আশাআদম থেকে ঈসা মসীহ যেসকলের সেরা বিশুদ্ধ ভাষা। প্রতিশ্রুত আলিফের প্রত্যয়শুরুতেই নবী আর অন্ত্যেওনবী অংগীকারে নয় ব্যত্যয়। পদাঘাতে মুহাম্মদ (স.) এরসিংহাসনটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *