ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার গঠন করতেকেমন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন
আপনি যদি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হতে চান তাহলে এটি সম্পর্কে খুঁটিনাটি জেনেই এই সেক্টরে ক্যারিয়ার গড়ার চেষ্টা করতে হবে। এছাড়া প্রযুক্তি, প্রোগ্রামিং ল্যাংগুয়েজসহ টেকনিক্যাল টার্মগুলোতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এভাবে আপনার যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে পরিপূর্ণ দক্ষতা তৈরি হয় তবে এ সেক্টরে ক্যারিয়ার গঠন সহজ হবে।
আপনি বিভিন্ন অনলাইন পোর্টাল, ভিডিও টিউটোরিয়াল, কমিউনিটি ফোরাম, অনলাইন কোর্স কিংবা ব্লগের মাধ্যমে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন। তা ছাড়া ওয়ার্ডপ্রেসের অফিশিয়াল সাইট থেকেও সব ধরণের ডকুমেন্টেশন পাবেন— যার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে পুরোপুরি ধারণা অর্জন করতে পারবেন।
একই সাথে ওয়ার্ডপ্রেসে প্রতিনিয়ত নতুন যে পরিবর্তনগুলো আসে, নতুন যে ফিচারগুলো যুক্ত হয় তা সম্পূর্ণরূপে অফিশিয়াল আপডেট ডকুমেন্টের মাধ্যমে জানানো হয়— সেখান থেকে আপডেট নলেজ নিতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ব্যবহারে বেশ সমস্যায় পড়তে হয়। বেশিরভাগ সময় নিম্নমানের প্লাগিন ব্যবহারের কারণে ওয়েবসাইট বেশি ধীরগতিতে কাজ করে।
আনরিলায়েবল সোর্স থেকে প্লাগিন ব্যবহার করলে সিকিউরিটি নিয়েও ঝামেলায় পড়তে হতে পারে।
এ সব ব্যবহারকারীদের উপর বেশ মারাত্মক প্রভাব ফেলে। তাই ব্লগিংয়ের জন্য সাইট কিংবা থিম নির্বাচনের ক্ষেত্রে সঠিক প্লাগিন কিংবা থিম আপনাকে বেছে নেওয়া শিখতে হবে। প্রোপার কোড ব্যবহার করতে হবে।
সবশেষে বলবো, ওয়ার্ডপ্রেস শিখতে শিক্ষাগত যোগ্যতার চেয়ে উপরের বিষয়গুলো মনে রাখা বেশি গুরুত্বর্পূণ। আর নিয়মিত শেখার মানসিকতাও প্রয়োজন। তবেই আপনি একজন ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভলপার হিসাবে ভালো করবেন।
ওয়ার্ডপ্রেস শিখে কেমন ক্যারিয়ার গড়া যায়?
এখানে এমন কোন নিয়ম নেই যে, এই এই নিয়ম অনুসরণ করলেই আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন। এ সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে কিছু বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যেমন, ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে কাজ করে, এইচটিএমএল (HTML), সিএসএস (CSS), জাভাস্ক্রিপ্ট (JavaScript), মাইএসকিউএল (MySQL), অপারেটিং সিস্টেম, সার্চ ইঞ্জিন, ইত্যাদি।
একজন ওয়ার্ডপ্রেস ডেভলপার মূলত ফ্রিল্যান্সিং কাজ করেন এবং বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টে কাজ করেন। বিভিন্ন প্রতিষ্ঠান প্রার্থীর কোডিং স্কিল এবং থিম কাস্টমাইজেশন দক্ষতাকে বিবেচনা করে কর্মী নিয়োগ দেন। আর এভাবে আপনি ওয়ার্ডপ্রেস শিখে খুব সহজে বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রন্ট-এন্ড ডেভেলপার হিসাবে কাজ করতে পারবেন।
সুতরাং বলা যায় ওয়ার্ডপ্রেস স্কিল ডেভলপ করে আপনি যে কোনো প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেল পজিশনে ওয়েব ডেভলপার, মিড লেভেল ওয়েব ডিজাইনার এবং ফন্ট-এন্ড ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।
ওয়ার্ডপ্রেসে কি ধরণের কর্মক্ষেত্র রয়েছে?
একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার বিভিন্ন ক্ষেত্রে নিজের ক্যারিয়ার গঠন করতে পারেন। একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার নিজেকে ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ম্যানেজমেন্ট, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়ার্ডপ্রেস রাইটার, ওয়ার্ডপ্রেস এডুকেটরসহ নানান ক্ষেত্রে নিজের ক্যারিয়ার বিল্ড-আপ করতে পারেন। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের এ ধরণের কর্মক্ষেত্র উল্লেখ আছে।
সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে ওয়ার্ডপ্রেস জবের যেমন ক্ষেত্র বেড়েছে সেই সাথে জ্ঞানের পরিধিও বাড়ানো প্রয়োজন পড়ছে। তাই এ ক্ষেত্রে একই যোগ্যতা দিয়ে আপনি প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রে নিজের ক্যারিয়ার সাজিয়ে তুলতে পারবেন।
এছাড়াও একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, কন্টেন্ট পাবলিশিং, কিংবা কন্টেন্ট পাবলিশার হয়েও ক্যারিয়ার শুরু করতে পারেন।
তবে আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে উজ্জ্বল ক্যারিয়ার বেছে নিতে চান সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য সহজ সমাধান। যেখানে আপনি নিজেকে সঠিকভাবে ডেভোলাপ করতে পারবেন, সেই সাথে আপনার চাহিদা অনুসারে কাজ পেয়ে যাবেন।
ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেসের চাহিদা কেমন?
বর্তমান সময়ে অনেকে ক্যারিয়ার হিসাবে চাকরির পাশাপাশি আরও নানান পেশায় নিজেকে তৈরি করছে। আর সে ধারাবাহিকতায় যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে অন্যতম একটি ক্ষেত্র হিসেবে পরিচিত পেয়েছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভোলাপার। এজন্য আজকাল অনেকেই চাকরী-পড়াশোনার পাশাপাশি ওয়ার্ডপ্রেসের শেখার দিকে মনোনিবেশ করছে।
অনেকেই নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসবে গড়ে তুলছেন অথবা অনেকেই নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য ওয়ার্ডপ্রেসের দিকে ঝুঁকছেন। বর্তমান সময়ে ব্লগিং, ওয়েব ডিজাইনিং এবং রাইটিংয়ের বেশ চাহিদা। পাশাপাশি এই চাহিদার ব্যাপক সম্প্রসারণ লক্ষ্য করা যাচ্ছে। সে জন্য আপনি যদি সময় নিয়ে এই স্কিলটি রপ্ত করেন তাহলে আপনি খুব সহজেই একটি উজ্জ্বল ক্যারিয়ার গঠন করতে পারবেন।
বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্লগগুলো মনিটাইজিংয়ের মাধ্যমে এড, প্রমোশনাল পোস্ট, এফিলিয়েট এবং অন্যান্য সাইটের মাধ্যমে আয় করছে। পাশাপাশি এই কাজগুলো বিশ্বের সামনে আপনাকে মেলে ধরতে এবং নতুন আয়ের উৎস তৈরিতে সাহায্য করবে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব সহজে আপনার ওয়েবসাইটে ট্রাফিক যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি বিভিন্ন ভাষাভাষির মানুষের কাছে আপনার কাজ সুনাম নিয়ে আসবে।
একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের স্যালারি কেমন?
একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের বেতন ঠিক কত হবে তা সম্পূর্ণরূপে তার দক্ষতার উপর নির্ভর করে। একজন ডেভেলপার ঠিক কত দ্রুততর সময়ে নতুন প্লাগিন তৈরি করতে পারে, প্রবলেম সলভ করতে পারে তার উপর সম্পূর্ণরূপে তার স্যালারি নির্ভর করে।
তবে একজন নতুন ওয়েব ডেভেলপারের স্যালারি অনেক বেশি তা ভাবা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। সাধারণত দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী আন্তর্জাতিক বাজারে একজন দক্ষ পর্যায়ের ওয়ার্ডপ্রেস ডেভেলপার ৪৫-৫০ হাজার টাকা থেকে শুরু করে এক-দেড় লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে।
আপনি যদি নিজেকে একজন হাই-পেইড ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই পিএইচপি (PHP), জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। বর্তমানে অনলাইনে অনেক কোর্স রয়েছে যেখান থেকে আপনি এই বিষয়ে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারবেন যেমন ঘুড়ি লার্নিং। তাই উপযুক্ত দক্ষতা অর্জন করে আপনি ভালো মানের প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন।