মাটির মানুষ

মাটির উপর আছি আমি
মনে প্রাণে অনেক হাসি,
মাটির মানুষ এই পরিচয়
কত না যেন ভালো বাসি।

প্রতিনিয়ত তুমিও চলো
মুখ উজ্জ্বল করে ভাইরে,
এই মন্ত্র জীবনের আমি
সাগর থেকে যত পাইরে।

রক্ত মাংসের লোক আমি
অসংখ্য ভুল-ভ্রান্তি আছে,
প্রতারণা ছল ছাতুরিকে
মিশতে দেইনা তো কাছে।

সময় কিন্তু চলতে থাকে
বাতাস যুগের পাল্টে যায়,
বন্ধু বান্ধব একই থাকে
স্নেহ আর নাতো বদলায়।

ছিলাম যাহা তাহাই আছি
পাল্টা পাল্টির বালাই নাই,
দুশমনরা তাই হিংসা করে
জ্বালা পুড়ায়া হয় যে ছাই।

মার্কেট হতে ঘড়ি কিনে
বেঁধেছি যখন বাম হাতে,
সময় মোর কোমর বেঁধে
লেগে গেছে মোর সাথে।

সুখের তরে বুক বেঁধেছি
ঘর বেঁধেছি হায়রে তাই,
ঘরই তো করল যে পর
রাস্তা – ঘাটে হলো ঠাঁই।

সুখের কথা কি যেন আর
কেবল সুখ যেনরে কল্পনা,
শিশু কালের কত না সুখ
স্মরণ রাখার তো জল্পনা।

Similar Posts

  • জন সংখ্যাই সব

    আল্লাহপাক বলেন সন্তানদেরকে করো না হত্যাদারিদ্রের কারণে বা ভয়ে আমি তোমাদেরকে ওতাদেরকে রিযিক দেই আমিত পালনকারী সত্তা ! আল্লাহরই এক নেয়ামত অধিক জনসংখ্যার হারএ নেয়ামতের শুকরিয়া আদায়ও নিরংকুশভাবেতাঁর ইবাদত করা কর্তব্য হিসেবেই রয়েছে সবার ! খোদা উল্লেখ করেন নবী শুয়াইব (আঃ)এর কথাস্মরণ কর যখন তোমরা সংখ্যায় কম ছিলে তিনিতোমাদের সংখ্যা বৃদ্ধি করলেন যা নিয়ামত সেথা!…

  • স্রষ্টার দয়া !

    হে রহিম ও রহমান আল্লাহ পাকএ পৃথিবীর বুকে যত পাপী তাপীগুনাহগার বসবাস করে সকলেইতোমার অসংখ্য অসীম করুণায়দোয়া করে চেয়ে নেয় গুনা মাফ! পরম করুনাময় স্রষ্টার দয়া কততাঁর সৃষ্ট জীবের জন্যে যাবতীয়প্রয়োজনীয় যত কিছু সবি কিন্তুআল্লাহ তায়ালার মেহেরবানীতেবিতরণ করে দেন বেশুমার যত! সৃষ্টির সেরা জীব হিসেবে মোরাআমল আখলাক ঠিক ও সুন্দররেখে সকলে ইবাদত বন্দেগীতেমত্ত থেকে উন্নয়ন…

  • চিটিংবাজ

    চিটিং বাজদের দৌরাত্ম কততাদের বাটপারির পথও শত।ওদের ধান্দাই অসংখ্য থাকেকষ্টে ফেলে সুজুগের ফাঁকে।হারামীও ধান্দাবাজের ফন্দিখল মিথ্যা কথায় করে বন্দি।আখেরাতের তাদের নেই ভয়কেবল উদর পূর্তি করলে হয়।সকাল অবধি তাদেরই ধান্দাঠকায় যত সহজ সরল বান্দা।সাধু বেশী বাটপারদের ই দলমিলে খায় যতো অবৈধ জল।নির্লজ্জ বাটপারও চিটিংবাজযখন তখন যত পাল্টায় সাজ।ভয়ংকর তাদের ফাঁকির ফাঁদভেল্কি বাজিতেই লাগায় তাজ।হারামখোর আরো দাপট…

  • প্রকৃতির সন্তান

    সবুজ আমাদের প্রাণের স্পন্দন,গাছ বৃক্ষের সমারোহ বেশ নন্দন।প্রকৃতি যে আমাদের সবুজে গড়া,সবুজ পাথায় করে কত নড়া চড়া।প্রকৃতি যেখানে আছে বেশ সুন্দর,সবুজ ছড়িয়ে দিছে কত মনোহর।মানুষকে প্রকৃতির সন্তান বলা হয়,দৃষ্টান্ত আছে অনেক প্রমাণ যে রয়।প্রকৃতি শেখায় সবে চলতে-ফিরতে,ভারসাম্য বজায়ের পরিবেশ গড়তে।গাছ গাছালী তরুলতা রক্ষার কথা,পাহাড় পর্বত আর নদী নালা যথা।

  • চলার পথে

    চলার পথে একদা দেখা মিলে তারকতো পুরনো দিনের আন্তরিকতায়ভরপুর আরো বেশী যাতায়াত যার। হঠাৎ দু’জনেরই মোলাকাতের পরেউভয়ে কোলাকুলি করে গল্প গুজবকরতে করতেই গেলো অনেক দূরে। শেষে আরো এক বন্ধুর দেখা মিলেসে অন্য আরেকজন উভয়ের বেশীঘনিষ্ট এবং পরে একত্রে ফুর্তি চলে। তারা সকলে একটি রেস্তোরাঁয় যায়অনেক আনন্দ উল্লাস প্রফুল্লে তারাসময় অতিক্রম করেই চা নাস্তা খায়।

  • নিরক্ষরতায় জূটে

    বাংলাদেশে অন্যতম কারণনির্যাতনের শিকার হয় নারীঅজ্ঞতা নিরক্ষরতারই ফলেনারী শিক্ষার হার যত তুলনামূলক অনেক কমই হওয়ায়ওদের হয় না নির্যাতন বারণ। নিপিড়ন যতো হয়ে তো থাকেযদি চো শহর অঞ্চলের দিকেলক্ষ্য করি তয় দেখতে পাবোশহরাঞ্চলে নারী শিক্ষার হারকতো বেশি যার জন্য ওদেরঅত্যাচার অনেক কম থাকে। উচ্চ শিক্ষার আগে ঝরে পড়েগ্রাম অঞ্চলের নারীরা কতোইফলে নারীদের সচেতনতা পূর্ণহয় না এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *