কবিতা
ভেল্কিবাজি !
একদা আমাদের দেশ ব্যাপী
বয়েছিল উন্নয়নের জোয়ার,
আশংকায় বন্ধ রাখত কতো
মানুষে দিন দুপুরেও দোয়ার!
এখন বিদ্যুতের তেলেসমাতি
প্রসঙ্গে কি আর লেখে যাবো,
যার বিভ্রাটে মানুষ এই গরমে
ভাবছে কোথায় শান্তি পাবো!
দিন দুপুরে এবং রাতের বেলা
সর্বদা কিন্তু চলছে কারসাজি,
সময়ে অসময়ে দুর্ভোগে আছি
কবে যে শেষ হবে ভেল্কিবাজি!
বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়া
বন্ধের ব্যবস্থা শীঘ্রই যেনো চলে,
আল্লার অসীম সাহায্যের ফলে
সবার ভাগ্যে যেনো শান্তি মিলে!