খোদার প্রিয় পাত্র
পৃথিবীতে যতো মানুষ জোর জুলুমি ছাড়ো
চাইলে মানুষ হতে যে মানুষের সেবা করো।
সৃষ্টি করছেন স্রষ্টায় সর্বত্র বিরাজমান বলো
আল্লাহ ও রাসুলের পথে সুন্দর করে চলো।
কলেমা নামাজ রোজা এসব ইবাদত বড়ো
ঠিক না থাকে ইমান কিসের নামাজ পড়ো।
ধরায় যত মানুষ আছে খোদার প্রিয় পাত্র
অনেকে চলছে শুধু তাঁকে না ভাবিয়া মিত্র।
ধন সম্পদ ও জমি জমা তা ভাবছো বড়ো
দলাদলি স্বার্থের যতোই এসব চিন্তা ছাড়ো।
বাহাদুরি দাপট শক্তি যতোই যাদের ছিলো
অসময়ে এসব কিছু সকলের চলে গেলো।
বল শক্তি যৌবন যত কারো থাকে না স্থায়ী
জীব জন্তু পশুপাখি আরো মানুষ অস্থায়ী।
সঙ্গে যায় না মরলে কিছু সবে বুঝতে পার
সহজ সরল সঠিক ভাবে চলার রাস্তা ধরো।
ইবাদত বন্দেগীতে শান্তি সকলে তা জানে
দুনিয়া আর আখেরাতে সুখ সমৃদ্ধি আনে।