চড়ুই পাখি
সবার কাছে আসে সত্যিকারের জ্ঞান
প্রচেষ্টায় থেকে করে ফিকির ও ধ্যান।
আমরা যত বুঝতে পারি যেমন যখন
বিদ্যা শিক্ষা অর্জনে লেগে যাই তখন।
নিজেদের সম্পর্কে কতো কম জানি
তপস্যায় থাকলে সবে আয়ত্তে আনি।
আমাদের চারপাশে যত কিছু আছে
খোঁজ নিলেই মিলবে অনেক রয়েছে।
কেউই সত্য জেনে করে না তো ভুল
ভাল মনে হয় করে বাজে গণ্ডগোল।
সমাজও জানে চুরি করা মন্দ কাজ
চোরেদের নাহি কোন শরম ও লাজ।
বিশৃঙ্খলা ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস
নারী যুগে দাফালি বৃক্ষের মত যথেষ্ট।
যাহাও বাহ্যত খুব সুন্দর দেখতে রয়
চড়ুই পাখি ভক্ষণে মৃত্যু অনিবার্য হয়।