দখলের বিরুদ্ধে

যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে
এক অতি মানবীয় কণ্ঠের ডাকেই মানুষেরা
চরের জেনেছিল দখল করতেই তাদের চর
কোনো এক দখলদার বাহিনী আসবে যবে।

তিনটি চরের কাজিয়া প্রিয় মানুষেরা ভেবে
লাঠি দা বল্লম রামদা শরকি কিরিচ ও ধান
কাটার দাউকাঁচি পাট কাটার পাতলা আর
ছেহাইট গুলতি এসব কিছু রেখেছিল যবে।

উঠানের কোণেও বের করে রাখা ছিল অস্ত্র
যখনই আসবে দখলদাররা তারাও দেখিয়ে
দেবে তাদের শক্তি বৈশাখের সেই যে পয়লা
দিন ফজরের নামাজ শেষে হাতে অস্ত্র শস্ত্র।

তসবি হাতে দরুদের সুর তুলে গ্রামের পথে
যারা চলছে সূর্য প্রণাম করে স্নানশেষে দীপ
জ্বেলেছে আরতির পাকা যা বোরো ধানের
গুচ্ছ কাটতে যাবার আগেই সব নেয় সাথে।

সারারাত মাছ ধরে পান্তা খেয়ে ঘুমায় এসে
জেগে উঠে হাল খাতার নতুন টালিতে দিয়ে
চন্দনের ফোঁটা প্রণাম করেই বসেছে আরো
প্রতিমা ও পটের মাটি ছানতে ছানতে মিশে।

Similar Posts

  • অস্বস্তি

    পূর্ণতা জীবনে খুঁজে না পেলেখুব কষ্টের হয় হাসিখুশি থাকাএ বাস্তবতা মেনে নিতে সবারঅন্তর সম্পূর্ণ খারাপ হয় ফলে। সকলের ব্যতিক্রম চিন্তা শক্তিতাই প্রত্যেক ব্যক্তি পৃথকভাবেপ্রকাশ করে থাকে মন খারাপেঅনুভূতির মধ্যেই কষ্টের উক্তি। অন্যের কাছ হতে আড়াল করেনেয় কখনো মন খারাপের জন্যতাইতো দুশ্চিন্তাতে হৃদ মন্দিরেঅশান্তি অস্বস্তি লেগে যায় পরে। বসতে চায়না মন কোনো কাজেকারো সাথে সহজে কোন…

  • বাঁচাও প্রাণ !

    সৃষ্টি কর্তার মহব্বতে ভরাউপাসনা বন্দেগীতে যারাপরকালে মুক্তি পায় তারা! রাব্বুল আল আমিন যিনিমাফ করতেই খুজেন তিনিদয়ার সাগর আমরা জানি! অন্তর মজিলে তাঁর প্রেমেসবে স্মরণ করি দমে দমেসুখ শান্তি পাবো দেহ তনে! রাখো তুমি চরণ ছায়াতলেদিওনা মোদের দূরেই ঠেলেঅফুরন্ত রহমতে সব মিলে! সীমাহীন তোমার গুন গানকাংগালদের কর পরিত্রাণঅসংখ্য দয়ায় বাঁচাও প্রাণ!

  • সিঁধেল চোর !

    এত ত্রস্তে যাচ্ছ ভাইদীর্ঘ দিন অতিবাহিতহয়ে গেলো কিন্তু এরমধ্যে আর দেখা নাই। সে বলে দিসনে জ্বালাএলাকায় এক ঘটনারফলে অশান্তির জন্যেচলছে কতো ঝামেলা! একটি চোর ঢুকে ঘরেমালামাল চুরির মুহুর্তেগৃহকর্তার নিদ্রা ভেংগেগেলে ঐ চোরকে ধরে! চিৎকার চলে যা জোরেআশ পাশ বাড়ির সদস্যমিলে বেশ আঘাত করেশেষে চোরটি গেল মরে! এ সংবাদটি বিস্তৃত হয়সাধারণ আরো সকলনিরীহ জনতা পুলিশেরকঠোর নির্যাতন…

  • পাল তুলে দে

    কোনো মাঝি থাকে না যদিনদী নালা অতিক্রম করতেবৈঠা হাতে নিয়েই মনানন্দেবেয়ে যেতে থাকো নিরবধি। বসে থাকলেই গুটিয়ে হাতলক্ষ্য স্থানেতো ঠিক সময়েপৌঁছা সম্ভব না হয়ে আরোহয়ত সেথা রবে বেশী রাত। বাতাস যদি বইতে রয় তবেকষ্ট সহ্য করে দাঁড় টানবারবৈঠা নৌকাতে রেখে তখনিমাস্তুলেও পাল তুলতে রবে। ছেড়ে দিও না কখনো হালদাঁতে দাঁত রেখে কষ্টগুলোচেপে ধরো হয়তো বাতাসেগন্তব্যে…

  • বিপদে পরিচয়

    বিপদে পড়লে যেমন মানুষ চেনা যায়দূর্বলতার কারণে জীবনে কত খারাপমানুষের উপস্থিতি সবাই দেখতে পায়। শত মানুষ আছে পারেনা একাই কিছুবিপদে সব থেকে পড়ে যায় সে বেশিঅল্প কিছু হলেও সাহায্যের রয় পিছু। বিপদে তোমার পাশে যে এসে দাঁড়ায়মনে হলেও বন্ধু তাকে অন্তরে খারাপতার দুর্গতিতে বাস্তবে সে নিয়ে গড়ায়। সাধুবেশী যে সুখে ও দুঃখে অংশ নেয়দুষ্ট প্রকৃতির…

  • স্নেহাস্পদ

    মানুষ জাতি সবার শ্রেষ্ঠচাল চলন আচরণ আরকাজে কর্মে হবে উৎকৃষ্ট। গায়ে আছে শক্তি ও বলমহৎ উদ্দেশ্যে চলে যাওজীবনটি করো উজ্জ্বল। স্নেহাস্পদ কত বাছাধনযাতায়াতের রাস্তায় চলেরেখে যাও গুরুদের মন। জীবনটি ক্ষণিকের তরেতপস্যা সাধনায় কাটিয়েসমৃদ্ধি করো জীবন ভরে। নিয়ম মাফিক চলে যারাউপাসনা আরাধনাতে ইহপরকালে মুক্তি পায় তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *