চিত্তহারী

সামনে ঐ বিস্তীর্ণ পথ
গন্তব্যে গিয়ে মেশে,
পশ্চাতেতে চিত্তহারী
মনোহারিণী বেশে।

স্নেহের টানে থেমে গেলে
গন্তব্যেতে পৌঁছান দায়,
সম্মুখ পানে এগিয়ে গেলে
স্নেহ ছিন্ন হয়ে যায়।

চিত্তহারীর প্রতি দুর্বল
লক্ষ্যেতেও অবিচল,
কোথায় যাবো রে মন
তুই-ই আমায় বল।

কেন এমন হয় রে জীবন
তুই কি বলতে পারিস?
ছাতি ফাটে পিপাসাতে
পানিতে থাকে তো বিষ।

মৃত্যু শুধু সময়ের ব্যাপার
পান করি কিংবা না করি,
জনম ভরে দোটানাতেই
বেঁচে থেকেও ধুঁকে মরি।

Similar Posts

  • আল্লাহ সহায়

    সাত সকালে রাস্তায় দেখি এক ছেলেকাছে গিয়ে জিজ্ঞেস করলাম বালকএত ভোরে বাসা বাড়িতেই সব থাকেতুমি কেন রাস্তায় একা এখানে এলে! সে আস্তে আস্তে তখন বলতে লাগেছোটকালে বাবার বিয়োগে মা’র যত্নেছিলাম গত মাসে তিনি ও ইন্তেকালকরেন তাঁদের মনে হলে দুঃখ জাগে! অশ্রুসিক্ত আরো কতো তার অশান্তিমা বাবা উভয় নাই কি যেন হবে গতিকষ্টের মধ্যে যা আছি…

  • জগৎময় !

    একটু আধটু করে সময় বয়এরই মধ্যে অনেক কিছু ঘটেগিয়ে অবশেষে দু:খ দুর্ভোগঅশান্তি কত কিছু লেগে রয়। জীবন যুদ্ধে জয়ী হয় তারামূল্যবান মুহুর্তগুলোর সঠিকমূল্যায়ন করে নিষ্ঠার সহিতকাজ কর্মে লিপ্ত থাকে যারা। তারা জীবনে শ্রেষ্ঠ মানুষ হয়নিজের পরিবারের প্রতিবেশীদেশ ও জাতীর কল্যাণে মহৎকাজে নিযুক্ত রয় জগৎ ময়!

  • বীর দর্পে চলে !

    গভীর বন জংগলের পাশে বাসযখন তখন ও যেখানে সেখানেআচমকা আক্রমণ করে কতোমানুষের ঘটে জীবনের সর্বনাশ! হিংস্র জীব জন্তুর যতো চলাচলওরা অবাধে বিচরণ করে ঘোরেসগতিতে বীরত্বের সাথে বেড়ায়কখনো শুরু করে কত হুলস্থল! মূহুর্তে সুযোগে আক্রমণও করেদলবেধে হাতী মিলে লোকালয়েউপস্থিত হয়ে যত ভাংচুর সেরেউপস্থিত মানুষেরে দৌড়ায় পরে। বন্য প্রাণীদের শত আতংকে রয়যত বীর দর্পে চলে সুযোগে তারাহঠাৎ…

  • স্রষ্টার পথে চলো !

    ধরণীর বুকে বিরাজমান মানব জাতিএকেক জন চলছে একেক ভাবেতেইযেনো বুঝা মুশকিল তাদের মতি গতি। কত আছে যাদের চিন্তা ফিকির ভালসত্য আরো ন্যায়নিষ্ঠ চলে পরিবারওসমাজে জ্বালায় যা উন্নয়নের আলো। ব্যক্তি পরিবার সমাজ দেশ ও বিদেশউন্নতির সর্বোচ্চ শিখরেই পৌঁছে যাবেযদি থাকে সবার সৎ ও মহৎ উদ্দেশ। প্রকাশিত “দশের লাঠি একের বোঝা”ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে তায়অনেক দুর্গম পথও…

  • দিদি মনি

    ও পাড়ার স্নেহের দিদি মনি,অনেকে বলেন তাকে চিনি।তার আচার আচরণ মদুর,ভূলা যায় না গেলে ও সুদূর।অনেক গুণাবলী আছে যার ,সমাদর তিনি পান যে সবার।বিদ্যালয়ে তিনি পড়তে গেলে,পাড়ার লোকজন সাথী মিলে।বই পেন্সিল কলম আর খাতা,আরো নিয়ে যান সাথে ছাতা।পড়া লেখার হয়ে গেলে শেষ,ব্যাকুলের মত হন তিনি বেশ।বাড়িতে আগমন হয় যখন,কত মায়া মমতা রয় তখন।

  • জাল নোটে সয়লাব

    সক্রিয় জাল নোটের কারবারিরা রোজা এবং ঈদ ঘিরেআইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কত ধরাপড়েছে অসংখ্য জাল নোট আমাদের বাংলাদেশ জুড়ে। চার হাজার থেকে বেশি ব্যাংকিং চ্যানেলে পড়েছে ধরাসবচেয়ে যে বেশি হচ্ছে এক হাজার টাকার জাল নোটএ গুলো দরিদ্রের হাতে পড়লে তারাও যায় মাটে মারা। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সূত্রেই জানা গেছে এ তথ্যপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *