জাগো বীর শন্তানেরা !

আকাশের সৌন্দর্যে রয় তাঁরা সারি সারি
চাঁদ ও সূর্যে উজ্জ্বল হয় মোদের ঘরবাড়ি।

মোদের বিধির রীতি নীতি কি করিব হায় 
ভালবাসি যত যারে সে যে ততো কাদাঁয়!

বাস করে এ জগতে কতো সোনার তরুণ
নির্ধিধায় তারা অন্য দলকে করে যে খুন!

নাদুস নুদুস রুপেরও সোনার নওজোয়ান
অল্প বয়সে বিড়ি সিগারেটে যা মারে টান!

আদরে বিজড়িত আমাদের সোনার ছাত্র
বই পুস্তক আর কলম রেখে ধরে যে অস্ত্র!

আরো আছে যতো সোনার বখাটে ছেলে
জুয়া হাউজিং এর মতো কতো কি খেলে!

ভবঘুরে বখাটে ছেলেদের যতো জ্বালায়
কতোও আছে যেতে চায় না পাঠশালায়!

আমাদের স্নেহের ছাত্ররা করে চাদাবাজি
প্রাণের আশঙ্কায় ব্যবসায়ী দিতেই রাজি!

অগনিত কতো যেন আছে করে অপমান
ভয়েতেও কেউ আসে না বাঁচাতে সম্মান!

অজস্র অসংখ্য অসহায় রয় মা বোনেরা
কত বিচার চেয়েই সুবিচার পায় না তারা!

আসে যখন আমাদের একুশে ফেব্রুয়ারি
অনেক ছেলে আছে শুরু করে ফুল চুরি!

ধাপট আর ক্ষমতাশালী মাথামোটা নেতা
শ্রদ্ধা জানায় শহীদদের পায়ে পরে জুতা!

লক্ষ শহীদেরও রক্তের বদলে পাওয়া দেশ
এমনভাবে কি সকল কিছু হয়ে যাবে শেষ?

জাগো জাগো বাংলা মায়ের বীর শন্তানেরা
সবার দিকেই কিন্তু থাকিয়ে যে আছে ওরা!

Similar Posts

  • আমল ও দোয়ার বিশেষ মাস

    কুরআন নাজিলের রমজান মাসসব নেয়ামতে ভরপুর বিশেষ মাসআমলও রয়েছে চারটি যেগুলোপরিপূর্ণভাবেই সম্পাদনের ফলেসব মোরা করব বেহেশতের আশ! আমলগুলোর সঙ্গে আরো সবইজিকির দোয়া যত পালনে বান্দাআল্লাহর সন্তুষ্টিসহ জান্নাত লাভআর জাহান্নাম থেকে পাবে মুক্তিবলে গেছেন ইহা স্বয়ং বিশ্বনবি। দুটি আমল মহান আল্লাহর তরেকালেমার সর্বোত্তম তাসবিহ পাঠক্ষমা প্রার্থনা করা বাকী দুটো হলজান্নাত কামনা আর জাহান্নামেরমুক্তি চাইলে তো পাপ…

  • স্নেহাস্পদ

    মানুষ জাতি সবার শ্রেষ্ঠচাল চলন আচরণ আরকাজে কর্মে হবে উৎকৃষ্ট। গায়ে আছে শক্তি ও বলমহৎ উদ্দেশ্যে চলে যাওজীবনটি করো উজ্জ্বল। স্নেহাস্পদ কত বাছাধনযাতায়াতের রাস্তায় চলেরেখে যাও গুরুদের মন। জীবনটি ক্ষণিকের তরেতপস্যা সাধনায় কাটিয়েসমৃদ্ধি করো জীবন ভরে। নিয়ম মাফিক চলে যারাউপাসনা আরাধনাতে ইহপরকালে মুক্তি পায় তাঁরা।

  • ধৈর্যের জয়

    ধৈর্যের ফলেতো হবে জয়ব্যত্যয় ঘটলে হয় বিপর্যয়প্রতিদ্বন্দ্বীতে জয় পরাজয়। পরাজয়েও মর্যাদার লুপ্তিভাগ্যের ফলও থাকে সুপ্তিইজ্জতের ফল হয় ব্যাপ্তি। উন্নতি করেনা যারা ক্ষিপ্তসুনাম ও যশ হয় নিক্ষিপ্তইজ্জত মর্যাদা রয়না গুপ্ত। ছড়িয়ে ছিটিয়েই রয় খ্যাতিচলতে হবে টিক করে মতিমান ও সম্মানে বাড়ে জুতি।

  • রসাতল

    কোনো কাজে সফলকাম সহজ নয়ব্যর্থতা পরাজিত করে সঠিক আরোসুন্দর ভাবে চালিয়ে যাওয়াটা কতোঅধিক গুরুত্বপূর্ণের বিষয় যেন হয়।  রাতারাতি সাফল্য বলতে কিছু নেইমনোযোগ দিলে দেখবে সব পাওনাতার সগতিতে পর্যায়ক্রমে অনুকূলেউপস্থিত হয়ে উন্নতি রয় অনায়াসেই। কর্তব্য পরায়ণ হলে উন্নতি যত হবেহাত গুটিয়ে বসে থাকলে কখনো ওকাহারো ফায়দা হবে না তবে চেষ্টারউদাহরণ সবার সম্মুখে প্রকাশ রবে। উন্নয়ন উন্নতির…

  • অখাদ্য-কুখাদ্য !

    সবে প্রতিদিন খাবারের নামে অখাদ্য-কুখাদ্য খাইমৃত্যুর দিকেতে একপা দু’পা করে ধাবিত হয়ে যাই। কেহোও বলে না তো মানুষ চিরদিন বেঁচে থাকবেযার যতো হায়াত রেখেছেন ততো দিন সে টিকবে। সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালা নির্ধারণের মালিকধরণীর বুকে যা কিছু বিদ্যমান সব কিছুর খালিক! খালিক আরো মালিক পাক পরওয়ারদিগার যিনিসৃষ্টিকুলে যা আছে সবার খাবার দান করেন তিনি! আমরা আশরাফুল…

  • নিথর দেহখানি

    খুব ভোর হলে শুনতেপেলাম কান্নার যা সুরচিৎকার করে কাঁন্নারশব্দটি গেলো বহু দূর। বাসা থেকে যথা শীঘ্রবেরিয়ে দেখতেও পাইঅনেক লোকের ভিড়শেষে নিজে সেথা যাই। একটি ছেলে মাটিতেবসে কান্নাকাটি করেতাকে জিজ্ঞাসার পরআরোও কাঁদে জোরে। কাতর কন্ঠেতে তখনদু:খের সব বলে যায়বাস দুর্ঘটনায় একটিমৃত্যুর খবর সে পায়! ছেলেটি দুর্ঘটনার স্থলেগিয়ে সে উপস্থিত হয়পরে দেখে তার বাবারমরদেহ সেথা পড়ে রয়!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *