জাল নোটে সয়লাব
সক্রিয় জাল নোটের কারবারিরা রোজা এবং ঈদ ঘিরে
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কত ধরা
পড়েছে অসংখ্য জাল নোট আমাদের বাংলাদেশ জুড়ে।
চার হাজার থেকে বেশি ব্যাংকিং চ্যানেলে পড়েছে ধরা
সবচেয়ে যে বেশি হচ্ছে এক হাজার টাকার জাল নোট
এ গুলো দরিদ্রের হাতে পড়লে তারাও যায় মাটে মারা।
বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সূত্রেই জানা গেছে এ তথ্য
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ
ব্যাংক যার বাণিজ্যিক ব্যাংক গুলোকে তা অবশ্যই সত্য।
বিভিন্ন উৎসবের আগে কুচক্রীদের তৎপরতা বৃদ্ধি পায়
তাদের অপতৎপরতা প্রতিরোধে আইন শৃঙ্খলাবাহিনীর
কঠোর শাস্তি ভোগও করে যখন তাদের হাতে ধরা খায়।
ঈদুল ফিতর ঈদুল আজহার আগে নোট বাজারে ছাড়ে
প্রতি বছর বাংলাদেশ ব্যাংক যত মূল্যমানের নতুন টাকা
এর সাথে জাল নোটের কারবারিদের তৎপরতাও বাড়ে।
মানুষের কেনাকাটাই অনেক বাড়ে প্রত্যেক ঈদের আগে
অপচেষ্টা করে বিভিন্নভাবে বাজারে দেয় তো ওরা ছেড়ে
জাল নোটের কারবারিদের অপতৎপরতা সুযোগে লাগে।