ডিগবাজী খায়
উড়ন্ত পাখিরা ডানা মেলে উড়ে
এদিক সেদিক ডিগবাজী খেয়ে
মনের খেয়াল খুশিতে কত ঘুরে।
ওদের স্বাধীনতার নেই তো শেষ
যখন তখন যথায় তথায় ফুর্তির
গানে অন্তরে থাকে আনন্দ বেশ।
আল্লার মহিমার ফলে যায় চলে
দূর হতে দুরত্বে অজানা অচেনা
রাস্তায় তাদের দলে গিয়ে মিলে।
ওদের বাধা ধরা নীতি নেই কোন
উড়ন্ত অবস্থায় গাছের শাখায় বা
মাঠে ময়দানে যেথা সেথায় যেন।
ঐ সব স্থানে খাবার দাবার করে
আল্লার কৃপায় তাদের ঠিকানায়
জীবন যাপন সুখ শান্তিতে সারে।