দু:খ কষ্টে জীবন

হরেক রকম কষ্ট যার অভাব নেই দেশে
নীল কষ্ট লাল কষ্টও পাথর চাপা সবুজ
ঘাসের সাদা কষ্ট আলোর মাঝে কালো
কষ্ট কাঁচা হলুদ রঙেরই যত কষ্ট মালটি
কালার শত কষ্ট রয়েছে সর্বস্থানে ঘেষে!

কষ্ট ও দুঃখের এই মায়ায় অনেক বন্দী
প্রাকৃতিক নিয়মে পৃথিবীতো প্রতিনিয়ত
ব্যতিক্রম কোন না করে তার কক্ষ পথে
ঘুরছে নিয়মিত ধরার বুকে আমরা যত
করছি চলার শত সহস্র জাতের ফন্দি !

আপনি ও আমি ভাগ্য পরিবর্তনের জন্য
আমাদের যে ছুটে চলা কোনো অংশে তা
এই আহ্নিক গতির চেয়ে কি কম মনে হয়
আহ্নিক গতি ও বার্ষিক গতির পরিবর্তন
হওয়া সত্বেও ব্যতিক্রমেই চলছি হয়ে হন্য!

মানুষ অদম্য তাকে দমিয়ে যায় না রাখা
নানা পরিবর্তনের ভিতর দিয়ে যেতে তো
অনেক সময় মোদের পথে চলা সাময়িক
সময়ের জন্য থেমে যায় মানবীয় আবেগ
বা থেমে যাওয়ার এই সময়েও হয় বাঁকা !

দুঃখ কষ্ট মোরা কতো উল্লেখ করে থাকি
মনে করি আমরা হয়তো এই দুঃখ কষ্ট ই
আমাদের চির দিনের সাথীও হয়ে আছে
চলমান জীবন থামিয়ে দিবে সবার রাস্তা
ধনী গরীব নির্বিশেষে কতোনা দেই ফাঁকি !

Similar Posts

  • অফুরন্ত দয়া পাই !

    মোর প্রিয় ছোট দু’টি নাতনী যারাসকাল দুপুর সন্ধ্যায় রাতের বেলাখেলা ধুলাতে রতো থাকতো তারা। জেগে উঠার পরেই দাঁত ব্রাশ করেডাইনিং রুমটিতেও উপস্থিত হয়েইহাসি খুশি করে চেয়ারে বসত পরে। আনন্দ ফুর্তিতেও তারা মগ্ন থেকেযৎ সামান্যই নাস্তা ও পানীয় সেরেকথা বার্তাতেই কখনো যেত বেঁকে। পক্ষে বিপক্ষে তারা করতো নালিশতাদেরকে সামলাতে সোহাগের ছলেকিছুক্ষণ ওদের জন্য চলত সালিশ !…

  • হিজরি নববর্ষ

    সুখ সমৃদ্ধি নতুন বছরে হোক ভরাসবার জীবনে চলে আসুক আলোদুঃখ-কষ্ট দুর্ভোগ থাকুক দূরে সরা। মেঘের ঝড়ো হাওয়াতে ভেসে যায়বছর শেষে নতুন বছরের আগমননতুন আলোকিত স্বপ্ন নিয়ে আয়। নতুন বছর হোক সুখ-শান্তির দ্বারাঅজস্র অঢেল স্নেহের বন্ধনে আরসহানুভূতি পূর্ণ হউক অন্তরে সারা। আসছে কোন ভেলা খুশীতে ভেসেনব বর্ষের উপস্থিতি প্রকৃতির মাঝেতাই তো মন সেজেছে রঙিন বেশে। নিয়ে আসুক নববর্ষ…

  • মন ছানাবড়া !

    অনেক লিখা হয়ে যায় তেড়া বেড়াএমন কিছু লিখা হয়নি তো মনগড়া! কখনো লিখতে যেন করি তাড়াহুড়াকবিতাটি পড়ে নিবেন আগা গোড়া! কি আর লিখতে পারি মন ছানাবড়াবাস্তব চিত্রে মনে আসে যুদ্ধেই লড়া! জীবন যুদ্ধের সময়ও হয়েছে সবারচোখ বুজে থাকাটা হবে না আবার! আজব চলাচল আর ভয়ংকর কতোবিরাজমান বেহায়াপনা আছে যতো। স্বাভাবিক বেশ ভূষ পরিবির্তন করেছেলে-মেয়ে,মেয়ে ছেলের…

  • জঙ্গীর অপবাদ

    সমাজের সান্নিধ্যে আজকতো কিছু জানার ইচ্ছে ,রোহিঙ্গা কেন দেশ ছেড়েপরের দেশে পাড়ি দিচ্ছে? ঘাতের জন্ম আঘাত হতেরয়েছে যে ইতিহাস সাক্ষী ,উগ্রবাদী জঙ্গীর অপবাদআরো সন্ত্রাসীটা বাদ কী? মানবতাবাদীর কাছে খুববেশী জানতে ইচ্ছে করে ,কেন ভারতের ঐ আসামেপ্রচুর মুসলিম জাতি মরে? এ পারে যদি সামান্য ঢিলকোননা হিন্দুর গায়ে পড়ে ,কতো হৈ চৈ ও পারে করেসমস্ত পৃথিবীটা যেন…

  • যৌথ পরিবারের শিশু

    সামাজিক প্রেক্ষাপটেও কত,একক পরিবার বাড়ছে শত। যৌথ পরিবারে সুবিধা থাকে,একক পরিবারে যা না থাকে। যৌথ পরিবারে শিশুর সমস্যা,দূর করে দেয় সবার তপস্যা। একাকীত্বে ভোগে না শিশুরাপায় না কষ্ট শিশু কিশোররা, মানসিক স্বাস্থ্য ও ভালো হয় ,খেলা ধুলার পরিবেশ যে রয়। মিলেমিশে থাকার মানসিক,প্রতিবেশী যত যে আবাসিক।

  • রাতারগুল জলাবন

    বাংলাদেশের একটি মিঠা পানির জলাবনসিলেটের গোয়াইনঘাটে অবস্থিত দর্শনিয়নান্দনিক জলাবন রাতারগুল কত আকৃষ্টকরে প্রত্যন্ত অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতাআরো সর্বস্তরের লোকের কেড়ে নেয় মন। একমাত্র জলাবন হিসেবে মনে করা হতোরাতারগুলকে একসময় বাংলাদেশে তবেপরবর্তীতে জুগির কান্দি মায়া বন বুজিরবন ও লক্ষ্মী বাওড় জলাবন নামে আরওজলাবনের বাংলাদেশে খুঁজ মিলে কতো। সবার মধ্যেও অন্যতম জলাবন রাতারগুলপৃথিবীতে মিঠা পানির কেবল বাইশটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *