নতুন ফর্মুলা

জিনিসের দাম বাড়ছে ভাবনা নেই তাতে
সব সামাল দিতে হয় একা নিজের হাতে।

কতো নতুন পদ্ধতিতে শিখানো হয় রান্না
বলুন দেখি সত্য করে কারা ইহা চান না?

সবার জন্যে বক্তব্যে প্রকাশ করেন তারা
কত সুন্দর বলেন রাদ’তে পেঁয়াজ ছাড়া।

যখন তেলের মূল্য নিয়ে চললো বলাবলি
মিডিয়ায় সাক্ষাৎকার নিলেন খোলাখুলি।

আরো ক’দিন পরে পাবে না বাজারে মুলা
তখন হয়ত প্রকাশ হবে নতুন এক ফর্মুলা!

কতো কিছুই বলা হবে নতুনভাবে করতে
জল দিয়েই রান্না করো তেলের পরিবর্তে!

পেঁয়াজের কাজ কুমড়ায় এখন নাকি হয়
আরো যেনো কতো কিছু প্রকাশ হতে রয়!

Similar Posts

  • বিরহ যাতনা !

    হে প্রাণের বন্ধু কেমন আছো ভাইদীর্ঘদিন ধরে কতো প্রতিক্ষা করেতোমার কোনো খোঁজ খবরই নাই। অনেক অনুসন্ধান করেও হয়ে হন্যদিক বিদিক ছুটা ছুটি করেই যাচ্ছিআমি তোমার জন্যে কতোই নগন্য। তুমি বল আমি এখন কোথায় যাইঅনোন্যপায় হয়ে দিশে হারার মতসুখ শান্তি আরাম কবে আরো পাই? তোমাকে ছাড়া শান্তি পাব কোথায়যদি আর কোনো শান্তির তথ্য পাইযত দূরে হউক…

  • কাফিরদের তরে

    নবী (সা.)কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেনতাদের রুহকে শরীরে ফিরিয়ে আনা হবেদুজন ফেরেশতা তয় বসিয়ে প্রশ্ন করবেনরব দ্বিন রাসুল( স.) প্রসঙ্গে জেনে নিবেন। ফেরেশতা তাদেরকে প্রশ্ন করে জানবেনতাদের রব কে? দ্বিন কী?তোমাদের মধ্যেপ্রেরিত হয়েছিলেন তিনি কে?বলবে হায়!মোরা কিছু ই জানিনা তারা উত্তর দিবেন! তখন তো একজন আকাশের দিক থেকেঘোষণাকারী ঘোষণা করবেন মিথ্যা কথাতাই তাদের তরে জাহান্নামের একটি…

  • কাপুরুষ যতো !

    দু’টি মাত্র পন্থায় হওয়া যায় সফলসঠিক লক্ষ্য নির্ধারণ করে ঠিক যাকরার নিত্য প্রয়োজন আর দ্বিতীয়হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে গেলেকখন কেউ জীবনে হবে না বিফল। কাহারো হয়তো যেন পরীক্ষা আছেআগামী কালই নির্ধারিত কিন্তু এটাতার কাছে কোন ব্যাপার নয় কারনশুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটাপাতায় ভবিষ্যৎ অনির্ধারন রয়েছে। ভাগ্যের দিকে চায় কাপুরুষ যারাআর শক্তির দিকে নির্ভর করে যাএ…

  • শোকে কাতর !

    একমাত্র পুত্র মা বাবারদ্বিতীয় কোন ভাই বোনছেলেটির নাহি থাকাতেঅধিক আদর সোহাগেসে প্রতিপালিত হয়েছেকষ্ট কি জিনিস সামান্যঅভিজ্ঞতাও নেই তার! একদিন যা ঘটে ছিলোছেলেটি গভীর ঘুমেতেযখন খুব বেশী বিভোরতখন আচমকা কয়েকপুলিশ এসে ঘরের চারদিকে ঘিরে শেষে তারাতাকে ধরে নিয়ে গেল! অশ্রু ভেষেই ছিলো তারঅবিরত মর্মস্পর্শী কান্নাশুনে মুহুর্তে সেথা হৃদয়বিদারক ঘটনা ঘটে এবংচতুর্দিকের বাতাস ভারীহয়ে উঠে উপস্থিত সকলঅনুতপ্ত…

  • পণ্য নিয়ে ধন্য

    দুপুর গড়িয়ে সন্ধ্যা,বাজার হাটে ধান্দা।কেউ বিক্রির দায়,ঠিক ক্রেতানি পায়।বসেছে নিয়ে পণ্য,অনেকে হয়েছে ধন্য।সন্ধ্যা গড়িয়ে রাত,যায় কষ্টে দিন পাত।গরীব দুঃখী যারা,কত দুর্ভোগে তারা।ধনী বিত্তশালী যত,সুখে আছে যে শত।

  • ছায়াতলে রাখো !

    খোদা তুমি রাহমানুর রাহিমঅনুগ্রহ করে মার্জনা করোতুমিতো আহকামুল হাকিম! পড়ে আছি এ ভবের ধাঁধায়পুরো জীবনে অসীম কাঁদায়নেই যে আখেরাতের সদায়! তালা চাবি নেই মোর কাছেতুমি মাওলার সবতো আছেতোমার খানায় জীবন বাঁচে! রাখ আল্লাহ পাক ছায়াতলেআমায় দিও না দূরেই ঠেলেউদ্ধারও করো আপন বলে! সকল যেন যার-তার ভাবেবিশাল ধরণীতে সৃষ্ট জীবেতোমার ই মহিমা গায় সবে! খোদার গুনগান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *