নিরাময় কেন্দ্র
মাদকাসক্তি এক সর্বনাশা ব্যাধি রূপে স্বীকৃত
বর্তমান সমাজে এই সমস্যা কেবল আমাদের
দেশেই নহে বিশ্বব্যাপী বিস্তৃত এর কারণে সব
মাদক সেবীদের মন মানসিকতাও হয় বিকৃত।
নির্মূলের লক্ষ্যে বহু প্রতিষ্ঠানও গড়ে উঠেছে
বিভিন্ন সময়ে দেশে সরকারি ও বেসরকারি
এই সকল প্রতিষ্ঠান মাদকাসক্তি নির্মূলেরও
অনেক তো কার্যকর ভূমিকা পালন ঘটেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব মতে
রাজধানীসহ সমগ্র দেশে ৩৫১টি বৈধ মাদক
নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র রহিয়াছে যাহার
মধ্যেতে সরকারি চারটি আছে রাজধানীতে।
লাইসেন্সপ্রাপ্ত চারটি ছাড়া বেসরকারি আছে
নিরাময় কেন্দ্রের সংখ্যা ১০৩ টি সমগ্র দেশে
লাইসেন্সপ্রাপ্ত ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের
সংখ্যা অন্তত দেড় হাজারেরও হিসাব রয়েছে।
বেসরকারিভাবে লাইসেন্স প্রদান করে থাকে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যাহার ই অন্তত
১২টি শর্ত পূরণ করতে হয় লাইসেন্স পাওয়ার
পূর্বশর্ত হিসেবে এতে নিয়ম রয়েছে পুরোমতে।