নিয়মিত ব্যায়ামের উপকারীতা

বারবার আপনাকে সবাই নিশ্চয়ই বলছেন যে, রোজ অল্প হলেও ব্যায়াম করতে।

জিম বা যোগ ব্যায়ামের ক্লাসে যেতে না পারলেও হবে, হাঁটার জন্য বরাদ্দ রাখুন রোজ অন্তত ঘণ্টা খানেক সময় ।

অথবা সিঁড়ি ভেঙে ওঠা-নামা করুন টানা আধ ঘণ্টা –  সেটাও কাজে লাগবে।

আসল কথা হচ্ছে, আপনি যা খাচ্ছেন এবং যতটা ক্যালোরি প্রতিদিনের কাজ কর্মে খরচ করছেন তার মধ্যে একটা ব্যালান্স রাখতে হবে।

একমাত্র তাতেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু তা ছাড়াও নিয়মিত ব্যায়ামের আরও কয়েকটি বিশেষ গুণ আছে।

সেগুলি কী, সে সম্পর্কে আপনার কোনও ধারণা আছে কী?

ব্যায়াম আপনার মুড ভালো রাখেঃ 

নিয়মিত ব্যায়াম মুড ভালো রাখতে ও অ্যাংজ়াইটি কমাতে দারুণ কার্যকর।

ব্যায়াম করলে এন্ডরফিন হরমোনের ক্ষরণ হয়, তা ছাড়া সেরোটনিন হরমোনের প্রতি মস্তিষ্কের সংবেদন শীলতাও বাড়ে।

সব চেয়ে জরুরি বিষয় হচ্ছে, আপনি ঠিক কতক্ষণ সময় নিয়ে কত জটিল ব্যায়াম করছেন ।

মন ভালো করার জন্য সেটা মোটেই বিচার্য হয় না। এই হরমোন গুলি নিঃসৃত হবে আধ ঘণ্টা হাঁটলেও !

এনার্জি বাড়াতে ব্যায়াম দারুণ কার্যকরঃ

আর এ কথাটা একেবারে ঠিক! অফিসের মাঝপথে গিয়েই যাঁদের চোখ টেনে আসে।

আর যাঁরা কাপের পর কাপ চা বা কফি পান করে মিটিংয়ে গভীর মনোযোগে বসের কথা শোনার ভান করতে হয়।

তাঁরা অতি শীঘ্র অবশ্যই ব্যায়াম করতে আরম্ভ করুন। প্রথমদিকে ক্লান্তি আসবে – সেটাই স্বাভাবিক।

কিন্তু কিছুদিন পর শরীর মোটামুটি অভ্যস্ত হয়ে গেলেই বুঝবেন যে, কতটা বাড়তি এনার্জি মেলে ব্যায়াম করলে!

যাঁদের ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম থাকে, তাঁদের ক্ষেত্রে তো অন্য চিকিৎসা আছেই ।

অথবা ঔষধ পত্রের চেয়ে ব্যায়াম ও স্ট্রেচিংই বেশি কার্যকর হয়ে দাঁড়ায়।

ভালো রাখে ত্বকঃ

আমাদের শরীরে যে ফ্রি র‍্যাডিকালস থাকে, তা কোষের নানা ক্ষতি করে।

তার সঙ্গে লড়াইয়ের জন্যই তাজা ফল ও শাকসবজি থেকে অ্যান্টি অক্সিডান্টের প্রয়োজন হয়।

সব সময় যে তাতেই ষোলো আনা ফল মেলে, তা নয়।

যেটুকু ক্ষতি রোজ হয়, তার কারণেই বাড়ে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা।

আর অক্সিডেটিভ স্ট্রেসের ফলে ক্রমশ খারাপ হতে থাকে আপনার ত্বক।

যাঁরা রোজ খানিকটা হলেও ব্যায়াম করেন, তাঁদের শরীরে প্রাকৃতিক ভাবেই ;

অ্যান্টিঅক্সিডান্ট তৈরি হয়, বাড়ে রক্ত চলাচলের পরিমাণও।

আর এই দুইয়ে মিলে ক্রমশ ঝল মলিয়ে উঠতে আরম্ভ করে আপনার ত্বক।

ঘুম ভালো হয়ঃ

ব্যায়ামের ফলে আপনার শরীরের তাপমাত্রা বাড়ে নিয়ন্ত্রিত মাত্রায়।

যখন আপনি বিশ্রাম নেবেন বা ঘুমোতে যাবেন, তখন শরীরের তাপমাত্রা ঠিক সেভাবেই কমতেও আরম্ভ করবে।

তাতে গভীর নিদ্রা সুনিশ্চিত হয়। বিশেষ করে, একটু বেশি বয়সে অনেকেরই ঘুমের সমস্যা হতে দেখা যায়।

তাঁরা মডারেট ফিজ়িকাল এক্সার সাইজ়ের সাহায্য নিয়ে নিশ্চিত ভাবেই উপকৃত হবেন।

উন্নত হয় যৌন জীবনঃ

নিয়মিত ব্যায়ামের ফলে আপনার স্ট্রেস কমবে, বাড়বে ফ্লেক্সিবিলিটি, শক্তিশালী হবে কার্ডিওভাস্কুলার সিস্টেম।

রক্ত সঞ্চালন উন্নত হয়, টোনড হয় প্রতিটি পেশি ও হাড়। এর মিলিত ফল হিসেবে যৌন সক্রিয়তাও বাড়ে।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে যাঁদের যৌন মিলনে আগ্রহ কমে যায়।

তাঁরাও নিয়মিত ব্যায়ামের ফলে সুস্থ হয়ে ওঠেন।

নানা ক্রনিক শারীরিক সমস্যা কাটায় ব্যায়ামঃ

ডায়াবেটিস, হার্টের সমস্যা, হরমোনের ইমব্যালান্সের মতো ক্রনিক সমস্যায় ভুগছেন?

সেক্ষেত্রেও আপনার রুটিনে পরিবর্তন আনতে পারে নিয়মিত ব্যায়ামের অভ্যেস।

ওজন নিয়ন্ত্রণে থাকেঃ

ব্যায়ামের বিষয়ে বিশদ ভাবে আর কিছুই বলার নেই।

ব্যায়াম করলে যে শরীর টোনড হয় আর ওজন কমে, তা মোটামুটি সবাই ভালো জানেন।

Similar Posts

  • ব্যায়াম সুন্নত

      নবিজী(সা.) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাজ করতে পছন্দ করতেন। নিজের কাজ নিজেই করতেন। পরিশ্রম করতেন, ব্যবসা করতেন । বাস্তব জীবনে নবীজীর সব কাজই ছিল সুস্বাস্থ্য, সুস্থতা ও আত্ম নির্ভরশীল হওয়ার অনন্য। রেসালাতের দায়িত্ব পালনের পাশা পাশি ইসলামের শুরুতেই নিজের কাজ নিজে করতেন। পরিশ্রম করতেন, সুস্থতা কিংবা অসুস্থতায় পদক্ষেপ গ্রহণ করতেন। তিনি কোনো কাজকেই ছোট…

  • গলা ও বুক জ্বালাপোড়ায় করণীয়

    ১৯৯৯ সাল থেকে বিশ্ব জুড়ে প্রতি নভেম্বরে GERD সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে। এরই ধারাবাহিতায় চলতি বছরও ২১ থেকে ২৭ নভেম্বর বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও গলা-বুক জ্বালাপোড়া প্রতিরোধ সচেতনতা সপ্তাহ পালিত হবে ।অনেক রোগী ডাক্তারদের কাছে গিয়ে বলেন-মাঝে মাঝেই টক ঢেঁকুর ওঠে বা মুখে তিতা লাগে, গলায় জ্বালাপোড়া করে, খাবার গিলতে কষ্ট হয়, খাবার অনেক…

  • ব্যায়াম চৰ্চার টিপস

    টিপস-১ঃ ব্যায়াম চৰ্চার শুরুতে ২ থেকে ৫ মিনিট ওয়ার্ম আপ করে নিন। জগিং করার পূর্বে৫ থেকে ১০ মিনিট ওয়ার্ম আপ বেশআরাম দিবে।  টিপস-২ঃ যদি সুইমিং করতে চান প্রথম দিকে ধীর গতিতে শুরু করুন । বডি ওয়ার্ক আউটের পূর্বে হালকা জগিং হার্ট রেট বৃদ্ধি করতে বেশ সাহায্য করবে।  টিপস-৩ঃ চেষ্টা করুন প্রতিদিন অন্তত ৩০ মিনিট এরোবেটিক এক্সার…

  • রক্ত শূন্যতার ৫ টি লক্ষণ

    বিভিন্ন কারণে শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে। এটি সবচেয়ে বড় অপুষ্টি আয়রনের অভাব কিংবা থালাসেমিয়ার মতো রোগ-এর কারণ হতে পারে। এ ছাড়াও শরীরের অভ্যন্তরীণ ক্ষত থেকে হওয়া রক্তক্ষরণের ফলেও শরীরে দেখা দিতে পারে রক্তশূন্যতা। পরিবারের কেউ রক্তশূন্যতায় ভুগলে অন্যান্যদেরও হওয়ার ঝুঁকি বাড়ে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে প্রতি লিটার রক্তে ১৩৫ গ্রাম। আর নারীদের ১২০…

  • ব্যায়াম ও খাদ্য নিয়ন্ত্রণ

    ওজন হ্রাস আপনার স্বাস্থের উন্নতি ঘটায়, মাত্র ৫% থেকে ১০% ওজন কমিয়ে আপনি পেতে পারেন অনেকগুলো স্বাস্থ্য সুবিধা- ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে যায় এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। রক্তচাপ এবং রক্তে চর্বির পরিমান কমায়। আর্থ্রাইটিসের ঝুঁকি কমিয়ে দেয়। শ্বাস-প্রাশ্বাসের উন্নতি ঘটায়। রাতে ভালো ঘুমের নিশ্চয়তা দেয়। ওজন কমানোর উপায়ঃ…

  • ব্যায়ামঃ যে কারণে মনকে ঠিক রাখতে প্রয়োজন

    নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে যে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্ত থাকা যায়। এ ছাড়া পেশি, হাড়, হৃৎপিণ্ড, ফুসফুসসহ, আমাদের বিভিন্ন অঙ্গকে সুস্থ রাখা যায়; এসব কথা বর্তমানে কম-বেশি সবাই জানেন। তবে, নিয়মিত শারীরিক ব্যায়াম যে আমাদের মস্তিষ্কেও প্রভাব ফেলে। আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী ভূমিকা পালন করে, এই বিষয়ে খুব কমই আলোচনা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *