ব্যায়ামের রুটিনটাকে ভাগ করে নিন

ডায়েট ও ফিটনেস  

অফিসের সিটে বসে কাজ করা আর বাড়িতে বসে ঘর আর বাইরে দুটো দিকই সামলানো মোটেই সহজ কাজ নয়।

সারাদিন চেয়ারে বসে কাজ করতে গিয়ে বাড়তে পারে ওজন, তা থেকে আসতে পারে ডায়াবেটিস ও নানা হরমোনাল সমস্যা।

তার চেয়েও বড়ো কথা হচ্ছে, সাম্প্রতিক কিছু সমীক্ষা থেকে জানা গিয়েছে, দিনে একবার মাত্র ব্যায়াম করে সারাদিন চেয়ারে বসে কাটালে তেমন লাভ হয় না।

শরীরকে আর্দ্র রাখতে গেলে যেমন সারাদিন ধরে জল খাওয়ার কথা বলা হয় বা এনার্জির জোগান দেওয়ার জন্য সারা দিন ধরে আমরা অল্প অল্প খাবার খেতে থাকি।

ঠিক সেভাবেই ব্যায়ামটা পুরো দিনের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

যাঁরা কাজের ফাঁকে ফাঁকে সিট ছেড়ে উঠছেন ;

যেমন – ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচার মতো কাজগুলি করছেন, তাঁদের রুটিনটা ঠিকঠাক মত চলছে।

এর পরে যদি আধ ঘণ্টা বা ৪৫ মিনিটের একটা সেশন ব্যায়ামে ঢোকাতে পারেন, তা হলে আর কথাই নেই।

কিন্তু যাঁরা তা পারছেন না, তাঁরা কী করবেন?

আধ ঘণ্টা বা ৪৫ মিনিটের একটা সেশন ব্যায়ামে যাঁরা সময় দিতে পারছেন না তার ও সমাধান আছে।

চেষ্টা করুন প্রতি এক ঘণ্টা কাজ করার পর তিন মিনিটের ব্রেক নেওয়ার জন্য ।

এই তিন মিনিটের মধ্যে এক মিনিট আপনি কোনও ইনটেন্স ব্যায়াম করবেন।

যেমন ধরুন একবারও না থেমে পাঁচটি বারপিস, তার পরের ব্রেকে দশটি জাম্পিং জ্যাক, তার পর দশটি স্কোয়াট এবং তার পর মাউন্টেন ক্লাইম্বার ব্যায়াম করবেন।

হয়তো কখনও সিঁড়িতে উপর-নিচে উঠা নামা করে এলেন। চেষ্টা করতে হবে সারাদিনে যেন মোট ৩০ মিনিট ব্যায়াম করা যায়।

শুনতে যতটা কঠিন লাগছে, আসলে ব্যাপারটা মোটেই কঠিন নয় – বরং অনেক বেশি ফ্লেক্সিবল।

আপনি নিজের সুবিধা মত সময় ও ইচ্ছেমতো ব্যায়াম করতে পারবেন অনেক সহজে।

Similar Posts

  • স্ট্রোক কী? স্ট্রোক হলে কী করবেন?

    স্ট্রোক হল মস্তিষ্কের রক্তনালির একটি রোগ। সেই রক্তনালি ছিঁড়ে যাওয়া অথবা ব্লক হয়ে যাওয়া স্ট্রোকের কারণ। অতএব স্ট্রোক দু’ধরনের১. রক্তনালি ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে হেমোরেজিক স্ট্রোক বলে।২. রক্তনালি ব্লক হয়ে গিয়ে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত না যাওয়া এবং মস্তিষ্ক শুকিয়ে যাওয়া, একে বলে ইস্কেমিক স্ট্রোক।কেন স্ট্রোক হয়?সাধারণতঃ কিছু ক্ষেত্রে অনেকদিন ধরে ধীরে ধীরে বাড়ে স্ট্রোকের ঝুঁকি।…

  • গলা ও বুক জ্বালাপোড়ায় করণীয়

    ১৯৯৯ সাল থেকে বিশ্ব জুড়ে প্রতি নভেম্বরে GERD সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে। এরই ধারাবাহিতায় চলতি বছরও ২১ থেকে ২৭ নভেম্বর বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও গলা-বুক জ্বালাপোড়া প্রতিরোধ সচেতনতা সপ্তাহ পালিত হবে ।অনেক রোগী ডাক্তারদের কাছে গিয়ে বলেন-মাঝে মাঝেই টক ঢেঁকুর ওঠে বা মুখে তিতা লাগে, গলায় জ্বালাপোড়া করে, খাবার গিলতে কষ্ট হয়, খাবার অনেক…

  • যোগ ব্যায়াম

     যোগ ব্যায়াম কেবল একটি আসন নয়, এমন একটি ভারতীয় সংস্কৃতি যা আপনাকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রাখে । এটি ভারতীয় জ্ঞানের পাঁচ হাজার বছরের পুরানো স্টাইল। এটি আমাদের অনেক রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। যোগ ব্যায়াম নিয়ে আজকের পোষ্টে বিস্তারিত আলোচনা করবো। আমরা ফিটনেসের জন্য জিমে যাই, সেখানে প্রচুর মেশিন ব্যবহার করে শরীরকে…

  • বার্ধক্য

    মার্কিন বিজ্ঞানী ড. ডেভিড সিনক্লেয়ার মতে বার্ধক্য একটি ‘ রোগ ‘, যা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। আমরা জানি বার্ধক্য ঠেকানো যায় না, বার্ধক্য একটা প্রাকৃতিক নিয়ম এবং প্রত্যেকেরই নিয়তি। আমরা বেশিরভাগ মানুষ জীবনকে এভাবেই দেখি। কিন্তু জেনেটিক বিজ্ঞানী ডেভিড সিনক্লেয়ার তা মনে করেন না। দুই দশকের ওপর এ বিষয়ে তিনি গবেষণা করেছেন। তিনি বলছেন…

  • ব্যায়াম করার ভালো সময়

    ভোর বেলা সূর্যোদয়ের পূর্বে এবং রাতে খাওয়ার পর ঘুমানোর আগে  ব্যায়াম করার ভালো সময়। সকালে ঘুম থেকে উঠেই ব্যায়াম করা যেতে পারে। দীর্ঘ সময় ঘুমের পর সকালে ব্যায়াম সারা দিন ফুর ফুরে রাখতে পারে শরীরকে ।  প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ৩০মিনিট বা ১ ঘন্টা ব্যায়াম করুন তাতেই যথেষ্ট।  এ ছাড়া সন্ধ্যার আগে বিকেলটাও ব্যায়াম…

  • শারীরিক সুস্থতায় ব্যায়ামের ভূমিকা

    শারীরিক ব্যায়াম(Physical exercise) হল যে কোন শারীরিক কার্যক্রম যা শারীরিক সুস্থতা রক্ষা বা বৃদ্ধিতে সাহায্য করে। এর অপর একটি অর্থ হল নিয়মিত আন্দোলন শরীরের বিভিন্ন স্থানে । বিভিন্ন কারণে ব্যায়াম করা হয়, যেমন- মাংসপেশী ও সংবহন তন্ত্র সবল করা, ক্রীড়া-নৈপুন্য বৃদ্ধি করা, শারীরিক ওজন হ্রাস করা বা রক্ষা করা কিংবা শুধু উপভোগ করা। নিয়মিত ব্যায়াম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *