পরিশ্রম উন্নতির তরে

ধরণীতে মনে প্রাণে কাজ করে যাবে
উন্নতির সঠিক পথ তুমি খুঁজে পাবে।
একাগ্র চিত্তে করবে সাধনা যত লোক
দূরিভূত হয়ে যাবে তাদের কষ্ট ভোগ।
মনোযোগ দিয়ে কাজ করেছেন যারা
সুখ আর শান্তি অর্জন করেছেন তারা।
অবহেলা আলসেমি আরো নাহি করে
পরিশ্রম করো সবেই উন্নতির ও তরে।
সংকির্ণ সময়ের জন্যই এসেছি মোরা
কষ্ট ও অধ্যবসায়ে বদলে দিবো ধরা।
প্রত্যেক মূহুর্তের মূল্য দিতে পার যদি
সাচ্ছন্দ্য বোধ করবে সবাই নিরবধি।
অবহেলা আলসেমিতেই রয়েছে যত
অসুবিধা সমস্যায় ভোগে তারা শত।
ধরনী জোড়ে মোরা যত মানব জাতি
চলাচল করো দিয়ে সঠিক মতি গতি।
নিজেদের ভালোর জন্য যতই আছে
মন দিয়ে অর্জন করো লেগেই পাছে।
আমরা অন্যের জন্য কাজ করি যারা
ইহ আর পরকালে শান্তি পাবো মোরা।
মংগল করো সবে পাড়া পড়শীর তরে
মনে প্রাণে শান্তি পাবে জীবন ও ভরে।

Similar Posts

  • বিরহের অশ্রু

    তোমারই বিরহ কষ্টের অশ্রুকত যেন গড়ায় চোখে ,সে কষ্ট আরো শত ভয়ংকরবুঝে যারা থাকে দু:খে! কখনো কেউ যদি পর দুঃখেনাহি হতে পারে সে দুঃখিত,সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি নামকখনো যে না হওয়া উচিত। দুঃখ এড়াবার জন্যে যে আশামিটেনা অনেকের জীবনে ,ধৈর্যের যত বাঁধ না ভেঙে তারসহ্যের বল যেন পায় মনে! অসংখ্য অগনিত মানুষ ধরণীহতে চীর তরে…

  • হাস্যরস

    হাস্যরস বোধ প্রায় উঠে গেছে বললেই চলেকর্মব্যস্ত এই পৃথিবীতে ব্যস্ততার কারণে বইপড়ার সময়টুকুই আজ মানুষের নাহি মিলে। পরিশ্রান্ত হয়ে পড়ে সে খোঁজে দু-দণ্ড প্রশান্তিএই রুটিন মাফিক জীবন অতিবাহিত করায়সৎ সত্যনিষ্ঠ চলে খুব বেশী থাকেনা অশান্তি। নির্ভেজাল হাস্যরসের বিকল্প আর কিছু নাইমনের প্রফুল্লতা এক গাল হাসি মানুষকে কতকষ্ট লাঘব করতে সাহায্য করার সুযোগ পাই। ট্রেনে বাসে…

  • কার ভাগ্যে কি ঘটে

    সকাল থেকে বিকেল পর্যন্ত দিক বিদিক ছুটেশিশু কিশোর যুবক বৃদ্ধ অসংখ্য লোক বটেবলা যায়না কার ভাগ্যে কখন কি যায় ঘটে। কেউ ই জানেনা কখন কোন বিপদে পড়ে ?অনায়াসে করে যাতায়াত নিশ্চিন্তে নির্বিঘ্নেদৈবাৎ দুর্ঘটনা ঘটলে জীবন যুদ্ধে যেন লড়ে! ফলে জীবন হানি অনেক লোকের যায় ঘটেকত মানুষের হতাহতের খবর পত্রিকায় রটেঅধিকন্তু আরো কতজন বিকলাংগ হয় বটে।…

  • ওদের রুখবে কে

    রাত ১২টার পর হয়ে যায় তারিখ বদলমানুষ বদলে যায় সুযোগ বুঝে যেখানেথাকেনা তাদের সেখানে কোন আদল। সুযোগ সন্ধানী বলে একটি কথা আছেকথাটা শোভন নয় যা বললেই চোখেরসামনে বদলোকের চেহারা এসে মিশে। আমাদের দেশে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছেএসব লোকের সংখ্যা রাজনৈতিক ক্ষেত্রেবিশেষ করে এরা প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে। রাজনীতি দেশের প্রধান যা চালিকা শক্তিরাজনৈতিক আন্দোলনেরতো ফসল প্রিয়মাতৃভূমির…

  • নিরক্ষরতায় জূটে

    বাংলাদেশে অন্যতম কারণনির্যাতনের শিকার হয় নারীঅজ্ঞতা নিরক্ষরতারই ফলেনারী শিক্ষার হার যত তুলনামূলক অনেক কমই হওয়ায়ওদের হয় না নির্যাতন বারণ। নিপিড়ন যতো হয়ে তো থাকেযদি চো শহর অঞ্চলের দিকেলক্ষ্য করি তয় দেখতে পাবোশহরাঞ্চলে নারী শিক্ষার হারকতো বেশি যার জন্য ওদেরঅত্যাচার অনেক কম থাকে। উচ্চ শিক্ষার আগে ঝরে পড়েগ্রাম অঞ্চলের নারীরা কতোইফলে নারীদের সচেতনতা পূর্ণহয় না এই…

  • অযত্ন

    আশে পাশে অনাদরে থাকে কত লোকসীমাহীন কষ্টে আছে মনে তাদের দুঃখ। শত দুর্ভোগ ওদের যেন নেইতো হিসাবআজীবন কষ্ট করে যার হয় না নিকাশ। অসংখ্য অবহেলা আর অনাদরে রয়দিনরজনী কাটে তাদের কষ্ট যত সয়। দিনাতিপাত কাটায় তো ঘর বাড়ি ছাড়াকুটুম খেশ ও আত্নীয় স্বজন সবই হারা। জীর্ণ শীর্ণ কুটিরেই থাকে তাদের বাসসামান্য ঝড় বৃষ্টিতে ঘরের হয়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *