ফল্গুধারা

আমোদ শখ হয় তো পূর্ণ
পিতা – মাতার টাকাতে,
নিজের রুজি চলে যায়
যতো প্রয়োজন মেটাতে।

জীবন চলে কঠিন যুদ্ধে
সব রঙ কেন বদলে যায়?
আনন্দ খুশির কত জীবন
মুহুর্তে হয় রে মলিন হায়!

হাসি খুশির সকালগুলি
চলে গেলো কোথায় হায়?
মলিন মুখের সন্ধ্যা কত
হাসি ব্যতীত কেটে যায়।

বাঁধনগুলো বাঁধতে গিয়ে
নিজেই হলাম বাঁধনহারা,
হাসি ফুটাতে সবার মুখে
আমিই হলাম ছন্নছাড়া।

সবাই ভাবে কতই সুখী
মুখে থাকে সর্বদা হাসি,
ক্লান্ত আমি ভীষণ ভাবে
আড়ালেতে দুঃখ রাশি।

সকলের মুখে ফুটিয়ে হাসি
তবু তো আনন্দ আমি পাই,
বেপরোয়া যত হয়ে সবার
পরোয়া কত যে করি তাই।

সাধও জাগে বইয়ে দিতে
ফুর্তি আনন্দের ফল্গুধারা,
জগতটাকে পাল্টে ফেলি
দেই মুছেতো সকল জ্বরা।

Similar Posts

  • তেজস্বী বীর

    রে চঞ্চল তেজস্বী বীরতোমার গতি কর ধীর।তুমি না হওতো অস্থিরকরো তোমার মনস্থির।লাভ নেই হয়ে অশান্তঅগ্রসর হও হয়ে শান্ত।ভাগ্যে কি যেন জোটেকখনো কত যায় ঘটে।কতজনও খেলে মাটেকেউবা নদীর ও ঘাটে।কাহারও ভাগ্যে বিপদবাকী সব রয় নিরাপদ।বাহাদুরের ও কত মতিতারাও হয় সমাজপতি।তাদের গতি হয় অধিরটকাতে সরল ও বধির।

  • শতো অবদান !

    মানুষের মধ্যে মহব্বত নাইবর্তমান যুগে এসবের কিন্তুএকেবারেই লোপ পেয়েছেযাহা সচরাচর দেখতে পাই। স্নেহ মোহ মায়া যতো আছেবেশিরভাগ ক্ষেত্রে ভাষাতেইপরিলক্ষিত সকাশে যত রয়বাস্তবে কিন্তু সব চলে গেছে। মোরা যত মানুষ আছি সবেঅন্যের তরে যা দু:খ প্রকাশসহমর্মে অগ্রসর হলে খোদাচাহেত সব দূরে নিবেন তবে! অসহায়দেরই সাহায্য প্রদানআরোও তাদের কষ্ট লাগবেভুমিকা নিয়ে সহায়তার হাতবাড়াতে সবে রাখব অবদান! দরিদ্রের…

  • অনুতাপ

    অতীতকে বিদায়ের জন্যে সাহস লাগেতুমি দেখাতে পারলে সেই সাহস জীবনতোমাকে নতুন কত কিছু উপহার দিবে। তুমি তখন বুঝবে যে সঠিক পথে আছযখন দেখবে পেছন ফিরে না তাকিয়েআরো প্রচুর রাস্তা সামনে এগিয়ে গেছ। শুধু সম্মুখের দিকে অগ্রসর হতে থাকোপাছে কে কি বলল তাতে কান না দিয়েনিজের ভালোর জন্য দৃঢ় বিশ্বাস রাখো। তুমি উড়তে না পার যদি…

  • স্বতন্ত্র অনুপম

    স্বতন্ত্র অনুপম অস্তিত্বে নববধূর মতঅন্য কোন কিছুর মত নয় যে স্বয়ংনিজের নবজাতক শিশুর মত ভাললাগে অন্তস্থলের আদর মমতা যত। টিমটিমে ছোপেরই এই শিখা যেমনমানবীয় আঙুল মনন আর আত্মারযতো কারিশমা ভাষার এই অলঙ্কৃতবিস্ফোরণ জীবনে যা লাগে তেমন। সুন্দর পাখনাও গায়ে লাগিয়ে নেয়তাকে উড়িয়ে নিয়ে যায় যে উঁচুতেযেখান থেকে এই পৃথিবী আর তারবাসিন্দাদের যা মনোরম করে দেয়।…

  • জগৎ স্বামী !

    দয়াল বন্ধু আমার মনে রাখিওবেড়ানো কালে তুমি সাথে নিওআঘাত ব্যথা পেলে শান্তি দিও। স্নেহের বন্ধু কখনোই ভুলো যদিবুঝতে পারব আমার বিধি বাদিনিরবে আসবেই তখন গুণনিধি। আখি মুদলে যে রূপ দেখা যায়আঁধারে আলো তাকে মনে চায়ধৈর্য ও প্রতীক্ষাতে বন্ধুকে পায়। তাই বারংবার আর বলব কতোআসবে সামনে আরো সুখবসন্তজন্মের মতো দেখে করিও শান্ত। এখন তোমাকেই কী বলব…

  • স্নেহের বন্ধন

    আনুগত্য আদব কায়দার শিক্ষা দিতেননবী ( সা. )তাঁর শিষ্যদের সর্বদা ভ্রাতৃত্বভালো বাসা সম্মান এবং সম্ভ্রম উপাসনাএসব নিষ্ঠার সাথে মেনে চলতে প্রেরণাও পরামর্শ দিলেও সবে পালন করতেন। প্রিয় নবী ( সা. ) কে করলেন জিজ্ঞাসাএক সাহাবি ইসলামের কোন আচারওআচরণটি সব চাইতে উৎকৃষ্ট সব চেয়েউত্তম কোন কাজ তিনি বলেন মানবকেখাদ্য খাওয়ানো হবেই কল্যাণের ভরসা। চেনা অচেনা সকলকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *