বিদ্যুৎ বিভ্রাট

প্রতিনিয়ত চলছে বিদ্যুৎ বিভ্রাট
সকাল দুপুর বিকেল রাত কোন
নির্দিষ্ট করে যে সময় নেই যখন
ইচ্ছে হয় বন্ধ রয় রাত হলে তো
অকষ্মাৎ ও ঘটে থাকে লুটপাট।

বৈদ্যুতিক সেবা বন্ধ থাকার দায়
কল কারখানার কতো শ্রমিক ও
মজুরের কষ্ট হাসপাতাল ক্লিনিক
ভর্তি রোগী কঠিন রোগ ব্যাধিতে
যতো অসহ্য যন্ত্রণায় দুর্গতি পায়।

ঘন ঘন বিদ্যুতের বিভ্রাটের ফলে
অধিক স্থায়ীভাবে যদি বন্ধ রাখে
গরীব নিঃস্ব দু:খী মানুষের কাজ
কর্ম স্থগিত হয়ে গেলেই অভাবের
জন্যে কত লোকের দুর্ভোগ চলে।

বিদ্যুতের দৈনন্দিন দরকার কত
কোনো একটি দিনে সম্পূর্ণভাবে
তা যদি নাহি থাকে ব্যক্তি সমাজ
দেশ এবং জাতির জন্য শারীরিক
আর্থিক ক্ষতির সম্মুখীন হবে যত।

Similar Posts

  • দুঃখী ছেলে

    একদা একটি ছেলে কেঁদেছিল বসেসে ছিল তখন একটি ওয়ালে ঘেঁষে!সাথীর ঝামেলায় তাকে পায়নি দুষেঅপরাধ তার আসেনিত অংক কষে!লুকানো কষ্টে সে ফুপিয়ে কেঁদে উঠেঅসহায় অভাগাদের দুর্গতি যত ঘটে!কহিলাম কি হয়েছে রে ছেলে তোর ?গায়ে হাত দিয়ে দেখি তার প্রচন্ড জ্বর!খাতা আছে কলম নেই বলে সে কাঁদেআমার কথায় তার কান্নার বাদ সাধে!আমি শুধালাম বলারতো দরকার নাইবন্ধুদের কাছে…

  • নশ্বর পৃথিবী

    আমরা মানব জাতি সাম্যের,চলতে পারিবনা বৈসম্যের।সাম্যের গাহি মোরা মিলে গান,নেইকো মোদের কোন পিছু টান।আমরা সৃষ্টির জীব সেরা,পৃথিবী জুড়ে আছে ঘেরা।নেই জাত ভেদাভেদ গোত্র,মিলেমিশে আছি হয়ে মিত্র।এ ধরায় কেহ আসেনিহয়ে চীরন্জীব,সীমিত সময় শেষ হলেইনিভে যাবে প্রদীপ।একান্তে মোরা সকলের তরে,জনহিতার্থে যাব কাজ করে।স্থায়ী হয়ে ওঠেনি কেউ বেড়ে,সব ই যেতে হবে ধরণী ছেড়ে।

  • শরম লাজ!

    চোর বাটপারের দলতাদের শরীরে আছেঅনেক শক্তি ও বল। তারা সুযোগেই থাকেসকল কিছু আরোওলুট করে নেয় ফাঁকে। দিন রজনী ব্যস্তও রয়যেথা সেথা কত জনেতাদের জ্বালাতন সয়! আরো সারা দিন ধরেকতো মানুষ শত কষ্টকরে ফিরে যায় ঘরে! অবশেষে খাবার খায়অবশ দেহ নিয়ে পরেনিমিষেও ঘুমিয়ে যায়। ঘুমে মগ্ন থাকে যখনসব কিছু নিয়ে চুরেরাপালাতে থাকে তখন! লুটপাট ওদের কাজধরা…

  • আগুয়ান !

    অতীতের যাহা কিছু সব হয় গতসময়ের বিবর্তনে দূরে যায় কতোসেগুলোর মধ্যে স্থিতিশীল যতোবিদ্যমানের গুরুত্ব দেও শত শত। বান্দা সুখী হয় সময়ের মূল্য দিলেসাফল্য অর্জনে যা আনন্দ মিলেকতো আরাম আয়েশে দিন চলেসব কিছু নিয়মানুবর্তিতায় ফলে। সাধনার দ্বারা দু:খ ক্লেশ দূরে যায়ফলশ্রুতিতে জীবনে আরাম পায়অসংখ্য লোক আছে কষ্টের দায়বুভুক্ষু থেকে তারা অখাদ্যও খায়। গরীব মানুষেরা দু:খের কথা…

  • হাদিসের আলো !

    রাস্তায় কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখেএকদা একটি লোক রাস্তা থেকে দেয় সরিয়ে রেখে! লোকটিকে আল্লাহ তায়ালা কতো ধন্যবাদ দিলেনসব অপরাধও ঐ কাজের জন্য ক্ষমা করে নিলেন! রাসুল (স:)কে জীবন কাটাতে কিছু শেখাতে বলেকিভাবে চললে ব্যক্তির জিন্দেগী সুন্দর করা চলে! আমি ভুলে যেতে পারি যাহা এমন কঠিন কিছু নয়বললেন তিনি রাগ দমন করলে জীবন…

  • অবসান

    কত যে আর গাইব আমিআমার প্রাণের বন্ধুর গানস্নেহের তরে বন্ধুর আশায়সময় হলো কত অবসান। যখন শুধুই একা ছিলামমায়ার বন্ধুর সঙ্গ নিলামছাড়লাম জাতি কুলমানবন্ধুকে সব করলাম দান। মায়ার টানেই ভালোবেসেসে এখন রয় দূর বিদেশেকাছের লোকে কত হাসেঅশ্রুতে মোর নয়ন ভাসে। যদি সে তো করে না স্মরণসমান হয় যেন বাঁচন-মরণউপাসনাতে যত কষ্ট বারণআল্লার কৃপায় হয় নিবারণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *