বিবিধ
মাদ্রাসাগুলোতে ছাত্রীদের ফুটবল দল গঠনের সার্কুলার বাতিল করা হউকঃ
দেশের মাদ্রাসাগুলোতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি এবং আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের (এইচ এস সি ১ম ও ২য় বর্ষের) ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ইহা ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এমন সিদ্ধান্ত গ্রহণে বাস্তবতা বিবেচনা না করে মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে কঠোরভাবে আঘাত হানার শামিল।
দেশের ধর্মপ্রাণ মানুষ খেলাধুলার নামে মাদ্রাসায় স্বাতন্ত্র্য নষ্ট এবং ইসলামী পরিবেশে হস্তক্ষেপের চেষ্টা কখনোই মেনে নেবে না।
এহেন বিতর্কিত সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করার জন্য সকল ইসলামী ধর্মপ্রাণ মুসলমানদের সম্মিলিতভাবে জোর দাবি জানানো হলো।