বিবিধ
কোনো এক সম্পদশালী ব্যক্তি সিলেটে বৃদ্ধাশ্রমের জন্যে ফ্লাট দান করেছেন । সিলেটে কোন বৃদ্ধ এবং বৃদ্ধা বলতে কেউ নেই, আছে শুধু মা আর বাবা ! আর এই মা এবং বাবার স্বার্থে সবাই জান আর মালসহ সব কিছুই বিসর্জন দিয়ে থাকে । তাই পূণ্য ভুমি সিলেটে লাঞ্চিত – অবহেলিত , পরিবার ও পরিজন থেকে বিতাড়িত এহেন জঘন্যতম সর্বোচ্চ অপরাধের ন্যায় আচরণ করার র্যোগ্য কোন মা – বাবাই অন্ততপক্ষে এ শহর এবং প্রত্যন্ত অঞ্চল ব্যাপী তাঁদের সন্তান – সন্ততি তথা – আপজনদের কাছে অদ্যাবধি জন্মায়নি ! আর এমন নরাধম কুলাংগার ছেলে মেয়ে তথা – আপনজন যেহেতু সিলেটে নেই । তাই সিলেটে বৃদ্ধাশ্রম পরিচালনার চিন্তা ভাবনা স্থায়ীভাবে মাথা থেকে একেবারেই ত্যাগ করে আপনার / আপনাদের অর্থ – সম্পদ অন্যান্য জনকল্যাণমুখী বিভিন্ন কাজ এবং প্রতিষ্ঠানে ব্যয় করতে পারেন। অবশেষে আমরা সকল সিলেটবাসী আপনার / আপনাদের শুভবুদ্ধির উদয় হউক , এ প্রত্যাশা করছি ।