ভরসা রাখো !

যুগ যুগ ধরে অনেক জ্ঞানী ছিলেন
তাঁরা দিন রজনী অনেক কষ্ট করে
সুনাম অর্জনের লক্ষ্যে পৌঁছেছেন।

তাঁদের কষ্টের ফলে লাভ হয় উন্নতি
ফলে সুখ সাচ্ছন্দ্যভাবে চলে তাঁরা
সমাজের করেছেন যথেষ্ট অগ্রগতি।

জীবনে ত্যাগ করলে কতো সুখ হয়
প্রচেষ্টাতে অসাধ্য সাধনা লাভ করে
সুখী ও সমৃদ্ধ জীবন কাটাতেই রয়।

এর মধ্যে কতো আছে যা কষ্ট করে
তারা নিজেদের ভাগ্যকে দায়ী আর
অলসতায়ও সুখী হয়না জীবন ভরে।

পরিবর্তন আনতেও সাধনায় থাকো
প্রতিনিয়ত চেষ্টা করে গেলে আল্লাহ
সফলতা দান করবেন ভরসা রাখো!

Similar Posts

  • প্রাক্তন

    রাস্তা ঘাটে গরুর গাড়ি,জমি জমায় হাল।বর্ষায় চলে রংবেরঙের,ডিঙি নৌকার পাল।আগের যুগের মাটির কলস,মাটির কলসির জল।ঘরের শোভা রঙিন শিখা,কই যে গেল বল!শকুনদেরে যায় না দেখা ,বিরল দেখি কাক!রাতের বেলা শিয়ালদের,যথায় তথায় ডাক।পুরাতন শিল আর পাটা,কষ্টের ভাটা ঝাল।এখন নাই কাঠের ঢেঁকি,ঢেঁকির ছাঁটা চাল।প্রাচীন কালের পালকি চলার,নাই রে কোন সুর।ঠেলার গাড়ি হারিয়ে গেল,হায়রে! গেল যে কত দূর।না ঘুমিয়ে…

  • পাল তুলে দে

    কোনো মাঝি থাকে না যদিনদী নালা অতিক্রম করতেবৈঠা হাতে নিয়েই মনানন্দেবেয়ে যেতে থাকো নিরবধি। বসে থাকলেই গুটিয়ে হাতলক্ষ্য স্থানেতো ঠিক সময়েপৌঁছা সম্ভব না হয়ে আরোহয়ত সেথা রবে বেশী রাত। বাতাস যদি বইতে রয় তবেকষ্ট সহ্য করে দাঁড় টানবারবৈঠা নৌকাতে রেখে তখনিমাস্তুলেও পাল তুলতে রবে। ছেড়ে দিও না কখনো হালদাঁতে দাঁত রেখে কষ্টগুলোচেপে ধরো হয়তো বাতাসেগন্তব্যে…

  • গৌরব

    শুন হে যুবক সবে দিয়ে তোমরা মনবিত্ত সহায় সম্পত্তি আরোও যত ধন।পৃথিবীতে বিত্তশালী ছিল লোক জনশক্তিশালী বাহাদুর আরোও জনগন।ধন সম্পদের গৌরব স্থায়ী নয় ধরায়সব শেষ হয় জমির ধান নেয় খরায়।ঐশ্বর্য বিত্তশালী কেউতো টিকে নাইএসব যত কিছু আমরা দেখতে পাই।ওদের পরিবারে আর নাই যেন শান্তিদিনরাত প্রতিনিয়ত রয়তো অশান্তি।কত লোকের জীবন সুখ দিয়েই শুরুদুঃখ কষ্টে পড়ে শান্তিও…

  • মূল্যবোধ

    শিক্ষা অর্জন করার জন্যে কোন বয়স নেইপ্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মিলে মানুষসারা জীবনই কোননা কোনও ভাবে শিক্ষাঅর্জন করে সুশিক্ষিত হলে লাভমান সেই। শিক্ষা নীতি নৈতিকতা আর মূল্যবোধ যতঅনুসমর্থন করে যাহা সমাজে চিরকল্যাণবয়ে আনবে আর শিক্ষা নিয়ে মনিষীগণ উক্তি করেছেন সেমতে কল্যাণ হবে তত। শিক্ষার স্বরুপ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যসহশিক্ষা সম্পর্কিতই বিভিন্ন বিষয় গুলোকেতাঁরা ব্যক্ত করেছেন শুদ্ধ শিক্ষা…

  • হাসি ও কান্না

    কাঁদলে অতিরিক্ত এটিসিএইচ হরমোন বের হয়যার ফলে কর্টিসোলের পরিমাণ কমে যেতে রয়। হাসি কান্না সব আমাদের অনুভূতির প্রকাশ পায়কেবলমাত্র হাসির জন্য দু:খ বা বেদনা দূরে যায়। আনন্দে আত্নহারা হয়ে আমরা কতো যেনো হাসিসে হাসির সাথে যোগ দিয়ে অন্তর হয়ে যায় খুশী। দুঃখ বেদনা নিপিড়ন আর নির্যাতন পেলে কাঁদিএসব কিছু থেকে রেহাই মিলে সুখী হয় নিরবধি।…

  • এলো নাজাতের মাস

    বছর পর আবার এলোপবিত্র মাস রমজান,মুসলমান রোজা পেলোদিনে বন্ধ খানা পান। ফজরের আজান হয়মাগরিবের ধ্বনি বয়,খাদ্যের ডাক জারি রয়শুরু করো তবে কয়। মন্দ কাজ করো ত্যাগযত আছো রোজাদার,সব শেষে পূণ্যের ভাগআছে বুঝ যার তার। ফরজ রোজা রাখ সবেপুরো রমজান মাস,খোদার আদেশ পালন হবেকরো নাজাতের আশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *