মধ্যবিত্তের দুর্গতি

সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর যতো যারা
তাদের মাঝামাঝি স্তরের লোকদের মধ্যবিত্ত বলে
মধ্যবিত্তের সুনির্দিষ্ট সংজ্ঞা কোনো নেই যা বলতে
বোঝায় ধনী ও দরিদ্রের মধ্যবর্তী অবস্থাপন্ন গৃহস্থ
বিশেষ ধনী বা নিতান্ত দরিদ্র নয় এমন যত তারা।

শব্দটি ছোট যা অভিধানে প্রকাশ করা সম্ভব নয়
মধ্যবিত্তের জীবনটা কত যে কষ্টের তা ভুক্তভোগী
ব্যতীত অন্য কেউ ই পারে না বুঝতে অবস্থা হচ্ছে
ঘরপোড়া গরুর মত সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়
বাড়লে পণ্যের দাম ওদের অন্তরে ভীতি লেগে রয়।

সমাজে উচ্চ মধ্য নিম্নো বিত্তেরও অবস্থান রয়েছে
মধ্যবিত্তরা সমাজ এবং রাষ্ট্রের অংশ তারাও রক্তে
মাংসে মানুষ সাধ-আহ্লাদ আছে তাদেরও বর্তমান
পরিস্থিতিতে তারা সাধ-আহ্লাদ কী জিনিস দেশের
উন্নয়নের চাকাকে সচল রাখতে তা ভুলেই গেছে।

মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কোনো অংশেই কম নয়
নানা অজুহাতেই আমাদের দেশে জিনিস পত্রের
দাম বাড়িয়ে দেয়া হয় রকেট গতিতে এতে বিপন্ন
মানুষের জীবন জবাব দিহিতা না থাকায় ডিমের
মতো পণ্যও লাগামহীন ভাবেই বাড়িয়ে দেয়া হয়।

Similar Posts

  • অভাব অনটন

    দুঃখে ভরা জীবন যার কত অশান্তিঅন্তর মন জর্জরিত থাকে না শান্তি।দিন রজনী পার করে কাজের তরেঅভাব অনটনে তাদের জীবন ভরে।অনাহারে অর্ধাহারেও কত দিন যায়সামান্যও খানা খাদ্য কখনও না পায়।টাকা কড়ি দিলে তো হাত পেতে নেয়হৃদয়বান ব্যক্তি সবে যা সাহায্য দেয়।ঘুম থেকে উঠে সবে খুঁজে তারা রুজিপ্রতিক্ষায় রয় কাজ পায়নি তো খুঁজি।খারাপ হলেও শরীর যারা দিন…

  • আত্মা বিমূঢ় !

    বর্তমান যুগে অনেক আপদ রয় গােপনঝঞা আহবান করে তার স্বভাব কোপন। প্রাক্তন জাতির সভানুষ্ঠান রয় লক্ষ্যহীনতরুণ জীবন সবুজ শাখা যে রস বিহীন। প্রকাশ্য চমক মােদের আত্মাবিমূঢ় করেবাজনা-যন্ত্রগুলো আমাদের বেসুর ধরে। অন্তর থেকে বহ্নি প্রাচীন যত হরণ যারঅগ্নি-জ্যোতিঃ ‘লা-ইলাহা’র হারায় তার। মানব জীবন-গঠন বিকল যবে মুহ্যমানজাতির সত্তাও উত্তোলব করে শক্তিমান। পিতার রাস্তায় চলাচল করো ঐক্য মতঅনুকরণ…

  • শরম লাজ!

    চোর বাটপারের দলতাদের শরীরে আছেঅনেক শক্তি ও বল। তারা সুযোগেই থাকেসকল কিছু আরোওলুট করে নেয় ফাঁকে। দিন রজনী ব্যস্তও রয়যেথা সেথা কত জনেতাদের জ্বালাতন সয়! আরো সারা দিন ধরেকতো মানুষ শত কষ্টকরে ফিরে যায় ঘরে! অবশেষে খাবার খায়অবশ দেহ নিয়ে পরেনিমিষেও ঘুমিয়ে যায়। ঘুমে মগ্ন থাকে যখনসব কিছু নিয়ে চুরেরাপালাতে থাকে তখন! লুটপাট ওদের কাজধরা…

  • অনাদর অবহেলা

    পথ শিশুরাই অল্প কয়েক দিন পরেএকটু বড় হয়েই খারাপ রাস্তা ধরে। গাজা হেরোইন ইয়াবা মদে আসক্তএসব তারা খায় বেঁচে শরীরের রক্ত। টাকার জন্য ও ছিনতাইয়ে জড়ায়ধরা খেলে তারা গন্ডগোলে গড়ায়। আমরা সাধারণ মানুষ আছি যারাআসা-যাওয়ায় এ দৃশ্য দেখি মোরা। অতিরিক্ত নিশা করায় হয় যে অসুস্থমদ্যপান হেরোইনের ও কত আসক্ত। প্রতি বছর সরকার যে বাজেট করেনির্দিষ্ট…

  • কান্নার রোল

    এতিম অসহায় একটি ছেলেস্কুল ছুটির পর এক দেয়ালেরপাশে কান্না করে হেলে দুলে। বিদ্যালয় থেকে সব বের হয়েআনন্দ উল্লাসে ও হৈচৈ করেদৌড়ে ব্যস্ত সাথে ব্যাগ লয়ে। ঐ ছেলেটি কত হতাসায় পড়েকেউ আসেনিতো ওকে নিতেকান্নার রোল আরো তার বাড়ে! সব ছাত্র ছাত্রীরই এসেছে লোকঅনাথ হতভাগার কেউ আসেনিইহা দেখে তার বেড়ে যায় দুঃখ! তাকে জিজ্ঞেস করলে সে বলেছোট…

  • বলার কিছু নেই

    আমার বলার আর কিছুই নেইবারংবার শুধু একটি কথা যেইকোন পরিবর্তন নয় আছে সেই। কি যেনোও করবে এখন আরচেষ্টা তদবির নেই কোনো যারললাটে রয়েছে যত কিছু তার! যথাযথ প্রচেষ্টা করেই তুমি যাওআল্লাহর মর্জিতেই কল্যাণ পাওসময়ের মূল্যায়ন যদি করে নাও! জগতে করেছে যত উন্নতি যারাসময়নিষ্ঠ কর্তব্য পরায়ণই তারাঅবশেষে হয়েছে সবারও সেরা! অধ্যবসায় আরো সাধনা করোসময়ের যত কাজ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *