অভাব অনটন

দুঃখে ভরা জীবন যার কত অশান্তি
অন্তর মন জর্জরিত থাকে না শান্তি।
দিন রজনী পার করে কাজের তরে
অভাব অনটনে তাদের জীবন ভরে।
অনাহারে অর্ধাহারেও কত দিন যায়
সামান্যও খানা খাদ্য কখনও না পায়।
টাকা কড়ি দিলে তো হাত পেতে নেয়
হৃদয়বান ব্যক্তি সবে যা সাহায্য দেয়।
ঘুম থেকে উঠে সবে খুঁজে তারা রুজি
প্রতিক্ষায় রয় কাজ পায়নি তো খুঁজি।
খারাপ হলেও শরীর যারা দিন মজুর
কষ্ট সহিষ্ণু তারা আরো রয় না উজর।
আল্লাহর কৃপায় তারা মুক্তি যেন পায়
ইবাদত বন্দেগী করে কত কিছুই চায়।
আল্লাহ তায়ালা অনন্ত অসীম রহমান
তাঁর কৃপায় সবে মোরা পাই পরিত্রাণ।

Similar Posts

  • মর্মস্পর্শী

    কি করছো একা তুমি এখানে বসেতোমাকে দেখে তারা কত যে হাসে।সকল পরে ছেলেটির কাছে আসেসবাই একত্রে বসেছে তাকে ঘেষে।সমস্বরে বলে তুমি কি করছো ভাইতোর অনুসন্ধানে শান্তি মোদের নাই।হৃদয় বিদারক এক ঘটনা তার বলেবলার সময় চোখের পানিও ফেলে!বাস যোগেই বাড়ীতে রওয়ানা দেইসাথে বেশ টাকা পয়সা আমি নেই।শেষ রাতে ডাকাত দল বাসে ঢুকেতারা সকল মুখুশ পরা ছিল…

  • তাল বেতাল !

    পৃথিবীতে যারা চলে তাল বেতালজীবন যায় ওদের উতাল পাতাল! কতোও যেনো আবুল তাবুল গতিআরো থাকে যত চলার ভিন্ন মতি! গ্রামাঞ্চলে তো অনেক সুন্দর চলাশহরাঞ্চলে লোকজন খোলামেলা! স্বগর্বে ছুটে রয় কত ছেলে ফেলেচলতে ফিরতেই থাকে হেলেদুলে! কেউ ছুটে থাকে হাফ প্যান্ট পরেঘোরা ফেরায় ব্যস্ত কত গর্ব ভরে! প্যান্ট পরে থাকে আরো হাঁটু ছেড়াআভিজাত্য মনে মাথা করে…

  • নির্বাসিত হচ্ছে !

    সমাজে লোভ ও কর্তৃত্বের দাপট বাড়েকেবল ব্যক্তিকে আত্মমগ্নও লুটপাটেরসংস্কৃতি জনপ্রিয় করে দেশপ্রেম উধাওহতে থাকে নতুন মধ্যবিত্তের উদ্ভব ঘটেবিদেশে মূল বিস্তারের স্বপ্নই দেখে আরপ্রাচুর্যের সন্ধান করার জন্য দেশ ছাড়ে। কীভাবে মাতৃভূমি বাসযোগ্য হয়ে উঠেউন্নত ও টেকসই হবে সেদিকে তাদেরনজর নেই যে নিজে ভাল থাকতে চায়অন্যকে যুক্ত করার আবেগ সমাজেরবৃহত্তর অংশ থেকে যা নির্বাসিত হচ্ছেফলে সম্পুর্ণ বিপজ্জনক…

  • উপযুক্ত শিক্ষা

    জীবিকা কেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য এখনবাজারে চলতি বিষয়গুলো প্রাধান্য পায়উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বিজ্ঞানের মৌলিকবিষয় পদার্থ বিদ্যা রসায়ন গণিত এসবইবর্তমানে একদম উপেক্ষিত আছে যখন। মানব বিদ্যার বিষয় গুলোও অবহেলিতচিকিৎসা বিদ্যা প্রকৌশল বিদ্যার আরোআবেদন বরাবরই ছিল এখনোও আছেনতুন করেই কম্পিউটার প্রকৌশল এবংএমবিএ’র দৌরাত্ম্য কতো যে লালায়িত। বাজার চলতি নয় যা ডিগ্রি অর্জন করেএমন বিষয়ে চেষ্টা করে যারা কখনোতোপড়ার…

  • ছদ্ম বেশে চলে

    এক ছেলে ছিল একদা পথে বসেঘনিষ্ট তার বদ্ধুও যোগ দিল এসে।ভয়ানক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেতখন তারা উভয় ছিল নদীর তটে।মুহুর্তে একদল সামনে দৌড়ে চলেচলতে চলতে সমস্বরে তখন বলে।সর্বনাশ ওদের সব শেষ হয়ে গেছেপাশের বাড়ির সবই চুরে নিয়েছে।চুরি সংঘটনে জড়িতদের একজনকাছের বাড়ি তার নাম হলো রঞ্জন।সাথীদের নিয়ে চুরাই মাল সামলায়হয়তো মনে ছিল পাবে না মামলায়।আজব কথাবার্তা যত…

  • অন্তর জ্বলে

    বড় নাতনীটি যাবে নানারবাড়ীসময় মত মামা আসবেন নিতেতাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি। ঐ দিন কর্মস্থলে আমি ছিলামনাতনীটির যাত্রার প্রাক্ষালে যেহঠাৎ করে তার ফোন পেলাম। ফোন রিসিভের এক মূহুর্ত পরসালাম দিয়ে সে বলে দাদা ভাইমোরা যাচ্ছি শত খুশি ছিল স্বর। খোদা হাফিজ তখন বলি আমিছহি ছালামতে সবাই সেথা যাওপৌঁছেই কিন্তু ফোন দিবে তুমি ! আমার ছোট্রো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *