মামলার হাতিয়ার

নারী নির্যাতন মিথ্যা মামলার হাতিয়ার এখন
ব্যক্তিকে ষড়যন্ত্র মূলক জড়ানো হচ্ছে যখন।
নিরপরাধ ব্যক্তি অনেক সময় পায়না রেহাই
মূল অপরাধী ছাড়পেয়ে করে চড়াই-উৎরাই।
আসল নির্যাতনের ঘটনা নির্ণয় করা কঠিন
প্রকৃত আসামি রেহাই পাওয়া হয়েছে রুটিন।
বিচার প্রার্থীর ও অত্যন্ত গুরুতর অভিযোগ
সহযোগিতা না থাকায় পোহায় যতই দুর্ভোগ!
কাঠ গড়ায় দাঁড়িয়ে কত যে কম্পমান থাকে
আসামি দোষী হয়ে শত নিস্তার পায় ফাঁকে!
ছাড়া পেয়ে আসামিরা বীরদর্পে বেরিয়ে যায়
বের হয়ে তাদের সহযোগী ও সমর্থকই পায়।
অপরাধীদের কেউ আসেনা শব্দ শুনে ধরতে
দোষ করলেও উদ্যত হয়না কখনো মারতে!
অত্যন্ত দাঙ্গাবাজ লোক ওরা থাকে ত সকল
পাড়া মহল্লায় আরো কত ঘুরছেই অবিকল।
কখনো এজলাস কক্ষে কত কিছু সৃষ্টি হয়
জনগণ আসামিদের পিটুনির ও পর্যায় রয়!
নিজহাতে সুযোগ নেই তুলে নেওয়ার আইন
অমান্য করলে বিচারক করেন কঠিন ফাইন।

Similar Posts

  • খেলায় ব্যস্ত রয় !

    কি বলি আর কোথায় যাইমনে মোর কোন শান্তি নাই! ছোট নাতনি নেই তো পাশেতারা যে দু’জন থাকত মিশে! বোনকে নিয়ে করতো খেলাআনন্দ উল্লাসে কাঠত বেলা! সেও প্রবাসে যাওয়ার ফলেসবার বিরহ ব্যথা যতো চলে! প্রত্যেহ ফোনযোগে কথা হয়সে কখনো খেলায় ব্যস্ত রয়। আলাপ করলে বোনকে চায়কথা বার্তায় যা আনন্দ পায় লুকিয়ে কোনো দিনও থাকেআড় চোখেতে দেখে…

  • মিথ্যার অস্তিত্ব

    সামাজিক কথা এলে কোন বিষয়ের শুনা যায়সাদা সিধে মিথ্যার অস্তিত্ব থাকতে পারে কিংবাঅন্তত কিছু নির্দোষ মিথ্যা যা সবে দেখতে পায়। যদিও আমরা মিথ্যা ধরে ফেলতে খুব দক্ষ নয়তারপরও কিছু সহজ উপায় আছে যা কোনটিমিথ্যা সহজে বুঝতে সাহায্য করার সুযোগ রয়। মানুষের ও প্রাণী জগতের মধ্যে বিদ্যমান যতোঅসদাচরণের পেছনে কি কারণ অনুসন্ধানেরজন্য গবেষণা শুরু করেন জীব…

  • হিংস্র দানব

    বাঘ সিংহ শিয়াল হায়না ভালুক,বন জংগল যেন তাদের তালুক।বীরত্ব দাম্ভিক হিংস্রের ভয়,প্রতিনিয়ত দূর্বলদের সংশয়।তাণ্ডব লীলা কঠোর দাপট,নিরীহ শাবকসহ হয়যে লোপাট।বসবাস গর্ত খাদ খন্দকে যাদের,কিছুটা হলেও নিরাপদ তাদের।আবাসন যাদের গাছ গাছালিতে,ভক্ষনে পারেনা তাদের ধরে নিতে।

  • রসাতল

    কোনো কাজে সফলকাম সহজ নয়ব্যর্থতা পরাজিত করে সঠিক আরোসুন্দর ভাবে চালিয়ে যাওয়াটা কতোঅধিক গুরুত্বপূর্ণের বিষয় যেন হয়।  রাতারাতি সাফল্য বলতে কিছু নেইমনোযোগ দিলে দেখবে সব পাওনাতার সগতিতে পর্যায়ক্রমে অনুকূলেউপস্থিত হয়ে উন্নতি রয় অনায়াসেই। কর্তব্য পরায়ণ হলে উন্নতি যত হবেহাত গুটিয়ে বসে থাকলে কখনো ওকাহারো ফায়দা হবে না তবে চেষ্টারউদাহরণ সবার সম্মুখে প্রকাশ রবে। উন্নয়ন উন্নতির…

  • অবুঝ পাখি

    একমাত্র মনের মানুষ মনেরই ভিতরপ্রাণ প্রিয় বন্ধু মোর অন্তরের অন্তর। করো নাকো তুমি মোরে কখনো পরতোমার বিরহ ব্যথায় লেগে রয় জ্বর। না দেখলে এক বার পরানটি পোড়েমোলাকাত না হলে তৃষ্ণা যায় বেড়ে। পরিপূর্ণ সিন্ধু পাইনা জল এক বিন্দুপিপাসায় কাতর যে তুমি জানো বন্ধু। এত ভালোবাসা আমি কোথায় রাখিবন্দী থেকো তুমি ওগো অবুঝ পাখি। তোমার জন্যে…

  • ধোঁয়াশাচ্ছন্ন

    খোদা পৃথিবীর উপর পাহাড় রেখেছেন যত,সৃষ্টি করেছেন টিলা আরো পর্বত মালা কত।জমিতে ফসলাদির বরকত আমাদের তরে,ভোজনের আর পানীয় কত গাছ বৃক্ষে ধরে।ভূগর্ভে সুষম রূপে খাদ্য অসীম মজুদ রাখা,গাছ গাছালী তরুলতার আছে কতই শাখা।আকাশ মণ্ডল প্রথমেই ছিল ধোঁয়াশাচ্ছন্ন,বর্ষাকাল এবং বৃষ্টির দিনে থাকে মেঘাচ্ছন্ন।সপ্তাকাশ আরো পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল,আল্লাহ তায়ালা এ দু’টির পরে সূচনা দিল।চড়াই-উতরাই পেরিয়ে বিজ্ঞান ক্লান্ত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *