রৌদ্র ছায়ার চিত্র

হাজারো রঙ এক রঙে বাস করে
হালকা গাঢ় মধ্যম স্বচ্ছ চকমকে
ঝলমলে আলোকোজ্জ্বল রেশমী
সুরমাই নেকাব ঢাকা মিশেল ধরে।

কানামাছি খেলা রৌদ্রছায়ার চিত্র
অনন্য হয়েই উড়তে থাকা অথবা
জাহাজের গম্ভীর যেন নোঙর যার
ওপর দিয়ে ঢেউ বয়ে যায় বিচিত্র।

তারপরও যার ওপর শান্তির ছায়া
ছেয়ে থাকে তার তলদেশে পাহাড়ী
ঝর্ণার গতি চঞ্চলতা অনুসন্ধানের
জ্বলন্ত শিখা কামনার উন্মত্ত মায়া।

অসংখ্য তরঙ্গ ভিন্ন রকম ছোট বড়
যখন অনেক রঙও তাদের প্রকাশ্য
গোপন তরঙ্গ মুখোমুখি ধাক্কা খায়
একে অন্যে তখন হয় জড়ো সড়ো।

একান্ত নতুন বিস্ময়কর ছায়াকৃতি
অসমাপ্ত পূর্ণ উথলানো বৃত্ত রেখাই
কল্পিতও লা জবাব চেহারা আরো
এমন শরীর যেন মনে হয় রূপবতী।

Similar Posts

  • অধিক সুখ

    কখনো মানুষ থাকতে চায়না একাযখন তার দুঃখ গুলো কেউ বুঝারচেষ্টাও করে না তখন সে নিজেকেঅন্তরালে রয় হতেও দেয়নি দেখা। অন্যের কাছে প্রকাশ করতে নেইনিজের দুঃখ টুকু এতে মজা নেবেসময় মত সব উপহাস করবে আরসুযোগ পেলে আঘাত করবে সেই। জল যেমন একদা বরফ হয়ে যায়অধিক ঠান্ডা হতে হতে ঠিক তেমনএকটা মনও পাথর হয়ে যায় যখনঅন্তরের মধ্যে…

  • সন্তুষ্টি লাভ

    ওলিরা সর্বাবস্থায় ই একমাত্রআল্লাহর উপর রাখেন ভরসাএ জন্যে কোনো পরিস্থিতিতেকখনোও তাঁরা হননি নিরাশা। আল্লাহর সন্তুষ্টি লাভে প্রাধান্যদেওয়ার মানসিকতাও রাখেনদুনিয়ার কোনো কিছুর সঙ্গেইযারা আপস না করে থাকেন। পবিত্র কোরআন গ্রন্থে তাঁদেরব্যাপারেই মহান আল্লাহ বলেননিশ্চয় লোকগণতো তোমাদেরবিরুদ্ধে সমবেতো হয়ে মিলেন। এ জন্য তাদের যেনো ভয় করোশুনে ঈমান আরো বাড়িয়ে দিলতাঁরা বলেছিলো আমাদের তরেখোদা শ্রেষ্ঠ এবং দৃঢ় মেনে…

  • চলো নিরবধি

    সময়ের মূল্য দিতে যারাই করেছেন কষ্টতাঁরা জীবনভর রয়েছেন যতো সন্তোষ্ট। জগতে যতো ছিলেন মনিষী বা গুণী জনসময়ের মর্যাদায় সম্মান করেছেন অর্জন। সময়ের গুরুত্ব ছাড়া কেউ হবে না সফলঅলসতায় তার জীবন হয়ে যাবে বিফল। কেহ যদিচ একজন ভালো ছাত্র হতে চায়মূহুর্তের মূল্যায়নে যেন সময় চালিয়ে যায়। যে কোন ক্ষেত্রে সফল হতে কেউ চাও যদিএর সঠিক মূল্য…

  • ধোঁয়াশাচ্ছন্ন

    খোদা পৃথিবীর উপর পাহাড় রেখেছেন যত,সৃষ্টি করেছেন টিলা আরো পর্বত মালা কত।জমিতে ফসলাদির বরকত আমাদের তরে,ভোজনের আর পানীয় কত গাছ বৃক্ষে ধরে।ভূগর্ভে সুষম রূপে খাদ্য অসীম মজুদ রাখা,গাছ গাছালী তরুলতার আছে কতই শাখা।আকাশ মণ্ডল প্রথমেই ছিল ধোঁয়াশাচ্ছন্ন,বর্ষাকাল এবং বৃষ্টির দিনে থাকে মেঘাচ্ছন্ন।সপ্তাকাশ আরো পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল,আল্লাহ তায়ালা এ দু’টির পরে সূচনা দিল।চড়াই-উতরাই পেরিয়ে বিজ্ঞান ক্লান্ত…

  • মুক্তি

    তুমি ছিলে সাথে মোরযেদিন ছিল প্রচন্ড জর।শরীরে অনেক অশান্তি অন্তরে নেই কোন শান্তি! আমরা যা চিন্তিত উভয়নেই কেউ করিযে নির্ভর! উপায়হীন অবস্থা কতোজ্ঞান চলে গেছেই যতো!কিংকর্তব্য বিমূঢ় দু’জন কাছেতো ছিল না সুজন! শারীরিক খারাপ অবস্থা সে করল গাড়ির ব্যবস্থা! ক্লিনিকে ও চলতে থাকিরাস্তায় এক বন্ধুকে দেখি!সে অবস্থা দেখেই হতাশ শান্তি দিল নাহই নিরাশ!আল্লাহ সহায় চলরে ভাই ক্লিনিকে তাড়াতাড়ি যাই!একটু পর পৌঁছে গেলামসেথায় ডাক্তার দেখালাম! পরীক্ষায়…

  • যাঁরা দিলো প্রাণ !

    বুক পেতে যারা বিলিয়ে দিল প্রাণতাঁরা হলেন(০১) সাইদ (০২) রাফি(০৩) আসিফ (০৪) ওয়াসিম (০৫ )ফারুক সহ আরো( ০৬ ) আদনান। তাঁদের ব্যতীত যা শতো সহস্র আছেঅসংখ্য ও অগনিত হতাহত রয়েছেঅধিকন্তু আইন শৃঙ্খলা বাহিনী কতশতো লোকজনকে ধরে নিয়ে গেছে! শেষ পর্যন্ত সবার ভাগ্যে কি বা ঘটেকেউ তো জানে না পাড়া পড়শী যতআত্নীয় স্বজন সহ তাদের ভাই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *