শান্তি যদি চাও

ইহকাল পরকালে চাও শান্তি যদি
সময়নিষ্ট ও কর্তব্য পরায়ণে চলে
আল্লাহর উপাসনা করো নিরবধি।

নেই কোন অবকাশ থেমে থাকার
জীবন চলার পথে বাঁধা আসতেই
পারে চেষ্টায় থাক সব দূরে রাখার।

বাঁধা আসলেও আবার শুরু করো
সত্যনিষ্ঠ ভাবে থাক আর আল্লাহ
তায়ালার রাস্তায় চলার পথ ধরো!

কষ্ট বিনা সুখ লাভ করা শত কঠিন
সময়ের মূল্যায়নে কাজ করো আর
দিন যাপন করতে থাক করে রুটিন।

প্রতিকূল যত অতিক্রম করে গেলে
ধৈর্য্য সহিষ্ণুতাতে রাস্তায় যাও চলে
দুনিয়া আখেরাতে যত শান্তি মিলে!

Similar Posts

  • উন্নয়ন

    সাফল্য চাইলে ইহাকে বানিও না লক্ষ্যযাহা করতে ভালবাসো তাহা করে যাওসফলতা নিজেই ধরা দেবে কমবে দু:খ। কার্যকরের মূল হল কাজের প্রতি মায়াআর কঠোর পরিশ্রম সে সংগে জয় ওপরাজয় ভুলে সামর্থকে বিলিয়ে দেয়া। সাফল্য লাভে প্রয়োজন জিনিস দু ’টিকোনো লোকের জেদ ও আত্মবিশ্বাসথাকলে সফলতা অর্জনে হবেনা ত্রুটি। ব্যর্থতার ছাইয়ে কার্যকরের প্রাসাদ গড়হতাশা ব্যর্থতা হল সিদ্ধিযুক্ত প্রাসাদেরদুই…

  • অন্তরে বিষ !

    যারা নিয়ম ছাড়া চলেতাদের মূল্যায়ন আছেরাস্তা ঘাট নগর বন্দরেকখনো অনেক মিলে। খেয়ালীপনাতেও যতোহর হামেশা দায় দায়িত্বএড়িয়ে গেলেও অনেকেওদের স্নেহ করে ততো। যাদের মুখে জোর বেশতারা তাল মিলিয়ে চলেযখন কারো সাথে সাক্ষাৎঘটে থাকে ফুর্তির রেশ। আরো কতোই টকবাজআচার আচরণেই উন্নতমুখে মধু ও অন্তরে বিষমুলত তারাই ধান্দাবাজ।

  • সঠিক মূল্যায়ন

    আমাদের দেশে কত বিচিত্র কিছু হয়প্রায় সব খ্যাতিমানদের একটা সময়পর কোন কারণে মাথায় তোলে লয়। মানুষ থেকে ক্রমে প্রথমেই মহামানবপরে দেবতাও বানিয়ে ফেলে তাঁদেরহয় ত পরিশেষে আরো বানায় দানব। হীনম্মন্যতায় দুর্বল বলে তারা ভোগেসেই হীনম্মন্যতা লুকোনোরও জন্যইদেবতার প্রয়োজনে সব তারা ত্যাগে। একটা সময় পর্যন্ত এ রকম যেন ছিলকেউ তা নিয়ে ত মাথা ঘামায় নি কিন্তুআজকের…

  • আল্লাহ সহায়

    সাত সকালে রাস্তায় দেখি এক ছেলেকাছে গিয়ে জিজ্ঞেস করলাম বালকএত ভোরে বাসা বাড়িতেই সব থাকেতুমি কেন রাস্তায় একা এখানে এলে! সে আস্তে আস্তে তখন বলতে লাগেছোটকালে বাবার বিয়োগে মা’র যত্নেছিলাম গত মাসে তিনি ও ইন্তেকালকরেন তাঁদের মনে হলে দুঃখ জাগে! অশ্রুসিক্ত আরো কতো তার অশান্তিমা বাবা উভয় নাই কি যেন হবে গতিকষ্টের মধ্যে যা আছি…

  • গ্রামে হানা দেয়

    খাল পার হয়ে গ্রামে এসেও হানা দেয়কেঁদো বাঘ ওত পেতে থাকে দু’একটাকখনও বা গাঁয়ের মানুষের প্রাণ নেয়। তাদের কী আর এসবে ভয় পেলে চলেযাদের নিত্য যাওয়া আসা অবশ্য তাতেওদেরকে খুব ঘাবড়াবার মত নয় বলে। গোল পাতা মধু ভেঙেই দিন চলে ওদেরমাছ আর বনের কাঠ চাষ আবাদ খেতেসারা বছরে সে একবার পরিশ্রম যাদের। তার উপর যদি…

  • ঈদের সওগাত

    এবার রোজা শেষে আসছেমুসলিমদের খুশির ঈদের দিনসাউমের যতো বদলা দিতেস্বয়ং সৃষ্টিকর্তা হোন জামিন। সাউম রেখে সত্যবাদীর দিলেআত্ব বিশ্বাস ও ইমানের বলেযেমন শিশুরা মায়ের কোলেতারা ভূমিষ্ট হয়ে থাকে নবীন। পরিষ্কার করে মনের কালিসকলে আল্লাহ আল্লাহ বলিপরষ্পর করে রয় গলাগলিএকে অন্যকে বাসে না ভিন। কলহ বিসম্বাদ সকলে ভুলেআরো আল্লাহু আকবর বলেদাঁড়িয়ে সোজা এক সামিলেভেদাভেদ মিটিয়ে কিন্তু চলে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *