শীতে বিভিন্ন রোগ-ব্যাধি বেড়ে যায়

শীত কালে কীভাবে সুস্থ থাকা সম্ভব, কী করলে রোগ-ব্যাধি আক্রমণ করবে কম
সে সব বিষয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ ৷

ডয়চে ভেলেঃ
শীতকালে মানুষের কী কী ধরনের রোগ হয়?
 
অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহঃ 
শীতের কারণে মানুষের সাধারণ সর্দি-কাশি, অ্যাজমা বা হাঁপানি বাড়ে,  ব্রঙ্কাইটিস বাড়ে, সিজন চেঞ্জের জন্য কিছু ভাইরাস জ্বর 
হচ্ছে ৷ বিশেষ করে যাদের ব্যাথা জাতীয় রোগ আছে, বয়স্কদের ক্ষেত্রে বেশি গিটে গিটে ব্যাথা বেড়ে যায় ৷

ঠান্ডার কারণে এই রোগ গুলো বেশি দেখা যায় ৷ টনসিল ফুলে যায়, সাইনোসাইটিজ হয়, যেটা ছোট বাচ্চাদের বেশি দেখা যায় ৷ স্কিনের কিছু রোগ বাড়ে ৷ অ্যালার্জি হয় ৷ চামড়া শুষ্ক হয়ে যায় বলে এই রোগ বেড়ে যায় ৷
 
এই রোগ গুলো শীত কালেই কেন বেশি হয়?

যেহেতু আর্দ্রতা চেঞ্জ হয়, বাতাসে ধুলা-বালি বেশি উড়ে, তাই শীত কালে এসব রোগ বেশি হয় ৷ আর ঠান্ডা লাগলে তো যে কারো কাশি বা অ্যাজমা হতেই পারে ৷ এগুলো ঠান্ডার রোগ ৷ ঠান্ডার সময়ই বেশি হয় ৷ গরম কালে যে হয় না, তা নয় ৷ তবে শীত কালেই বেশি হয় ৷ শীতে মাসল গুলো স্টিফ হয়ে যায় ৷ মাংস গুলো খিচে আসে ঠান্ডার জন্য ৷ এ কারণে ব্যাথা গুলো আরো বেড়ে যায় ৷
 
‘যেহেতু আর্দ্রতা চেঞ্জ হয়, বাতাসে ধুলা-বালি বেশি উড়ে, তাই শীতকালে রোগ বেশি হয়’

কোন বয়সি রোগী এই ধরনের রোগে বেশি আক্রান্ত হয়?
 
রোগ যে কারো হতে পারে ৷ কিন্তু ছোট বাচ্চা বা বয়স্ক যারা, তাদের রোগটা বেশি হয় ৷ যাদের বয়স ৬০-৭০ বছর তাদের সহ্য ক্ষমতা কমে আসে ৷ ফলে তারা আক্রান্ত হন বেশি ৷ বাচ্চাদের ক্ষেত্রেও একই বিষয় ৷
 
এবার রোগীর হার কেমন?

রোগী আমরা পাচ্ছি বিচ্ছিন্নভাবে ৷ শহরে তুলনামূলক শীত কম ৷ কিন্তু গ্রামে শীত আছে, কুয়াশাও আছে ৷ ঢাকায় সব সময় শীত কমই থাকে ৷ এখানে বেশি গাড়ি চলে, গাছপালা কম, তাই এখানে শীতও কম ৷ বা অন্য শহরেও কম ৷ কিন্তু গ্রামে ইহা একে বারেই কম না , সেখানে ভালোই শীত পড়ে৷
 
এই রোগগুলো থেকে দূরে থাকতে করণীয় কী?
 
ঋতু পরিবর্তনকালীন অসুখের ঝুঁকি এড়ানোর ছয় উপায়ঃ

ঋতু পরিবর্তন মানেই নানা সংক্রামক রোগের আবির্ভাব ৷ এ সময়ে প্রায় বাড়িতেই কেউ না কেউ অসুস্থ থাকে ৷ তবে একটু সতর্ক হলেই কিন্তু এসব অসুস্থতার ঝুঁকি থেকে নিজেকে দূরে রাখা যায়৷ 

হাঁচি এলে হাত দিয়ে নাক ঢেকে নিন ৷ বেশি কাশি হলেও এমনটাই করা উচিত যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে ৷ বিশেষ করে বেশি কাশি ও হাঁচি হলে সতর্ক হওয়া বেশি জরুরি , কারণ, তখনই রোগ ছড়ায় ৷ আর সর্দি, কাশির সাথে জ্বর হলে বিছানায় থাকা উচিত ৷

ঘনঘন হাত ধুতে হবেঃ

রোগ যাতে না ছড়াতে পারে, তার জন্য সব চেয়ে বেশি দরকার হাত পরিষ্কার রাখা ৷ নির্দিষ্ট সময় পর পর কুসুম গরম পানি দিয়ে অন্তত ৩০ সেকেন্ড ধরে দুই হাত ঘষে ঘষে ধুয়ে নিন ৷ যাঁরা গণ পরিবহনে যাতায়াত করেন কিংবা এখানে-সেখানে হাত রাখেন বা ধরেন, তাঁদের আরো বেশি করে হাত ধুতে হবে ৷ তাছাড়া অপরিষ্কার হাত দিয়ে কখনো চোখ মোছা উচিত নয়, কারণ, তাতেও সংক্রমণ হতে পারে৷

‘ওয়ানটাইম’ রুমাল

অনেকে একটি রুমাল দিয়ে বার বার নাক-মুখ মোছেন আর এতে জীবাণু আরো সহজে ছড়ায় ৷ তাই এক বার ব্যবহার যোগ্য বা ওয়ানটাইম টিস্যু পেপার ব্যবহার করুন এবং ব্যবহৃত টিস্যু সাথে সাথেই ডাস্টবিনে ফেলে দিন ৷ ডাস্টবিন তাড়াতাড়ি পরিস্কার করুন৷

Similar Posts

  • মৃগী রোগের উপসর্গ কি কি? (What are the symptoms of Epilepsy in Bengali)

    মৃগী রোগের প্রধান লক্ষণ হল বার বার খিঁচুনি। যদি কোন ব্যক্তি নিম্ন লিখিত উপ- সর্গ গুলির মধ্যে এক বা একাধিক অনুভব করেন, তবে তার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। খিঁচুনি বা মৃগী রোগের উপসর্গ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। ইহা একজন ব্যক্তির মৃগী রোগের ধরনটির উপরও নির্ভর করে। এর মধ্যে কয়েকটি লক্ষণ নিম্নরূপ- সহজ আংশিক…

  • লিভার ফেইলিউর রোধে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ জরুরিঃ লিভার ফেইলিউরের ভয়াবহতা, চিকিৎসার সুযোগ সুবিধা ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে লিভারের কার্য- ক্ষমতা যখন কমে যায় অথবাশরীরের প্রয়োজন অনুযায়ী যখনই ইহা কাজ করতে পারে না তখনই ইহাকে লিভার ফেইলিউর বলা হয়।  একে তিন ভাগে ভাগ করা যায়ঃ এক) আকস্মিক ফেইলিউর,  দুই) দীর্ঘমেয়াদি ফেইলিউর,  তিন) দীর্ঘমেয়াদি আকস্মিক ফেইলিউর। আর…

  • থ্যালাসেমিয়া কেন হয়

    বাবা ও মা দুজনই থ্যালাসেমিয়া রোগের বাহক হলে সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।জেনেটিক কারণেও থ্যালাসেমিয়া হতে পারেমানবদেহে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে।  প্রতি জোড়ার অর্ধেক মায়ের আর বাকি অর্ধেক বাবার থেকে আসে। ১৬নং ক্রোমোজোমে থাকে আলফা জিন আর ১১নং ক্রোমোজোমে থাকে বিটা জিন। আলফা ও বিটা জিনদ্বয় আলফা ও বিটা গ্লোবিন নামক প্রোটিন…

  • নিউ ইয়র্ক সিটির পয়ঃ নিষ্কাশনের নর্দমায় পোলিও ভাইরাস শনাক্ত হয়েছে । রাজ্য জুড়ে জরুরী অবস্থা জারী করা হয়েছে যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গ রাজ্যে পোলিও রোগের ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ার পর রাজ্যের গভর্নর জরুরি অবস্থা জারি করেছেন। আমেরিকান কর্মকর্তারা বলছেন নিউ ইয়র্ক শহর এবং আশ পাশের চারটি এলাকার পয়ঃ নিষ্কাশন নর্দমা থেকে নেওয়া নমুনা…

  • দাদ থেকে মুক্তি মিলবে ৬ উপাদানে

    দাদ একটি চর্মরোগ। অতি পরিচিত একটি ফাঙ্গাল ইনফেকশন বা সংক্রমণ ইহা । শরীরের বিভিন্ন স্থানে যেমন- হাত, পা, পিঠ, পায়ের আঙুল, হাতের আঙুল ও মাথার তালুতেও দাদ হয়। ইহা খুবই সংক্রামক এক ব্যাধি। খুব সহজেই দাদ এক জনের থেকে অন্য জনের শরীরে ছড়িয়ে পড়ে । দাদ হলে ত্বকের উপর গোলাকার দাগের সৃষ্টি হয়। দেখলে মনে…

  • থাইরয়েড সমস্যা ও নারীর জীবন

    থাইরয়েড সমস্যায় বিষণ্নতা দেখা যেতে পারে, সে সময় তার প্রতি সহ মর্মিতা দেখাতে হবে। আমাদের চার পাশে প্রতি আট জন নারীর মধ্যে, এক জন কোনো না কোনো ভাবে থাইরয়েডের সমস্যায় আক্রান্ত। নারীর জীবনের অনেক গুরুত্ব পূর্ণ ঘটনা ও থাইরয়েড হরমোনের প্রভাব ব্যাপক। এসব সময়ে এই হরমোন জনিত সমস্যা দেখা দিলে, তার বিরূপ প্রভাব পড়ে নারীর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *